নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

সুন্দরবনে ফাঁদ সহ হরিণ শিকারীকে আটক করেছে বনবিভাগ

ছবি সংগৃহীত

মোংলা প্রতিনিধিঃ 


সুন্দরবনের গহীনে হরিণ শিকারের জন্য ফাঁদ পাতার সময় আরিফুল ইসলাম দুলাল (৩৫) নামে এক শিকারিকে আটক করেছে বন বিভাগ। এ সময় জব্দ করা হয় ৩০০টি ফাঁদসহ অন্যান্য মালামাল।

সোমবার (৩০ জুন) সকালে সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কচিখালী অভয়ারণ্য কেন্দ্রের বাহির সুখপাড়া নামক খালের পাশে ফাঁদ পাতার সময় তাকে আটক করে বন বিভাগের সদস্যরা।

সুন্দরবন পূর্ব বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী এ বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক শিকারি মো. আরিফুল ইসলাম দুলাল বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার কোরাইল্যা গ্রামের আব্দুল খালেকের ছেলে। আটক দুলালকে বন আইনে মামলা দায়ের শেষে বাগেরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।


বন কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী জানান, সুন্দরবন থেকে বন্যপ্রাণী পাচার রোধে বন বিভাগ তাদের টহল কার্যক্রম বৃদ্ধি করেছে। এরই ধারাবাহিকতায় আজ স্মার্ট পেট্রোল টিম: ২-এর টিম লিডার ও তার সহযোগীরা হরিণ শিকারি দুলালকে আটক করতে সক্ষম হয়। এ সময় তার কাছ থেকে ৩০০টি হরিণ শিকারের মালা ফাঁদ, হরিণ জবাইয়ের জন্য আনা একটি ছুরি, একটি করাত, পলিথিন, প্লাস্টিকের বস্তা, দু’টি পাতিল ও একশ ফুট রশি জব্দ করা হয়। 

১ জুন থেকে তিন মাসের জন্য সুন্দরবনে জনসাধারণের প্রবেশ বন্ধ রয়েছে। তাই এখন অভিযান পরিচালনা করতে কিছুটা সুবিধা হচ্ছে বলেও জানান সুন্দরবন পূর্ব বিভাগের এ বিভাগীয় বন কর্মকর্তা ।


আরও খবর