নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

মোরেলগঞ্জে যুবককে পিটিয়ে হত্যার প্রতিবাদে থানার এসআইর বিরুদ্ধে বিক্ষোভ-সমাবেশ

ছবি সংগৃহীত

মোংলা প্রতিনিধিঃ

বাগেরহাটের মোরেলগঞ্জে শাফায়েত তালুকদার (৩০) নামে বিএনপির এক কর্মীকে পিটিয়ে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শাফায়াত হত্যায় নেতৃত্বদানকারি থানার এসআই পিন্টুর ফাঁসির দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৫ টার দিকে জিউধরা বাজারে অনুষ্ঠিত মানববন্ধনে নিহত শাফায়েত তালুকদারের বাবা-মা, স্ত্রী ও দুই বোনসহ কয়েক শত ক্ষুব্ধ  এলাকাবাসী অংশ নেন।
মানববন্ধনে নিহত শাফায়েত তালুকদারের পিতা ফারুক হোসেন তালুকদার বলেন, ‘থানার এসআই পিন্টু পূর্ব শত্রুতার কারনে পরিকল্পিতভাবে আরও কয়েকজন পুলিশ সদসস্যের সহযোগীতায় শাফায়েতকে পিটিয়ে হত্যা করেছে। শাফায়েতের শরীরে জলন্ত সিগারেটের ছ্যাকাও দিয়েছে। অথচ শাফায়েতের বিরুদ্ধে কোন মামলা বা অভিযোগ তাদের কাছে নেই’।

এসময় ফারুক হোসেন অভিযোগ করে বলেন, ঘটনার সময় ‘ভুল খবর’ দিয়ে ঘটনাস্থলে আইন শৃংখলা বাহিনীর সদস্যদের নিয়ে যাওয়া হয়। এসময় স্থানীয়দেরকে ঘটনাস্থলে ভিতরে যেতে না দিয়ে গোপনে শাফায়েতের লাশ গাড়িতে তুলে নিয়ে হাসপাতালে পাঠানো হয়। 
মানববন্ধনে শেষে নিহত শাফায়েতের মা শাফিয়া বেগম, স্ত্রী তন্বী বেগম, বোন মারজিয়া ও হিরা আক্তারসহ সকলে এসআই পিন্টুর ফাঁসির দাবি করেন।

প্রসঙ্গত: গত মঙ্গলবার সকাল ৮টার দিকে জিউধরা গ্রামে একজন ওয়ারেন্টি আসামীকে গ্রেপ্তারের জন্য এসআই পিন্টুর নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালায়। ওই সময় বাধা দিয়ে হট্রগোল করে এক দল লোক। এরপর সেখানে আইনশৃঙ্খলা বাহিনী সেখানে পৌছায়। পরে পুলিশ অভিযানে জিউধরা গ্রামের ফারুক হোসেন তালুকদারের ছেলে শাফায়েত পিটুনিতে মারা যায়। এসময়ে ওয়ারেন্টি আসামি সোহেল তালুকদারসহ আরও দু’জন আহত হন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়।

জানা গেছে, সম্প্রতি চিংড়িঘের সংক্রান্ত একটি শালিশকে কেন্দ্র করে শাফায়েত ও সোহেল তালুকদার এসআই পিন্টুকে অপমানজনক কথা বলাসহ লাঞ্ছিত করে। ওই ঘটনা পর এসআই পিন্টু ওয়ারেন্ট আসামি গ্রেপ্তারে সেখানে যান। এ ঘটনার পর এসআই পিন্টুকে মোরেলগঞ্জ থানার আর দেখা যায়নি। তাকে অন্যত্র বদলী করা হয়েছে বলে নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের একটি সূত্রে জানা গেছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত শাফায়েত নিহতের ঘটনায় কোন মামলা হয়নি।

আরও খবর