নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

মোংলায় গ্রাম্য হাটগুলোতে জমে উঠেছে কোরবানির পশুর কেনা-বেচা

ছবি সংগৃহীত

মোংলা প্রতিনিধিঃ 


কোরবানির পশুর হাট জমে উঠতে শুরু করেছে মোংলায়। গরুর আমদানি বেড়েছে। ক্রেতাসমাগমে জমে উঠেছে হাট। অপেক্ষাকৃত ছোট গরুর চাহিদা বেশি। আবার ছোট গরুর দামও তুলনামূলক একটু বেশি। 

আসন্ন ঈদুল আজহা সামনে রেখে বাগেরহাটের মোংলায় জমে উঠেছে কোরবানির পশুর হাট। উপজেলার স্থায়ী ও অস্থায়ী কয়েকটি হাটে প্রতিদিনই ভিড় করছেন ক্রেতা ও বিক্রেতারা। চাহিদার তুলনায় পশুর সরবরাহ বেশি থাকলেও মূল্য নিয়ে রয়েছে ক্রেতাদের মধ্যে অসন্তোষ।

উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের তথ্য অনুযায়ী, কোরবানির জন্য মোংলায় পশুর চাহিদা প্রায় ৬ হাজার ৫০০টি হলেও, বর্তমানে প্রস্তুত রয়েছে প্রায় ১৫ হাজার ৪১০টি কোরবানির পশু। এর মধ্যে রয়েছে ১০ হাজার ৫০০টি ছাগল, ৩ হাজার ৭০০টি ষাঁড়, ৫০০টি গাভী, ৭০০টি ভেড়া এবং ১০টি মহিষ।

মোংলার চটেরহাটসহ পৌর এলাকার কয়েকটি পশুর হাট ঘুরে দেখা গেছে, দেশি এবং মাঝারি গরুর সরবরাহ বেশি। তবে অনেক ক্রেতা অভিযোগ করছেন, বিক্রেতারা চাহিদার তুলনায় অতিরিক্ত দাম হাঁকছেন।

ক্রেতা হাকিম গাজী বলেন, “গরুর মান ভালো, কিন্তু যে দামে আশা করেছিলাম, সেই দামে কিছুই পাওয়া যাচ্ছে না।”

অন্যদিকে বিক্রেতা মো. শুকুর শেখ বলেন, “গরু দেখতে অনেকেই আসেন, কিন্তু দাম শুনে চলে যান। বিক্রি হচ্ছে কম।”

পশুর স্বাস্থ্য পরীক্ষার বিষয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জানান, “প্রতিটি হাটে মেডিকেল টিম নিয়োজিত রয়েছে। হরমোনমুক্ত ও সুস্থ গরুই হাটে তোলা হচ্ছে। সন্দেহজনক পশু হাটে উঠতে দেওয়া হচ্ছে না।”

নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান বলেন, “প্রতিটি হাটে চাঁদাবাজি, জাল নোট এবং অন্য যেকোনো ধরনের অনিয়ম রোধে পুলিশি নজরদারি অব্যাহত রয়েছে।

আরও খবর