নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

বনবিভাগের অভিযানে যাত্রীবাহী বাস থেকে ১০ কেজি হরিণের মাংসসহ আটক ২

ছবি সংগৃহীত



পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের জ্ঞানপাড়া টহল ফাঁড়ির সদস্যরা অভিযান চালিয়ে ১০ কেজি হরিণের মাংসসহ দুইজন পাচারকারীকে আটক করেছে। 

বৃহস্পতিবার (১৭ জুলাই) সকালে পিরোজপুরের মঠবাড়িয়ার বাবুরহাট বাজার এলাকায় দাঁড়িয়ে থাকা রাজীব পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- বাগেরহাটের কচুয়া উপজেলার জোনাব আলীর ছেলে আ. ছালাম (৪০) ও মোরেলগঞ্জে উপজেলার ছোট পরী গ্রামের মো. বারেকের হাওলাদারের ছেলে মো. জাকারিয়া (২৫)।

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের জ্ঞানপাড়া টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করে বলেন, সুন্দরবন থেকে শিকার করা হরিণের মাংস পরিবহনযোগে ঢাকায় পাচার হচ্ছে— এমন গোপন সংবাদের ভিত্তিতে মঠবাড়িয়ার বাবুরহাট বাজার সংলগ্ন এলাকায় দাঁড়িয়ে থাকা রাজীব পরিবহনের যাত্রীবাহী বাসটিতে (ঢাকা মেট্রো-ব-১৫-৭৪৩১) তল্লাশি চালানো হয়।

একপর্যায়ে বাসের সাইডবক্সের ভেতরে লুকানো অবস্থায় একটি বস্তাবন্দী ককশিট থেকে ১০ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়। এ সময় হাতেনাতে আটক করা হয় দুইজনকে।

আটককৃতদের বিরুদ্ধে বন আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মামলার পর তাদের বাগেরহাট আদালতে সোপর্দ করা হবে বলেও জানান এ কর্মকর্তা।


আরও খবর