মোংলা প্রতিনিধিঃ
মোংলায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ নেট জাল ও পলিথিন জব্দ করেছে। এসময় বিক্রির অপরাধে এক ব্যবসায়ীকে জরিমানাও করা হয়।
শুক্রবার বেলা ১১টায় নৌবাহিনী, কোস্টগার্ড, পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসন যৌথ এ অভিযান চালায়।
এ যৌথ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আরাফাত হোসেন। এ অভিযানে পৌর শহরের শেখ আ. হাই সড়কের দোকান মেসার্স হাসান স্টোর ও তার দুইটি গোডাউনে তল্লাশি চালিয়ে ব্যবহার ও বিক্রয় নিষিদ্ধ ২ হাজার কেজি পলিথিন এবং নেট জাল জব্দ করা হয়।
এ সময় নেটজাল ও পলিথিন বিক্রি এবং সংরক্ষণের দায়ে মেসার্স হাসান স্টোরকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। শুক্রবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলে এ অভিযান।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আরাফাত হোসেন বলেন, সাগর ও সুন্দরবনের মৎস্য সম্পদ রক্ষা এবং পরিবেশ দূষণ রোধে এ যৌথ অভিযান অব্যাহত থাকবে।
১৬ ঘন্টা ২০ মিনিট আগে
১ দিন ৯ ঘন্টা ৫৭ মিনিট আগে
১ দিন ১৮ ঘন্টা ২০ মিনিট আগে
৩ দিন ৯ ঘন্টা ৬ মিনিট আগে
৪ দিন ১০ ঘন্টা ২৬ মিনিট আগে
৪ দিন ১৪ ঘন্টা ৪৮ মিনিট আগে
৫ দিন ২০ ঘন্টা ১৫ মিনিট আগে
৬ দিন ১৪ ঘন্টা ৪২ মিনিট আগে