নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ইলিশ ধরা শুরু,জেলে পল্লীতে উৎসবের আমেজ ঋণ আর দাদনের আতংক

ছবি সংগৃহীত

মোংলা প্রতিনিধিঃ

দীর্ঘ দুই মাসের অপেক্ষার অবসান হলো উপকূলের জেলেদের।উৎসবের আমেজ থাকলেও জেলেদের মনে মহাজনের দাদনের আতংক।পরিমান মত মাছ না পেল এনজিও ঋণে ভিটামাটি হারানো আতংক।

পদ্মা-মেঘনা, কালাবদর ও তেঁতুলিয়াসহ দক্ষিণাঞ্চলের পাঁচটি অভয়াশ্রমে (৩০ এপ্রিল) রাত ১২টার পর থেকে ফের মাছ ধরা শুরু করেছে জেলেরা। ইলিশের উৎপাদন বাড়াতে সরকার ঘোষিত মার্চ-এপ্রিলে মাছ ধরার নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আজ মধ্যরাতে।

মৎস্য বিভাগের তথ্যমতে, ইলিশের অভয়াশ্রম রক্ষায় ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত পদ্মা ও মেঘনার নির্বাচিত এলাকায় জাটকাসহ সব ধরনের মাছ শিকার নিষিদ্ধ ছিল। নিষেধাজ্ঞা শেষে এখন আবার শুরু হচ্ছে ইলিশ মৌসুমের প্রতীক্ষিত যাত্রা।

নিষেধাজ্ঞা শেষে নদীতে নামার আগে দক্ষিণাঞ্চলের জেলে পাড়াগুলোয় এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। কেউ জাল ঠিক করছেন, কেউ নৌকার ইঞ্জিন মেরামতে ব্যস্ত। নদীতে নামার জন্য তৈরি হয়ে উঠেছে শত শত মাছ ধরার ট্রলার।

স্থানীয় জেলেরা বলছেন, “দুই মাস মাছ ধরতে না পারায় খুব কষ্টে দিন গেছে। এখন নদীতে নামার জন্য আমরা প্রস্তুত। আশা করছি এবার ভালো মাছ পাব।”

এদিকে ইলিশের আড়তগুলোতেও ফিরেছে কর্মচাঞ্চল্য। পাইকার ও আড়তদাররা বলছেন, দীর্ঘ সময় মাছ না আসায় বাজারে এক ধরনের শূন্যতা তৈরি হয়েছিল। এখন মাছ ধরা শুরু হলে সেই শূন্যতা দূর হবে। নতুন ইলিশের আগমনে আবারও সরগরম হয়ে উঠবে আড়তগুলো।

উল্লেখ্য, ইলিশের উৎপাদন ও বংশবিস্তার বাড়াতে প্রতিবছর মার্চ-এপ্রিলে অভয়াশ্রম এলাকায় মাছ ধরা নিষিদ্ধ করে সরকার। এই নিষেধাজ্ঞা মেনে চলার ফলে বিগত বছরগুলোতে ইলিশের উৎপাদন উল্লেখযোগ্য হারে বেড়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আরও খবর