নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

মোংলার পার্শ্ববর্তী জিউধারায় ৩ দিনব্যাপী সাধুর মেলা বারুণী স্নানে লাখো মানুষের ঢল

লাখো ভক্তের বারুণী স্নানের মধ্যে দিয়ে বাগেরহাটের মোংলার পার্শবর্তী মোড়েলগঞ্জের জিউধারায় শুরু হয়েছে ৩ দিনব্যাপী এতিহ্যবাহী মতুয়া মেলা। প্রতি বছরের ন্যায় এ বছরও এই মেলায় নারী শিশুসহ লক্ষাধিক ভক্ত ও দর্শনার্থীর সমাগম ঘটেছে।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) মেলার ১ম দিনে ত্রয়োদশী তিথিতে বারুণী স্নানের মধ্যদিয়ে মেলার আনুষ্ঠানিকতা শুরু হয়। দেশের অভ্যন্তরীণ তালিকাভুক্ত ৪ শতাধিক দলের লক্ষাধিক ভক্ত ইহজাগতিক পাপ মোচন ও পারামার্থিক কল্যাণ লাভের জন্য স্নানে অংশ নিয়েছে।

শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের ২১৪তম আবির্ভাব স্মরণোৎসব উপলক্ষে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার জিউধরা ইউনিয়নের লক্ষীখালী শ্রী শ্রী গোপাল চাঁদ ঠাকুরের মন্দিরে মতুয়া মেলা শুরু হয়েছে।

বাংলা ১৩২৮ সাল থেকে মোরেলগঞ্জের লক্ষীখালী গ্রামে গোপাল সাধুর লীলাধামে এ মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। যা এখন ‘গোপাল সাধুর’ মেলা নামেও পরিচিত। সেই ধারাবাহিকতায় শ্রীশ্রী হরিগুরু গোপাল চাঁদ ঠাকুরের ২১৪তম জন্ম স্মরণ ও ১০৩তম বারুণী স্নান ও মহামেলার আয়োজন করা হয়।

এ মেলা উপলক্ষে দেশ-বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে হিন্দু সম্প্রদায়ের নারী-পুরুষ ভক্তরা এখানে আসেন বারুনী স্নানের মাধ্যমে নিজেকে নিষ্পাপ করতে। দূর-দূরান্ত থেকে সাধুদের এক একটি দল ডঙ্কা, ঢাক, ঢোল, ঝাঁক, কাঁশর, চাকি, বাঁশি, শঙ্খ, শিঙা, এক তারা, দোতরাসহ বিভিন্ন বাদ্যযন্ত্র এবং নিশান নিয়ে হরিনামের মাতম তুলে সাধু বাড়িতে পৌঁছে বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করছে। মেলায় নানা পণ্যের পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা।

হিন্দুদের মতে, হরিনামের মহিমা প্রচার ও নানা অলৌকিক জ্ঞান নিয়ে ইহকাল ও পরলৌকিক বিশ্বাস করে আত্মার শান্তি ও মুক্তির জন্য পাপ বিনাশের অভিপ্রায় ধরা ধামে যুগে যুগে বহু মহা মানবের আগমন ঘটেছে। শ্রী শ্রী গোপাল চাঁদ ঠাকুর ওরফে গোপাল সাধু তাদেরই মধ্যে একজন ব্যক্তিত্ববান মহাপুরুষ।

বর্তমান গদিনিশ্বর সাগর সাধু ঠাকুর জানান, ধর্মীয় মতাদর্শে হরিচাঁদ ঠাকুর ওড়াকান্দি থেকে বঙ্গভারত উপমহাদেশের শোষণ নিষ্পেষণ বিরোধী ও গণমানুষের মুক্তির আন্দোলন শুরু করেন। এরই ধারাবাহিকতায় বিভিন্ন অঞ্চলে লাখ লাখ ভক্ত অনুসারী তৈরি হয় তার। যারা এখন মতুয়া সম্প্রদায় নামে পরিচিত। মতুয়া ভক্তরা প্রতি বছর মধুকৃষ্ণা পূর্ণিমার ত্রয়োদশী তিথিতে ওড়াকান্দিতে হরিচাঁদ ঠাকুরের জন্মোৎসব পালন করেন। যা এখন বারুণী স্নান ও মহামেলা নামে পরিচিত। ওড়াকান্দি মেলার ১৫দিন পরে ঠাকুরের দোয়ালীয়া বাড়ি গোপাল চাঁদের লীলা নিকেতন মোরেলগঞ্জের লক্ষীখালীতে প্রতিবছর অনুষ্ঠিত হচ্ছে এই বারুণী স্নান। ভারত থেকে একটি ও দেশের অভ্যন্তরীণ তালিকাভুক্ত ৪ শতাধিক দলের লক্ষাধিক ভক্ত ইহজাগতিক পাপ মোচন ও পারামার্থিক কল্যাণ লাভের জন্য এই স্নানে অংশ নিয়েছে।

বাগেরহাটের পুলিশ সুপার মো. তৌহিদুল আরিফ বলেন, এই মেলা শান্তিপূর্ণভাবে শেষ করতে নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। থাকছে টহল পুলিশসহ তিন দিনের স্থায়ী ক্যাম্প।


আরও খবর