নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

সুন্দরবন থেকে ১৩৫টি হরিণ শিকারের ফাঁদ উদ্ধার

ছবি সংগৃহীত

মোংলা প্রতিনিধিঃ

সুন্দরবনের অভ্যন্তর থেকে হরিণ শিকারের ১৩৫টি ফাঁদ উদ্ধার করেছেন বনরক্ষীরা। বিশ্ব ঐতিহ্যের অংশ সুন্দরবনে ফের চোরা শিকারিদের দৌরাত্ম্য।পরিবেশবিদদের শংকা।

শুক্রবার (১৩ জুন) বিকালে বনের পৃথক এলাকায় অভিযান চালিয়ে এ ফাঁদ জব্দ করা হয়। পরে তা আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।

চাঁদপাই রেঞ্জের ঢাংমারী স্টেশন কর্মকর্তা সুরজিৎ চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেলে ঢাংমারী বনাঞ্চলের হুলার ভারানী খালে পায়ে হেঁটে অভিযান চালায় বনপ্রহরীরা। এ সময় সেখান থেকে ৮২টি মালা ফাঁদ (গোলাকৃতির দড়ির ফাঁদ) উদ্ধার করা হয়।

এর আগে সকালেই নন্দবালা টহল ফাঁড়ির আওতাধীন সূর্যমুখী খাল সংলগ্ন এলাকা থেকে আরও ৫৩টি ফাঁদ জব্দ করা হয়। এই দুই অভিযানে মোট ১৩৫টি হরিণ শিকারের ফাঁদ উদ্ধার ও ধ্বংস করা হয়।

বন বিভাগ সূত্রে জানা গেছে, এরও আগে মঙ্গলবার সুপতি স্টেশনের আওতাধীন শাপলা ক্যাম্পের ছোট সিন্দুক বারিয়া খালের উত্তর পাশ থেকে ৪৫০টি ফাঁদ জব্দ করা হয়েছিল।

বারবার অভিযান চালানো সত্ত্বেও চোরা শিকারিদের তৎপরতা উদ্বেগজনক হারে বেড়েছে বলে জানান স্থানীয় বন কর্মকর্তা। তারা বলছেন, বর্ষাকাল শুরুর আগেই শিকারিরা বনের দুর্গম জায়গায় ঢুকে ফাঁদ পেতে রাখছে, যা বন বিভাগের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠছে।

উদ্ধার হওয়া ফাঁদ ধ্বংস করলেও শিকারিদের কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে এ ধরনের অভিযান আরও জোরদার করার কথা জানিয়েছে বন বিভাগ।

স্থানীয় পরিবেশবিদরা বলছেন, এই চোরা শিকারিদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা ও টেকসই নজরদারি ছাড়া বন ও বন্যপ্রাণী রক্ষা সম্ভব নয়।

আরও খবর