মোংলায় আটক হওয়া ১৪ ভারতীয় জেলেকে হাজতে প্রেরণ করা হয়েছে। পুলিশ ভারতীয় এ জেলেদেরকে সোমবার (৪ আগস্ট) দুপুরে বাগেরহাট আমলী আদালত-০৬ পাঠালে আদালত এ নির্দেশ দেন।
শনিবার (২ আগস্ট) রাতে মোংলা বন্দরের অদূরে ফেয়ারওয়ে বয়া সংলগ্ন গভীর সাগর থেকে এফ বি পারমিতা নামক ভারতীয় ফিসিং ট্রলারসহ ১৪ জেলেকে আটক করে নৌবাহিনী।
বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় অবৈধ অনুপ্রবেশ করে মাছ শিকারের দায়ে তাদেরকে আটক করা হয়।
এর আগে গত ১৪ জুলাই বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমা থেকে দুইটি ভারতীয় ট্রলারসহ ৩৪ জেলেকে আটক করে নৌবাহিনী।
মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনিসুর রহমান বলেন, ‘রোববার দিবাগত রাতে নৌবাহিনী একটি ভারতীয় ট্রলারসহ ১৪ জেলেকে থানায় হস্তান্তর করে। এরপর ওই রাতেই নৌবাহিনী বাদী হয়ে ভারতীয় এ জেলেদের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেন। সামুদ্রিক মৎস্য আহরণ আইন ২০২০-এর ২৫/১ ধারায় মামলা হয়েছে। সোমবার দুপুরে ওই জেলেদেরকে বাগেরহাট আমলী আদালত-০৬-এ পাঠানো হলে আদালত তাদেরকে কারাগারে প্রেরণ করেন।’
১৬ ঘন্টা ১৮ মিনিট আগে
১ দিন ৯ ঘন্টা ৫৬ মিনিট আগে
১ দিন ১৮ ঘন্টা ১৯ মিনিট আগে
৩ দিন ৯ ঘন্টা ৫ মিনিট আগে
৪ দিন ১০ ঘন্টা ২৪ মিনিট আগে
৪ দিন ১৪ ঘন্টা ৪৭ মিনিট আগে
৫ দিন ২০ ঘন্টা ১৪ মিনিট আগে
৬ দিন ১৪ ঘন্টা ৪০ মিনিট আগে