শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দু-এক মাসের মধ্যে শ্রমিকদের সর্বনিম্ন মজুরি নির্ধারণ করা হবে: প্রধানমন্ত্রী ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করে প্রজ্ঞাপন ময়মনসিংহে রেলওয়ের জমিতে ১৮ তলা ভবন, বিপাকে ১০৫ জন শেয়ার হোল্ডার ঝিনাইগাতী সীমান্তে ১১ লাখ টাকার ভারতীয় পোশাক জব্দ কটিয়াদীতে ছুরিকাঘাতে মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনের ছেলে আহত জয়পুরহাটে বাস-মোটরসাইকেল সংঘর্ষে কিশোর নিহত, বিক্ষুব্ধদের আগুনে পুড়ল বাস ইরানকে সহায়তার অভিযোগে ভারত ও তুরস্কের ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা পরীমনি জামিন নিতে আদালতে অর্থনৈতিক ও অবকাঠামো সহযোগিতায় বাংলাদেশ-চীনের সমঝোতা স্মারক সই স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত জোরারগঞ্জ থানায় ছয় মাসে ১০৮ মাদক মামলা, গ্রেপ্তার ১২৬ কারবারি আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী জাপানসহ যে ১২ দেশে কর্মী পাঠাতে লাগবে মন্ত্রণালয়ের অনুমোদন একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন পরিবেশ রক্ষায় ধামরাইয়ে প্রশাসনের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো দুই ইটভাটার স্থাপনা ধামরাইয়ের বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার দীর্ঘ সময় বিদ্যুৎ বন্ধ, আগাম প্রস্তুতির পরামর্শ বানিয়াচংয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ নলডাঙ্গায় স্বর্ণ ব্যবসায়ীর বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ, বিচারের দাবিতে মানববন্ধন প্রয়াত সাংবাদিক আব্দুল অদুধ মিয়ার পরিবারের পাশে সোনালী ধারা সম্পাদক

পাবিপ্রবি'র কন্ঠসরের নেতৃত্বে ইমন, সজনি

© ছবি: সজনি - ইমন


পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(পাবিপ্রবি) একমাত্র আবৃত্তি সংগঠন " কণ্ঠস্বর আবৃত্তি দল " এর চতুর্থ কার্যনির্বাহী পরিষদ (২০২৩-২০২৪) এর কমিটি ঘোষণা করা হয়েছে।


শনিবার সাবেক সভাপতি তারেক হাসান ও সাধারণ সম্পাদক প্রতিভা কুন্ডু স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে কমিটিরের অনুমোদন দেওয়া হয়।


© ছবি: প্রেস বিজ্ঞপ্তি


কন্ঠস্বর আবৃত্তি দলের নতুন কমিটিতে সভাপতি হয়েছে গণিত বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ঈসমাইল হোসেন ইমন এবং সাধারণ সম্পাদক হয়েছে পরিসংখ্যান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সানজিদা নাসরিন সজনি।


উক্ত কমিটিতে সহ-সভাপতি হয়েছে ধ্রুব বেপারি, যুগ্ন সাধারণ সম্পাদক হয়েছে এইচ এম রিদয় আলম উল্লাস, সাংগঠনিক সম্পাদক হয়েছে দিপাঞ্জন কর্মকার ও সহ-সাংগঠনিক সম্পাদক হয়েছে লামিয়া হোসেন পৌষী।


নতুন সভাপতি ঈসমাইল হোসেন ইমন বলেন, আমার আত্মপ্রকাশ এর জায়গা কণ্ঠস্বর। মুলত নিজেকে চেনা বা নিজের ভালো লাগার জায়গাটা কে খুব ভয়ে ভয়ে শুরু করেছিলাম ২০১৯ এ! দিনটা আমার এখনও মনে পড়ে। লাল পাঞ্জাবি, চোখে চশমা, যে হাতে মাইক্রোফোন সেটা থরথর করে কাপছে,কি বলতে কি বলি!  তারপর শুরু হলো, শিখতে শুরু করলাম, জায়গাটা ভালো লাগতে শুরু হলো।


তিনি আরো বলেন, যান্ত্রিকতার এই সময়টায় নিখাদ ভালোলাগা বা ভালো থাকার একটা জায়গা হলো কণ্ঠস্বর!!ধন্যবাদ সবাইকে যারা আমাকে শিখিয়েছে বরাবর!ধন্যবাদ আমাকে এতো বেশী ভালো বাসার জন্য!নতুন দায়িত্ব, দায়িত্ব টা বিশাল বড়। আমি যথার্থ চেষ্টা করবো পালন করে যাওয়ার। আমার সহযোদ্ধা সহ কণ্ঠস্বরের সকলকে পাশে চাই।


আরও খবর