আওয়ামী লীগের ব্যানার তৈরির সময় কুলিয়ারচরে আওয়ামী লীগ নেতা আটক বকশীগঞ্জ থানার ওসিকে অপসারণের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল : ওসি বললেন, 'অপপ্রচার' নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগ দিনাজপুরে বিজিবি’র রাতব্যাপী অভিযানে ১জন মাদক কারবারী আটকসহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার জাবিপ্রবি ব্যবস্থাপনা বিভাগ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ কুলিয়ারচর কার্ঢ়ক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের ব্যানার তৈরী সময় একজন আটক শ্যামনগরে শিশুর মেধা বিকাশে শিশু অধিকার সপ্তাহে ক্রীড়া প্রতিযোগিতা শেরপুরে শিশু অপহরণ ও মুক্তিপণ দাবির মামলায় ৪ জনের ১৪ বছর করে কারাদণ্ড করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের আর্থিক সচেতনতায় পুবালী ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং কর্মসূচি পীরগাছায় ৫ ডিসেম্বর মুফতি কাজী ইব্রাহিমের তাফসিরুল কুরআন মাহফিল চিলমারীতে "ইউনিয়ন পরিষদের স্টিয়ারিং কমিটি" সদস্যদের সাথে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে বাঘের আক্রমনে আহত বাবলু পেল এক লক্ষ টাকার চেক কুলিয়ারচরে মাদকবিরোধী অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে পিএফজির মতবিনিময় সভা অনুষ্ঠিত জাবিপ্রবির ব্যবস্থাপনা বিভাগের সেমিনার: চাকরির পেছনে না ছুটে শিক্ষার্থীদের উদ্যোক্তা হওয়ার আহ্বান কুলিয়ারচরে মাদকবিরোধী অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত লাখাই থানা পুলিশের অভিযানে ১৪ লিটার মদ এবং ১০পিস ইয়াবা সহ গ্রেফতার -০২। বানিয়াচংয়ে জেলা পরিষদের বৃক্ষরোপণ শেরপুরে জেলা প্রশাসকের গণশুনানি: ১২৩ জন পেলেন আর্থিক সহায়তা বিশ্ববাজারে বাড়ছে পাটের কদর, রপ্তানি বেড়েছে ২৫ শতাংশ

বিয়ের প্রলোভন দেখিয়ে এক নারীকে একাধিকবার ধর্ষনের অভিযোগে দিনাজপুর জিলা স্কুলের সহকারী শিক্ষক শ্রীঘড়ে

ধর্ষণের অভিযোগে দিনাজপুর জিলা স্কুলের সহকারি শিক্ষক গৌতম গুপ্ত বর্তমানে শ্রীঘড়ে।

গত ৪জুলাই দিনাজপুর কোতয়ালি থানায় রত্না ইসলাম(৪০)( নব‍্য- সনাতন)এর দায়ের করা ধর্ষণ মামলায় দিনাজপুর জিলা স্কুলের সহকারি শিক্ষক গৌতম গুপ্তকে আটক করে পুলিশ।পরে আদালতের মাধ‍্যমে তাকে জেলখানায় পাঠানো হয়।

পাবনা জেলার ভাংগুড়া থানার হার্টগ্রাম এলাকার মৃত আব্দুর রাজ্জাকের মেয়ে এমদাদ করিমের স্ত্রী বর্তমান দিনাজপুর শহরের মুন্সিপাড়া নিবাসী রত্না ইসলাম( নব -সনাতন)এর দায়ের করা এজাহার সুত্রে জানা যায় ফুলবাড়ী উপজেলার পশ্চিম কাটাপাড়া শিবনারায়ন গুপ্তর ছেলে বর্তমান উওর বালুবাড়ী নিবাসী দিনাজপুর জিলা স্কুলের সহকারি শিক্ষক গৌতম গুপ্তের সাথে ২০২২সালে ২জানুয়ারি ছেলের প্রাইভেট পড়ার সুবাদে তার সাথে আমার পরিচয় হয়।এক পর্যায়ে আমার ছেলের পড়াশুনায় অমনোযোগী ও রেজাল্ট ভাল না করার সুবাদে আমার ছেলেকে বাসায় গিয়ে পড়ানোর প্রস্তাব দেয়।আমি তার কথায় রাজি হয়ে তার কাছে আমার ছেলেকে বাসায় এসে পড়ানোর সুযোগ দেই।এভাবে বাসায় এসে পড়ানোর সুবাদে এক পর্যায় গৌতম গুপ্ত সরলতার সুযোগ নিয়ে আমার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষন করে গোপনে ভিডিও ধারন করে রাখে।এইভাবে আমাকে বিয়ের প্রলোভন দেখিয়ে মুসলিম ধর্ম থেকে সনাতন ধর্ম গ্রহনে বাধ‍্য করে।একপর্যায়ে সে আমাকে বিবাহ না করেই সহবাস করে এবং ভিডিও ধারন করে আমাকে ব্লাকমেইল করে ও ভয়ভীতি দেখায়।

এরই ধারাবাহিকতায় একাধিকবার ধর্ষণের ফলে আমি দুইমাসের অন্তস্বত্বা হয়ে পরলে সে আমাকে বাচ্চা নষ্ট করতে বলে।এইভাবে গত ২৫মার্চ শিক্ষক গৌতম আমাকে তার কোচিং সেন্টারে ডেকে নিয়ে গিয়ে কোচিং শেষ করার পর উওর বালুবাড়ী তার ভাড়া বাসায় নিয়ে গিয়ে আবারও ধর্ষন করে।এবং সেখান থেকে সন্ধ‍্য ৬টার সময় কান্তজীর মন্দির নিয়ে গিয়ে দেবতাকে সাক্ষী রেখে কপালে সিদুঁর পরিয়ে দিয়ে বলে বিয়ে হয়েছে বলে জানায়।পরবর্তীতে উক্ত বিবাদী গৌতম একইভাবে গত ২৯মার্চ দুপুর ১টা ৩০মিনিটে কাহারোল থানাধীন কান্তজীউ মন্দিরে নিয়ে গিয়ে শাখা,সিদুঁর পরিয়ে বিয়ে করে তার ভাড়াটিয়া বাসা উওর বালুবাড়ীতে ৫তলা ভবনের নীচতলায় কোচিং পাশের রুমে নিয়ে গিয়ে পুনরায় ইচ্ছার ধর্ষণ করে।এক পযায়ে তার স্ত্রী দেখে ফেললে তিনি আমাকে কোচিং পাশের রুমে তালা মেড়ে গৌতম ও তার স্ত্রী পালিয়ে যায়।পরে আমি জরুরী পুলিশি সেবা পেতে ৯৯৯কল করলে কোতয়ালি পুলিশ এসে আমাকে উদ্ধার করে।এইভাবে দিনের পর দিন বিয়ের প্রলোভন দেখিয়ে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করেছে।রন্তা ইসলাম (নব সনাতন) এর দায়েরকৃত মামলার প্রেক্ষতে গত ৪এপ্রিল দুপুর ২টা ৪৫মিনিটে আসামী গৌতম গুপ্তকে তার উওর বালুবাড়ীর ভাড়া বাসা থেকে কোতয়ালী পুলিশ আটক করে।আসামী গৌতম গুপ্তের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ সংশোধিত ২০২০ তৎসহ ৮(১)(২) পর্নোগ্রাফি আইন এর ২০১২ রুজু করে আদালতে প্রেরণ করা হয়।


আরও খবর