নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

মোংলায় জাতীয় পুষ্টি সপ্তাহের পুরষ্কার বিতরণেরণের মাধ্যমে সমাপনি

ছবি সংগৃহীত

মোংলা প্রতিনিধিঃ


মোংলায় জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৫-এর সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে গত মঙ্গলবার (২৮ মে) থেকে শুরু হয়ে মঙ্গলবার ( ৩ জুন) পর্যন্ত ৭ দিনব্যাপী এই পুষ্টি মেলায় বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি বাস্তবায়িত হয়।

মঙ্গলবার ( ৩ জুন) দুপুরে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে ও উপজেলা স্বাস্থ্য বিভাগের বাস্তবায়নে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ অনুষ্ঠান আযোজিত হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ শাহীন'র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমি।

এর অংশ হিসেবে পুষ্টি সপ্তাহ জুড়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ, এতিমখানায় পুষ্টিকর খাবার পরিবেশন ও কিশোর-কিশোরী এবং প্রবীণদের নিয়ে পুষ্টি বিষয়ক সভা-সেমিনার করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাসুদ রানা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পিন্টু রঞ্জন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মানিক চন্দ্র গাইন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ বুলেট সেন ও মেডিকেল অফিসার ডাঃ মৌসুমী ইয়াসমিন সহ বিভিন্ন শ্রেণী পেশার বিপুল সংখ্যক লোকজন উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমি তার বক্তব্যে বলেন, সুস্থ জাতি গঠনে পুষ্টিকর খাদ্যাভ্যাসের গুরুত্ব অপরিসীম। শুধু শিশু নয়, সব বয়সী মানুষের মধ্যে পুষ্টি সচেতনতা গড়ে তুলতে হবে।

অনুষ্ঠানটি স্থানীয় পর্যায়ে পুষ্টি বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।


আরও খবর