নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

সুন্দরবনের ২০ ফুট লম্বা অজগর লোকালয় থেকে উদ্ধার

চিত্রঃ সুন্দরবন সংলগ্ন শরণখোলা থেকে অজগর উদ্ধার


সুন্দরবন সংলগ্ন শরণখোলার সোনাতলা গ্রাম থেকে ২০ ফুট লম্বা এক অজগর সাপ উদ্ধার করেছে কমিউনিটি প্যাট্রলিং গ্রুপের (সিপিজি) সদস্যরা।

শুক্রবার (২১ মার্চ) বিকেলে সোনাতলা গ্রামের মালেক গাজীর বাড়ির বাগানে অজগরটি উদ্ধার করা হয়। উদ্ধার অজগরটি শুক্রবার সন্ধ্যায় সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে।

পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা ফরেস্ট স্টেশন কর্মকর্তা মো. ফারুক হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

কমিউনিটি প্যাট্রলিং গ্রুপ (সিপিজি) লিডার মো. খলিলুর রহমান জানান, সোনাতলা গ্রামের জনৈক মরিয়ম বেগমের এক ছাগল খোঁজ করে না পেয়ে বিকেলে প্রতিবেশী মালেক গাজীর বাড়ির বাগানে গিয়ে দেখেন বিশাল একটি অজগর তার বকরি ছাগলটিকে আক্রমণ করে মেরে ফেলেছে এবং মৃত ছাগলটিকে পেঁচিয়ে ধরে রেখেছে। মরিয়ম বেগম এ দৃশ্য দেখে আমাকে জানালে সিপিজি সদস্য ও ভিটিআরটি সদস্যদের নিয়ে ঘটনাস্থলে ছুটে যাই। এ সময় লোকজনের টের পেয়ে সাপটি ছাগলটিকে ছেড়ে দিয়ে পার্শবর্তী ঝোপের মধ্যে আশ্রয় নেয়। পরে তল্লাশি চালিয়ে তারা অজগরটিকে উদ্ধার করেন। ২০ ফুট লম্বা অজগরটির ওজন ৫৫ কেজি।


আরও খবর