নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

মোংলা বন্দরে বিনা শুল্কে আনা সাবেক এমপিদের গাড়িগুলো নিলামে অবিক্রীত, ফেরত যাচ্ছে জাপানে

চিত্রঃ মোংলা বন্দরে নিলামে তোলা সাবেক এমপিদের অবিক্রীত গাড়ি

নিলামে বিক্রি না হওয়ায় মোংলা বন্দর দিয়ে শুল্কমুক্ত সুবিধায় আনা সাবেক এমপিদের গাড়ি গুলো সরবরাহ দেশ জাপানেই পুনরায় ফেরত যাচ্ছে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এসব গাড়ি ফেরত পাঠাচ্ছে। এরই মধ্যে চলতি মাসের ১৮ তারিখ পানামা পতাকাবাহী লোটাস লিডার নামক জাহাজে করে নীলফামারীর-৪ আসনের সাবেক এমপি সিদ্দিকুল আলমের প্রাডো ল্যান্ড ক্রুজার গাড়িটি ফেরত পাঠিয়েছে এনবিআর।

আরেক সাবেক এমপি কক্সবাজার-১ আসনের ও কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব:) সৈয়দ মুহাম্মদ ইবরাহীমের ল্যান্ড ক্রুজারও ফেরত পাঠানোর সব প্রক্রিয়া চূড়ান্ত হয়েছে। মোংলা কাস্টমস হাউস কর্তৃপক্ষের কমিশনার সফিউজ্জামান বুধবার (১৯ ফেব্রুয়ারি) এই তথ্য নিশ্চিত করেন।

তিনি সাংবাদিকদেরকে বলেন, মোংলা বন্দরে শুল্কমুক্ত সুবিধায় গত বছরের ১৭ জুলাই জাপান থেকে মোট চারটি প্রাডো ল্যান্ড ক্রুজার গাড়ি আমদানি করা হয়। তার মধ্যে একটি গাড়ি সরবরাহ দেশ জাপানে ফেরত পাঠানো হয়েছে এবং আরেকটি গাড়ি জাপানে ফেরত পাঠানোর প্রক্রিয়া শেষ হয়েছে। বাকি দুটি গাড়িও সংশ্লিষ্ট আমদানিকাররা চাইলে ফেরত পাঠানো হবে।

কমিশনার সফিউজ্জামান আরও বলেন, শুল্কমুক্ত সুবিধায় আমদানি হওয়া আওয়ামী লীগ সরকারের সাবেক এমপিদের ল্যান্ড ক্রুজার ছাড়িয়ে নিতে দিতে হবে মোটা অঙ্কের শুল্ক। কারণ সংসদ ভেঙে দেওয়ার পর শুল্কমুক্ত সুবিধাও বাতিল করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। তিন থেকে চার গুণ শুল্ক দিয়ে এসব গাড়ি নিতে কেউ আগ্রহ দেখায়নি। তাই জাপানে ফেরত পাঠানো হচ্ছে এসব গাড়ি।

মোংলা কাস্টম হাউস কর্তৃপক্ষের একটি সূত্র জানিয়েছে, গত ৬ আগস্ট রাষ্ট্রপতি সংসদ ভেঙে শুল্কমুক্ত সুবিধায় এমপিদের আমদানি করা বিলাসবহুল গাড়ি হাতছাড়া হয়। জাপান থেকে মোংলা বন্দরে শুল্কমুক্ত সুবিধায় আনা এসব গাড়ি ছাড়িয়ে তা ব্যবহারের সুযোগ পাননি কক্সবাজার-১ আসনের সাবেক সংসদ সদস্য ও কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহম্মদ ইবরাহিম, নীলফামারী-৪ আসনের সিদ্দিকুল আলম, দিনাজপুর-১ আসনের মুহাম্মদ জাকারিয়া ও সংরক্ষিত আসনের নাসিমা জামান ববি।

তারা আত্মগোপনে বা বিদেশে পালিয়ে গেলে গাড়িগুলো সময়মতো ছাড় না করায় তা নিলামে তোলে মোংলা কাস্টম হাউস। তবে তাতেও সমাধান না হওয়ায় বিলাসবহুল এসব গাড়ি সরবরাহকারী দেশ জাপানে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে এনবিআর।

এর মধ্যে নীলফামারী-৪ আসনের সাবেক সংসদ সদস্য সিদ্দিকুল আলম সিদ্দিকের গাড়ি চলতি মাসে ফেরত পাঠানো হয়েছে। আরেক সাবেক সংসদ সদস্য ইবরাহিমের ল্যান্ড ক্রুজারও ফেরত পাঠানোর প্রক্রিয়া চূড়ান্ত হয়েছে।

গত বছরের ১৭ জুলাই চারটি প্রাডো ল্যান্ড ক্রুজার গাড়ি জাপান থেকে মোংলা বন্দরে আমদানি করার পর সরকারের পটপরিবর্তন হওয়ায় গাড়িগুলো ফেলে যান সাবেক সংসদ সদস্যরা। এরপর ২৫ নভেম্বর গাড়িগুলো নিলামে তোলে মোংলা কাস্টম হাউস। তাতেও বিক্রি হয়নি সাবেক এমপিদের শখের এসব গাড়িগুলো

সূত্র বলছে, সামরিক সরকার এইচ এম এরশাদ এমপিদের খুশি করতে ১৯৮৭ সালে প্রথম শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা দেন। ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকার বিধানটি বাতিল করলে ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসে আবার চালু করে। এতে গত ১৫ বছরে সরকার রাজস্ব হারায় কয়েক হাজার কোটি টাকা।



আরও খবর