নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

সৌদি আরবের সঙ্গে সঙ্গতি রেখে মোংলায় ঈদ উদযাপন

ছবি সংগৃহীত


সৌদি আরবের সঙ্গে মিল রেখে মোংলার সুন্দরবন ইউনিয়নের চটেরহাট বাজারে পবিত্র ঈদ পালিত হয়েছে,হয়েছে ঈদুল ফিতরের জামাতে নামাজ আদায়।

রোববার (৩০ মার্চ) সকাল ৮টায় চটেরহাট বাজার জামে মসজিদে এই ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এ ঈদের জামাতের ইমামতি করেন মাওলানা আব্দুর রহমান। এতে শতাধিক মুসল্লি অংশ নেন। নামাজ শেষে বিশ্ব মুসলিম উম্মার শান্তি কামনা করে মোনাজাত করা হয়। পরে তারা একে অন্যের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও কোলাকুলি করেছেন।

জানা গেছে, সৌদি আরবের সঙ্গে মিল রেখেই দীর্ঘ ১০ থেকে ১২ বছর ধরে চটেরহাট এলাকায় রোজা রাখা ও ঈদ উদযাপন করে আসছেন তারা।

সৌদির সঙ্গে মিল রেখে তারা রোজা শুরু করেছিলেন এবং তাদের সঙ্গে মিল রেখেই ঈদ উদযাপন হচ্ছে সুন্দরবন ইউনিয়নে।

চটেরহাট বাজার জামে মসজিদ কমিটির সভাপতি মো. ইয়াছিন শেখ বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর ঈদুল ফিতর উদযাপন করছি। বিশ্বের মুসলিম উম্মাহর শান্তির জন্য বিশেষ দোয়া করা হয়। পাশাপাশি আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য এই রোজা। প্রতি বছর সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল ফিতর ও ঈদুল আজহা পালন করে থাকি আমরা।

আরও খবর