নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

খুলনার সাবেক মেয়র খালেক ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের ২ মামলা



সোয়া ১৭ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে খুলনা সিটি করপোরেশনের সাবেক মেয়র তালুকদার আব্দুল খালেক এবং তার স্ত্রী বাগেরহাট-৩ আসনের এমপি বন ও পরিবেশ বিষয়ক সাবেক উপমন্ত্রী হাবিবুন নাহারের বিরুদ্ধে পৃথক দুইটি মামলা দায়ের করেছেন দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (৯ জুলাই) দুদকের খুলনা সমন্বিত জেলা কার্যালয়ের মামলা দুইটি দায়ের করেন। সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা মো. আক্তারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, সাবেক মেয়র আব্দুল খালেক খুলনা সিটি করপোরেশনের দায়িত্ব পালনকালে জ্ঞাত আয়বহির্ভূত ১৫ কোটি ৫৭ লাখ ১৪ হাজার ৯০২ টাকার অবৈধ সম্পদের প্রমাণ মিলেছে। দুদকের অনুসন্ধানে তার নামে মোট ১৭ কোটি ৮৬ লাখ টাকার সম্পদের তথ্য পাওয়া যায়। যার মধ্যে ১৫ কোটি ৫৭ লাখ টাকার সম্পদের উৎস দেখাতে ব্যর্থ হয়েছেন।  যা অবৈধ সম্পদ হিসাবে দুদকের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে।

অন্যদিকে দ্বিতীয় মামলায় তার স্ত্রী ও সাবেক উপমন্ত্রী হাবিবুন নাহারের বিরুদ্ধে অভিযোগ তিনি পাবলিক সার্ভেন্ট হিসেবে দায়িত্ব পালনকালে অসাধু উপায়ে ১ কোটি ৬৬ লাখ ৭ হাজার ৫৩৭ টাকা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। দুদকের অনুসন্ধানে তার নামে মোট ৫ কোটি ৬১ লাখ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য পাওয়া যায়। যার মধ্যে জ্ঞাত আয়ের বাইরে অর্জিত সম্পদের পরিমাণ ১ কোটি ৬৬ লাখ টাকা।

তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৭(১) ধারা অনুযায়ী তার বিরুদ্ধে মামলা দুইটি রুজু করা হয়েছে।


আরও খবর