নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

মোংলা বন্দর কর্তৃপক্ষের সিবিএ নেতা দুর্বৃত্তের গুলিতে আহত

ছবি সংগৃহীত

মোংলা প্রতিনিধিঃ

মোংলা বন্দর কর্তৃপক্ষের এক কর্মচারী দুর্বৃত্তদের গুলিতে আহত হয়েছেন। সোমবার (২৩ জুন) সন্ধ্যায় মালতি পোর্ট কলোনির বাসায় ফেরার পথে বন্দরের বিপণি মার্কেটের সামনে তার ওপর এ হামলার ঘটনা ঘটে।

আহত কর্মচারীর নাম আসিফ নাঈম (২৮)। তিনি মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার বিভাগে ওয়ারলেস অপারেটর (বেতার চালক) পদে কর্মরত।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, সন্ধ্যা সোয়া ৬টার দিকে মোংলা বন্দর কর্মচারী সংঘের (সিবিএ) কার্যালয় থেকে বের হয়ে মোটরসাইকেলে করে বাসার উদ্দেশে রওনা দেন আসিফ নাঈম। পথিমধ্যে বন্দর বিপণি মার্কেট এলাকায় পৌঁছালে একটি মোটরসাইকেলে করে আসা দুই দুর্বৃত্ত তার পথরোধ করে। এ সময় তারা কাছ থেকে গুলি ছুঁড়ে দ্রুত পালিয়ে যায়।

গুলিটি আসিফের বাম পায়ের উরুতে লাগে। পরে অপর এক বন্দর কর্মচারী মো. আল-আমিন তাকে উদ্ধার করে মোংলা বন্দর হাসপাতালে নিয়ে যান। সেখানে গুলি অপসারণ করা হলেও অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় রাত সোয়া ৯টার দিকে তাকে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আহত আসিফ নাঈম অভিযোগ করে বলেন, সিবিএ’র (মোংলা বন্দর কর্তৃপক্ষ কর্মচারী সংঘ) অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরেই এই হামলা হয়েছে।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান জানান, আমরা ঘটনাটি গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করেছি। অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান।

আরও খবর