নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

সংসদীয় আসন পূনর্বিন্যাসে মোংলায় জামাতে ইসলামের কঠোর আন্দোলনের হুশিয়ারি

ছবি সংগৃহীত

মোংলা প্রতিনিধিঃ 


বাংলাদেশ জামায়াত ইসলামী মোংলা পৌর শাখার সেক্রেটারি এ্যাডভোকেট মো: হোসেন বলেছেন, বাগেরহাট এমনিতেই অবহেলিত শহর। এরপর যদি একটি আসন কমে যায়, তাহলে উন্নয়নের ধারা আরও ব্যাহত হবে। নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত ভুল। চারটি আসন থাকা অবস্থাতেও উন্নয়ন হয়নি, আর একটি আসন কমে গেলে দুর্ভোগ আরও বাড়বে। সুন্দরবনের মতো বিশ্ব ঐতিহ্যের জেলা বাগেরহাটে আসন কমানোর মাধ্যমে ষড়যন্ত্র চলছে। আমরা এর প্রতিবাদ করছি ও কঠোর কর্মসূচির হুমকি দিচ্ছি। জান প্রাণ দিয়ে হলেও আমাদের আসন আমরা রক্ষা করবো।

শনিবার (২ আগষ্ট) সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী মোংলা পৌর শাখার আয়োজনে বাগেরহাট সংসদীয় আসন-৩ (রামপাল-মোংলা) পূনর্বহালের দাবীতে এক মানববন্ধন এসব কথা বলেন তিনি।

তিনি আরো বরেন, ১৯৮৪ সাল থেকে বাগেরহাটে চারটি আসন ছিল, হঠাৎ করে তা তিনটি করা একটি অবমাননাকর সিদ্ধান্ত। মোংলা বন্দর, দুটি বিশ্বঐতিহ্য সুন্দরবন ও ষাটগুম্বুজ মসজিদ যেখানে রয়েছে, সেই জেলাকে দুর্বল করতে ইসি একটি পরিকল্পিত ষড়যন্ত্র করছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি ও দ্রুত সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি করছি। প্রাণ দিয়ে হলেও আন্দোলনের মাধ্যমে বাগেরহাটের ৪টি সংসদীয় আসন ধরে রাখা হবে।

এসময় উপস্থিত ছিলেন, মোংলা পৌর জামায়াতে নায়েবে আমির মাও: মনিরুজ্জামান, সহকারী  সেক্রেটারি মাও: ওমর ফারুক, মোঃ আবিদ হাসান, পৌর ৬নং ওয়ার্ড জামায়াতের সহ-সভাপতি মাও: আব্দুর রহমান, ৮নং ওয়ার্ড সভাপতি আনিছুর রহমানসহ প্রমুখ।


আরও খবর