নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

উপকূলে জেলেদের জন্য ‘লাইফলাইন’ হতে পারে স্টারলিংক ইন্টারনেট

ছবি সংগৃহীত

মোংলা প্রতিনিধিঃ

দেশের সাধারণ মোবাইল নেটওয়ার্ক কিংবা ইন্টারনেট পরিষেবা না থাকায় গভীর সমুদ্রে মাছ শিকারে গিয়ে কাঙ্খিত সেবা না পাওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় দুর্ঘটনা-দূর্যোগে সহযোগিতা পান না জেলেরা। এতে বৈরী আবহাওয়ার আগাম তথ্য, জলদস্যুদের আক্রমণ ও ট্রলার বিকল হলে মৃত্যুর প্রহর গুনতে হয় তাদের। প্রযুক্তিবিদরা বলছেন, দেশে স্টারলিংক ইন্টারনেট পরিষেবা চালু হলে পুরো সমুদ্র থাকবে ইন্টারনেটের আওতায়। এতে জেলেদের জীবনের ঝুঁকি যেমন কমবে, ঠিক তেমনি পরিবর্তন আসবে মৎস্য আহরণে।

প্রায় কোটি টাকা মূল্যের এক একটি ট্রলার নিয়ে উপকূল থেকে ২০০ কিলোমিটারেরও বেশি দূরে গিয়ে গভীর বঙ্গোপসাগরে মাছ শিকার করেন জেলেরা। তাদের এমন দুঃসাহসিক কাজ দেশের মানুষের মাছের চাহিদা পূরণের পাশাপাশি গতিশীল করে অর্থনীতির চাকাও।

তবে উপকূল থেকে মাত্র ২০ কিলোমিটার দূরে গেলেই অকার্যকর হয়ে পড়ে মোবাইল নেটওয়ার্ক। এতে গভীর সমুদ্রে সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েন জেলেরা। ঘূর্ণিঝড়ের আগাম তথ্য, জলদস্যুদের আক্রমণ কিংবা ট্রলার বিকল হলে তীরে কোনো প্রকার যোগাযোগ করতে পারেন না তারা। এতে এক প্রকার মৃত্যুর সঙ্গে লড়াই করতে হয় মৎস্য আহরণকারীদের।

এমতাবস্থায় প্রতিবছর অনেক জেলে প্রাণও হারান। সম্প্রতি সরকার দেশে স্টারলিংক ইন্টারনেট পরিষেবা চালুর উদ্যোগ গ্রহণ করায় আশায় বুক বেঁধেছেন উপকূলীয় লাখো জেলে। তারা বলেন, মাঝ সাগরে ডাকাতে ধরলে কোস্টগার্ডের সঙ্গে যোগাযোগের কোনো সুযোগ থাকে না। এছাড়া ঘূর্ণিঝড়ের সময়ও তথ্য পাওয়া যায় না।

বাগেরহাট জেলা মৎস্যজীবীদের সংগঠনের নেতারা বলেন, সাগরে ট্রলার নষ্ট হলে বা কোনো দুর্ঘটনা ঘটলে তথ্য পাওয়া যায় না। জেলেরা বিপাকে পড়েন। এ অবস্থা থেকে উত্তরণে সাগরে নেটওয়ার্কের পরিধি বাড়াতে হবে। স্টারলিংক এলে বদলে যাবে জেলেদের জীবন।

প্রযুক্তিবিদরা বলছেন, দেশে স্টারলিংক ইন্টারনেট পরিষেবা চালু হলে পুরো সমুদ্র থাকবে নেটওয়ার্কের আওতায়। প্রতিটি ট্রলারে নির্দিষ্ট কিছু ডিভাইস স্থাপন করলে উপকূলের মতো গভীর সমুদ্রে অবস্থানরত অবস্থায়ও সর্বত্র যোগাযোগ করতে পারবেন জেলেরা।

এতে তাদের জীবনের ঝুঁকি যেমন কমবে, ঠিক তেমনিভাবে আমূল পরিবর্তন আসবে মৎস্য আহরণে। প্রযুক্তিবিদ মো. মিরাজ হোসেন বলেন, স্টারলিংক চালু হলে ঘূর্ণিঝড়ের আগাম সতর্কতা পাবেন জেলেরা। এতে কমবে প্রাণহানি।

প্রযুক্তিবিদ ও বিশেষজ্ঞরা  বলেন, স্টারলিংকের এই প্রযুক্তি যাতে মৎস্য খাতে সরকার প্রয়োজনে ভর্তুকি দিয়ে হলেও ব্যবহার করে। এতে বদলে যাবে উপকূলের অর্থনীতি।

গত ১৩ ফেব্রুয়ারি স্টারলিংকের মালিক ইলন মাস্কের সঙ্গে ভিডিও কলে দেশে স্টারলিংক ইন্টারনেট পরিষেবা চালু প্রসঙ্গে আলোচনা করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূস। এরপর গত ৯ এপ্রিল পরীক্ষামূলকভাবে দেশে স্টারলিংকের ইন্টারনেট পরিষেবা চালু হয়। আর গত ২৯ এপ্রিল বাংলাদেশে কার্যক্রম শুরুর জন্য মার্কিন এনজিএসও সেবাদাতা স্টারলিংককে লাইসেন্স হস্তান্তর করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

আরও খবর