নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

মোংলায় টানা বৃষ্টিতে জলাবদ্ধতা, স্থানীয় বাসীন্দাদের দুর্ভোগ চরমে

ছবি সংগৃহীত

মোংলা প্রতিনিধিঃ 


গত কয়েকদিনের অব্যহত টানা বৃষ্টিপাতে মোংলা পৌর শহরে ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। পানি নিষ্কাশনের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় তলিয়ে গেছে পুকুর, রাস্তাঘাট ও ঘরবাড়ি। ঘরে পানি ওঠায় অনেকে খাট, মাচার ওপর আশ্রয় নিতে বাধ্য হচ্ছে।

পৌর শহরের ৯টি ওয়ার্ডের বেশিরভাগ এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।চলাচলে অসুবিধা সহ রান্নাঘরেও পানি ঢুকে পড়ায় চুলা জ্বলছে না অনেক পরিবারে। ফলে নিত্য দিনের খাবার সংকটে রয়েছেন তারা।

পৌর শহরের পশু হাসপাতাল রোডের বাসিন্দারা জানান, ‘রাস্তায় হাঁটু পানি, ঘরের মধ্যেও পানি। তাই এখন সবাই খাটের ওপর থাকছি। রাস্তায় বাচ্চাদের কোমর পানি, তাই তারা স্কুলে যেতে পারছে না।’

ভাসানী সড়কের একই অবস্থা সেখানের বাসীন্দারা বলেন, ‘পানি নামার কোনো ব্যবস্থা নেই, নেই ড্রেনও। তাই এখানকার সব ঘরে পানি। সবাইকে খাট, মাচা ও টোঙ্গের ওপর থাকতে হচ্ছে।’

কোচেরডাঙ্গা এলাকার বাসীন্দারা বলেন, ‘বাচ্চা নিয়ে স্কুলে যাওয়ার কোনো অবস্থা নেই। সব জায়গায় পানি, তারমধ্যে বৃষ্টি তো পড়েছই, থামছে না।’

জয়বাংলা সড়কের লোকজন বলেন, ‘এক সপ্তাহের বৃষ্টিতে চুলায় পানি উঠে গেছে। ৪-৫ দিন ধরে চুলায় রান্না বন্ধ। ইট দিয়ে চুলা বানিয়ে কোনোরকম রান্না করছি।’

জলাবদ্ধতার শিকার বিভিন্ন এলাকার বাসিন্দাদের অভিযোগ, পানি নিষ্কাশনের ব্যবস্থা নিতে পৌর কর্তৃপক্ষকে বারবার বললেও কোনো কাজ হচ্ছে না।যে কারনে বৃষ্টি হলেই এমন দুরবস্থা।

উপজেলার ছয়টি ইউনিয়নের নিচু এলাকাগুলোতেও জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বৃষ্টিতে বেড়েছে নদীর পানিও। জোয়ারে প্লাবিত হচ্ছে পশুর নদীর পাড়ের ঘরবাড়ি ও রাস্তাঘাট।

মোংলা পোর্ট পৌরসভার নির্বাহী কর্মকর্তা অমল কৃঞ্চ সাহা জানান, বৃষ্টির কারণে বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বৃষ্টি না কমলে এ পানিও কমবে না। তারপরও পানি নামানোর জন্য পৌর কর্মচারীদের জলাবদ্ধ এলাকায় পাঠানো হচ্ছে।


আরও খবর