নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

মোংলা বন্দর কর্তৃপক্ষের বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন

ছবি সংগৃহীত

মোংলা প্রতিনিধিঃ

“পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেছে মোংলা বন্দর কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৫ এর অংশ হিসেবে মোংলা বন্দর কর্তৃপক্ষ সদর দপ্তর প্রাঙ্গণে একটি “কৃষ্ণচূড়া” গাছের চারা রোপণের মধ্য দিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি শুভ উদ্বোধন করেন মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল শাহীন রহমান। এর পরপরই বন্দরের সদস্য (অর্থ) ও পরিচালক (প্রশাসন) ফুলের চারা রোপন করেন।

বৃহস্পতিবার বিকালে এক সংবাদ বিজ্ঞাপ্তিতে সাংবাদিকদের এ তথ্য জানান বন্দর কর্তৃপক্ষের উপ-পরিচালক (জনসংযোগ) মো. মাকরুজ্জামান।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল শাহীন রহমান বলেন, উপকূলীয় এলাকায় অবস্থিত হওয়ায় ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাসসহ নানা প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলার মধ্য দিয়ে মোংলা বন্দরের কার্যক্রম পরিচালিত হয়। দূর্যোগপূর্ণ আবহাওয়ায় সহিষ্ণু সত্ত্বার মত গাছ প্রকৃতির ঢাল হিসেবে বন্দরে সুরক্ষা দিয়ে থাকে। মোংলা বন্দরের সদর দপ্তরসহ বিভিন্ন পয়েন্টে প্রায় ২০০০ (দুই হাজার) ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে সবুজ বাংলাদেশ বিনির্মাণ ও প্রাকৃতিক পরিবেশ রক্ষায় মোংলা বন্দর আগ্রণী ভূমিকা পালন করে যাবে।

তিনি আরও বলেন, বিগত বছরগুলোতে যে গাছগুলো রোপন করা হয়েছে এবং বর্তমানে যে গাছগুলো রোপন করা হবে এসকল গাছের সঠিক পরিচর্যা নিশ্চিত করার দায়িত্ব কর্মকর্তা-কর্মচারী, আমাদের সকলের।

এ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠানে পরিচালক (বোর্ড), হারবার মাস্টার, প্রধান অর্থ ও হিসাব রক্ষন কর্মকর্তা, প্রধান প্রকৌশলী (যা: ও ত:), প্রধান হাইড্রোগ্রাফার,  পরিচালক (ট্রাফিক), প্রধান নিরাপত্তা কর্মকর্তা, প্রধান নিরীক্ষা কর্মকর্তা, প্রধান চিকিৎসা কর্মকর্তা এবং বন্দরের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

পরিশেষে দেশ, জাতি ও বন্দরের সার্বিক উন্নয়ন কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

আরও খবর