নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

মোংলায় বিশ্ব ধরিত্রী দিবস উপলক্ষে আলোচনা সভা ও মানববন্ধন

পরিচ্ছন্ন ও সবুজ পৃথিবী গড়তে নবায়নযোগ্য জ্বালানির বিস্তার ঘটাতে হবে। জলবায়ু পরিবর্তনকে হ্রাস করতে এবং ভবিষ্যত প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী নির্মান করতে হলে জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসতে হবে। সুন্দরবন বিনাশী রামপাল কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করতে হবে। আমাদের পরিবেশ আমাদের অধিকার, এটি রক্ষা করার দায়িত্ব সবার। সুন্দর পরিবেশ রক্ষা করি, সুস্থ সুন্দর জীবন গড়বো
মঙ্গলবার (২২ এপ্রিল) সকাল ১১টায় বিশ্ব ধরিত্রী দিবস উপলক্ষে মোংলার চিলা বাজারে ধরিত্রী রক্ষায় আমরা, সুন্দরবন রক্ষায় আমরা ও পশুর রিভার ওয়াটারকিপারের আয়োজনে মানববন্ধনে বক্তারা একথা বলেন। ”আমাদের শক্তি, আমাদের পৃথিবী” শ্লোগানে এবছর বিশ্ব ধরিত্রী দিবস পালিত হয়।
মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তৃতা করেন সুন্দরবন রক্ষায় আমরা’র নেতা কর্মিরা, পশুর রিভার ওয়াটারকিপার ভলান্টিয়ার মোঃ ডলার মোল্লা, মেহেদী হাসান, ‘ধরা’ নেত্রী রত্না শেখ, শীলা সরদার, তন্বী মন্ডল প্রমূখ।

সমাবেশে সুন্দরবন রক্ষায় আমরা’র নেতা ও আলোচকরা বলেন, আমরা জলবায়ু উষ্ণতা থেকে বাঁচতে চাই। আমাদের নদ-নদী প্লাস্টিক-পলিথিন দূষণে জর্জরিত। নদীর স্বাস্থ্য ঠিক থাকলে মানুষের স্বাস্থ্য ভালো থাকবে। ধরিত্রী রক্ষায় আমাদের জীবনধারায় পরিবর্তন আনতে হবে।

মানববন্ধনে বক্তারা আরো বলেন পৃথিবীকে বাঁচাতে হলে পরিবেশবান্ধব স্থায়িত্বশীল উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করতে হবে। প্রকৃতির সাথে সহাবস্থান করতে হবে। বক্তারা শক্তির উৎস সবুজে থাকার আহ্বান জানান। আলোচনায় বক্তৃতায় ’বলেন সবুজ পৃথিবী গড়তে নবায়নযোগ্য জ্বালানির কোন বিকল্প নেই। তাই জীবাশ্ম জ্বালানি থেকে আমাদের মুখ ফিরিয়ে নিতে হবে। ধরিত্রী রক্ষায় এবং জ্বালানি সুশাসন প্রতিষ্ঠায় সবুজ এবং ন্যায্য জ্বালানি রূপান্তর এখন সময়ের দাবি। মানববন্ধনে কৃষক-জেলে-নারী-ইয়ুথসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন।

আরও খবর