নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

সুন্দরবনে পুশইন করা ব্যক্তিদের কাছে মানবিক সাহায্য নিয়ে কোস্টগার্ড

ছবি সংগৃহীত

মোংলা প্রতিনিধিঃ


সুন্দরবনের মান্দারবাড়ীয়া চরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পুশইন করা ব্যক্তিদের কাছে পৌঁছেছেন কোস্টগার্ড পশ্চিম জোনের সদস্যরা। তাদের ওষুধ ও খাবার সরবরাহ করা হয়েছে।

জানা যায়, শুক্রবার (৯ মে) মান্দারবাড়ীয়া চরে ৭৮ জনকে পুশইন করে বিএসএফ। খবর পেয়ে সেখানে রওনা করে কোস্টগার্ড। পুশইন করা ব্যক্তিদের নাম-পরিচয় ও কতজন বাংলাদেশি বা ভারতীয় তা শনাক্তে কাজ করছে কোস্টগার্ড।

উপকূল অঞ্চলের কোস্টগার্ড পশ্চিম জোন সদর দপ্তরের (মোংলা) জোনাল কমান্ডার মেহেদী হাসান জানান, মান্দারবাড়ীয়ায় পুশইনের খবর পাওয়ার পর শুক্রবার (৯ মে) সন্ধ্যায় ঘটনাস্থলের উদ্দেশ্যে কোস্টগার্ডের একটি জাহাজ ও একটি হাই স্পিডবোট পাঠানো হয়। সেখানকার ক্যানেলে পানি কম থাকায় জাহাজটি ঘটনাস্থলে যেতে বাধাগ্রস্ত হলে পরে সমুদ্র পথ ঘুরে জাহাজটি ঘটনাস্থলের পথে রয়েছে। হাইস্পিড বোট ওষুধ ও খাবার নিয়ে শনিবার দুপুর পৌনে ১২টায় ঘটনাস্থলে পৌঁছায়।

তিনি আরও জানান, কোস্টগার্ড ১০০ কেজি শুকনো খাবার, পানি ও ওষুধ নিয়ে যায় পুশইন করা ব্যক্তিদের জন্য। শনিবার (১০ মে) দুপুরে তাদের খাবার দিয়েছে। রাতেও খাবারের ব্যবস্থা করা হয়েছে। আর যাতে পুশইনের ঘটনা না ঘটে সেজন্য কোস্টগার্ড সতর্ক নজরদারিসহ কঠোর অবস্থানে রয়েছে। এ বিষয়ে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।


আরও খবর