যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা রায়পুরে মন্দিরে কাজ করতে গিয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু আদমদীঘিতে কারা নির্যাতিত বিএনপির নেতাকর্মীদের গণসংবধনা তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী সাব্বির আহমেদ রনিকে চেয়ারম্যান করে BJUS-এর ২২ সদস্যের বোর্ড কমিটি গঠন মিরসরাইয়ে হাইতকান্দি ইউপিতে জামায়াতের চেয়ারম্যান ও সদস্য প্রার্থী ঘোষণা চিলাহাটির পূজামণ্ডপে অনুদান বিতরণ ডোমারে পূজামণ্ডপ পরিদর্শনে আনসার কম্যান্ড্যান্ট নাঙ্গলকোটের ৬নং মক্রমপুরে চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুল মালেক শিপন নন্দীগ্রামে ৪৫০ পিস ইয়াবাসহ কারবারি হোসেন আলী আবারও গ্রেফতার মিরসরাইয়ে ১৩তম বিজলী শিক্ষোন্নয়ন বৃত্তি পেল ৭৭ শিক্ষার্থী

বিশ্বে প্রতি ছয়জনের একজন বন্ধ্যাত্বে আক্রান্ত: ডব্লিউএইচও

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 04-04-2023 06:45:29 am

বিশ্বে প্রতি ছয়জনের একজন তাদের জীবদ্দশায় বন্ধ্যাত্বে আক্রান্ত হন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) এক নতুন প্রতিবেদন এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, বন্ধ্যাত্ব থেকে মুক্তি পাওয়ার জন্য সাশ্রয়ী ও উচ্চ মানসম্পন্ন উর্বরতা সেবা বাড়াতে আরও কাজ করা দরকার।


জাতিসংঘের স্বাস্থ্য সংস্থাটি বলেছে, বিশ্বের প্রাপ্তবয়স্ক জনসংখ্যার প্রায় ১৭ দশমিক ৫ শতাংশ বন্ধ্যাত্বে আক্রান্ত। তবে পৃথিবীর বিভিন্ন অংশে বন্ধ্যাত্বের প্রাদুর্ভাবের মধ্যে সামান্য তারতম্য রয়েছে। উচ্চ আয়ের দেশগুলোতে এর ব্যাপকতা ১৭ দশমিক ৮ শতাংশ এবং নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোতে ১৬ দশমিক ৫ শতাংশ৷


ডব্লিউএইচওর মহাপরিচালক তেদ্রোস আধানম গ্যাব্রিয়েসুস এক বিবৃতিতে বলেছেন, প্রতিবেদনটি একটি গুরুত্বপূর্ণ সত্য প্রকাশ করে, তা হলো- বন্ধ্যাত্ব কোনো বৈষম্য করে না।


তিনি বলেন, আক্রান্ত মানুষের উচ্চ অনুপাত উর্বরতা সেবার প্রাপ্যতা বাড়ানোর প্রয়োজনীয়তা এবং স্বাস্থ্য গবেষণা ও নীতিতে এই সমস্যাটি আর পাশ কাটিয়ে না যাওয়ার গুরুত্ব তুলে ধরেছে।


বন্ধ্যাত্ব হলো নারী বা পুরুষের প্রজনন ব্যবস্থার একটি অসুখ, যা ১২ মাস বা তার বেশি চেষ্টার পরেও গর্ভধারণ করতে ব্যর্থতার মাধ্যমে সংজ্ঞায়িত করা হয়। যারা ক্ষতিগ্রস্ত, তাদের জন্য এটি মারাত্মক যন্ত্রণা, কলংক এবং আর্থিক কষ্টের কারণ হতে পারে। এই সমস্যা ভুক্তভোগীদের মানসিক ও মনস্তাত্ত্বিক সুস্থতাকে প্রভাবিত করে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।


ইন ভিট্রো ফার্টিলাইজেশন (আইভিএফ)-এর মতো প্রজনন সহায়ক প্রযুক্তিসহ বন্ধ্যাত্ব প্রতিরোধ, রোগ নির্ণয় এবং চিকিত্সার জন্য বেশিরভাগ মেডিক্যাল সেবার উচ্চমূল্য ও সীমিত প্রাপ্যতার কারণে অনেকে এই ‍সুবিধা থেকে বঞ্চিত হন। উর্বরতার চিকিত্সা প্রায়ই রোগীদের পকেট ফাঁকা করে দেয়।


জাতিসংঘের সংস্থাটি বন্ধ্যাত্বের চিকিৎসা খরচ সম্পর্কিত একটি পৃথক প্রতিবেদনে জানিয়েছে, আইভিএফ’র এক রাউন্ডের দাম অনেক রোগীর জন্যই গড় বার্ষিক আয়ের চেয়েও বেশি।


ডব্লিউএইচও’র যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং গবেষণার পরিচালক ডা. প্যাস্কেল অ্যালোটি এক বিবৃতিতে বলেছেন, বন্ধ্যাত্বের চিকিৎসা নিতে গিয়ে লাখ লাখ মানুষ বিপর্যয়কর স্বাস্থ্যসেবা খরচের মুখোমুখি হয়। এটি একটি প্রধান সমস্যা এবং প্রায়ই ক্ষতিগ্রস্তদের কাছে চিকিৎসাটি দারিদ্র্যের ফাঁদে পরিণত হয়।

আরও খবর