মোংলায় মাহে রমজান উপলক্ষে ফলের বাজার নিয়ন্ত্রণে নৌবাহিনীর সহায়তায় অভিযান শুরু করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৪ মার্চ) দুপুরে পৌর শহরের চৌধুরীর মোড়া এলাকার ফলপট্টিতে এই অভিযান চালানো হয়।
এ সময় মূল্য তালিকা না টাঙিয়ে চড়া দামে ফল বিক্রি করার অপরাধে চার ব্যবসায়ীকে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরাফাত হোসেন। ভোক্তা অধিকার আইন লঙ্ঘনের অপরাধে চার ফল ব্যবসায়ীকে নগদ ১৭ হাজার ৫শ টাকা জরিমানা করা হয়।
দণ্ডপ্রাপ্তদের মধ্যে ফল বিক্রেতা বায়জিদ হাওলাদারকে তিন হাজার টাকা, বাদশাকে ১০ হাজার, শিপনকে এক হাজার ৫শ টাকা এবং শাহজাহানকে তিন হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
১১ ঘন্টা ৪৯ মিনিট আগে
১ দিন ৫ ঘন্টা ২৬ মিনিট আগে
১ দিন ১৩ ঘন্টা ৫০ মিনিট আগে
৩ দিন ৪ ঘন্টা ৩৬ মিনিট আগে
৪ দিন ৫ ঘন্টা ৫৫ মিনিট আগে
৪ দিন ১০ ঘন্টা ১৮ মিনিট আগে
৫ দিন ১৫ ঘন্টা ৪৪ মিনিট আগে
৬ দিন ১০ ঘন্টা ১১ মিনিট আগে