নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

মোংলায় যুবদল নেতাকে কুপিয় জখমের প্রতিবাদে বিক্ষোভ

ছবি সংগৃহীত

মোংলা প্রতিনিধিঃ


মোংলায় প্রকাশ্যে দিবালোকে যুবদল নেতা রাহাত হাসান মুন্নাকে হত্যার উদ্যেশ্যে নৃশংস হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে মোংলা পৌর স্বেচ্ছাসেবকদল।


বৃহস্পতিবার (১২ জুন) বিকাল ৫টায় পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পৌর মার্কেট চত্বরে এসে প্রতিবাদ সমাবেশ করেন দলটির নেতাকর্মীরা।


এ বক্তারা যুবদল নেতা মুন্নার ওপর এই ন্যক্কারজনক ও বর্বরোচিত হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হামলার নির্দেশদাতাসহ সব সন্ত্রাসীকে দ্রুত গ্রেপ্তারের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। অন্যথায় লাগাতার কর্মসূচি দেবেন বলেও জানান বক্তারা।

উল্লেখ্য, গত মঙ্গলবার (১০ জুন) দুপুরে পূর্ব শত্রুতার জেরে মোংলা পোর্ট পৌরসভার পূর্ব পাশের সড়কে গিয়াস উদ্দিন সড়কের মৃত জসিম উদ্দিনের ছেলে ও স্থানীয় যুবদল কর্মী রাহাত হোসেন মুন্নাকে কয়েকজন সন্ত্রাসী এসে তার উপর অতর্কিত হামলা চালায়। হামলায় মাথায় গুরুতর আঘাত পেলে প্রথমে তাকে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়। বর্তামানে তার অবস্থা আশঙ্কা জনক অবস্থায় রয়েছে বলে জানান তার পরিবার।

এ ঘটনায় যুবদল নেতা মুন্নার স্ত্রী তানজিলা আক্তার স্মৃতি বাদী হয়ে ১৮ জনের নাম উল্লেখ করে মোংলা থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় দুজনকে গ্রেপ্তার করেছে মোংলা থানা পুলিশ। বুধবার (১১ জুন) তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত দুজন হলেন, মোংলা পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক মোহন উদ্দিন মোহন ও বাগেরহাট জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য শরিফুল ইসলাম মিঠু।

মোংলা থানার ওসি (তদন্ত) মানিক চন্দ্র গাইন জানান, যুবদল নেতার উপরে হামলার ঘটনায় ১৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৯-১০ জনকে আসামি করে একটি মামলা দায়ের হয়েছে। এ মামলায় অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাকি আসামিদের গ্রেপ্তার করতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।


আরও খবর