দিনাজপুরে শিশুর ছবি বিকৃত করে পর্নোগ্রাফি ও ব্ল্যাকমেইল: প্রধান আসামি ঢাকা থেকে গ্রেফতার পিরোজপুরে শিক্ষা, গবেষণা ও বিজ্ঞান চর্চায় উদ্বুদ্ধকরণের লক্ষ্যে সেমিনার অনুষ্ঠিত পলাশে কবি জাকির মুরাদের জন্মদিন উদযাপন ও সাংস্কৃতিক অনুষ্ঠান বাস পোড়ানোর পর অবশেষে চালু হচ্ছে ভূরুঙ্গামারী–ঢাকা নাইট কোচ চিলমারীতে "ছেলের বউ ও নাতির হাতে বাবা ও মেয়েকে" আহতের অভিযোগ উঠেছে দশ জেলা সদর হাসপাতালে চালু হচ্ছে আইসিইউ সুবর্ণচরে প্রকাশ্যে নারীকে পেটানো সেই যুবদল নেতাকে বহিষ্কৃত সোনাইমুড়িতে মাদকসেবী আখ্যা দিয়ে ব্যবসায়ীকে হত্যা, গ্রেপ্তার-২ সুবর্ণচরে প্রকাশ্যে নারীকে পেটালেন যুবদল নেতা, ভিডিও ভাইরাল ঝিনাইগাতীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, সবুজায়নে সবার অংশগ্রহণের আহ্বান শ্রীবরদীতে আদিবাসী ভূমি অধিকার রক্ষায় মিডিয়া অ্যাডভোকেসি ক্যাম্পেইন ও প্রেস ব্রিফিং অনুষ্ঠিত বেগমগঞ্জে প্রবাসী পরিবারের ওপর হামলা-হয়রানির অভিযোগ যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের আশাশুনিতে শিক্ষকদের সাথে মতবিনিময় সুজনের আয়োজনে ঈশ্বরগঞ্জে জৈষ্ঠ্যের মধুমিলন দিনাজপুরে ট্রাক, ট্যাংকলরী কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত সোনাগাজী প্রেসক্লাব নির্বাচনে মেহেদী সভাপতি, রহিম সাধারণ সম্পাদক নির্বাচিত এমদাদ খান নিজস্ব প্রতিবেদক শ্যামনগরে বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন টাঙ্গাইলের মধুপুরে বৃক্ষরোপণ ও সবুজায়ন কর্মসূচির সূচনা ১৪ জুন লাখাই প্রেসক্লাব এর সাবেক সিনিয়র সহসভাপতি প্রোটন দাশগুপ্ত এর ২৭ তম প্রয়ান দিবস। পাহাড়ি ঢলে প্লাবিত ঝিনাইগাতী বাজার, তলিয়ে গেছে নিম্নাঞ্চলের সড়ক

পাকিস্তানে ক্ষেপণাস্ত্র ছোড়া ভারতীয় কর্মকর্তারা চাকরি হারালেন

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 24-08-2022 03:09:24 pm

সংগৃহীত ছবি

◾ আন্তর্জাতিক ডেস্ক


পাকিস্তানে ক্ষেণপাস্ত্র ছোড়া ভারতের তিন কর্মকর্তা চাকরি হারিয়েছেন। ইউক্রেনে রাশিয়ার হামলার পর উদ্ভূত সামরিক উত্তেজনার মধ্যে গত মার্চে ভারত থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র পাকিস্তানের পাঞ্জাবে বিস্ফোরিত হয়। বিষয়টি নিয়ে পরমাণু শক্তিধর প্রতিবেশী দেশ দুটির মধ্যে ব্যাপক উত্তাপ ছড়ায়। নয়াদিল্লি তখন দুঃখ প্রকাশ করে ঘটনাটিকে ‘অসাবধানতাবশত প্রযুক্তিগত ভুল’ বলে বর্ণনা করেছিল।


দীর্ঘ তদন্তের পর গতকাল মঙ্গলবার ভারত সরকার ওই ঘটনার জন্য দায়ী তাদের বিমানবাহিনীর তিন কর্মকর্তাকে বহিষ্কার করেছে। খবর বিবিসি ও দ্য গার্ডিয়ানের।


চিরবৈরী পাকিস্তান তাদের মাটিতে ক্ষেপণাস্ত্র বিস্ফোরিত হওয়া নিয়ে ভারতের ব্যাখ্যা গ্রহণ করলেও কড়া ভাষায় সতর্ক করে দেয়। এ ধরনের ভুলের পরিণতি সম্পর্কে হুঁশিয়ার করে নয়াদিল্লিকে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানায়।


মঙ্গলবার এক বিবৃতিতে ভারতের বিমানবাহিনী জানায়, ৯ মার্চ পাকিস্তানে ভুল করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা তিন কর্মকর্তাকে চাকরি থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। এমন পদক্ষেপকে পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক হিসেবে বর্ণনা করেছে আন্তর্জাতিক গণমাধ্যম।


বিবৃতিতে বলা হয়, সুনির্দিষ্ট পরিচালনা পদ্ধতি থাকা সত্ত্বেও কর্মকর্তারা অসাবধানতাবশত ‘ব্রাহ্ম’ ছুড়েছে পাকিস্তানে। 


ভারতের মধ্যমপাল্লার এক ধরনের সুপারসনিক ক্ষেপণাস্ত্রের নাম ব্রাহ্ম। শব্দের চেয়েও তিনগুণ বেশি গতিতে ছুটতে পারে এটি। ২০০ কেজি থেকে ৩০০ কেজি বিস্ফোরক বহন করতে পারে ব্রাহ্ম। পরমাণু ওয়ারহেডও বহন করতে পারে এটি। জল, স্থল ও আকাশ থেকে ছোড়া যায়। সর্বনিম্ন ৩৫০ থেকে সর্বোচ্চ ৭০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে এটি। ভারতের তিন বাহিনীর কাছেই ব্রাহ্ম ক্ষেপণাস্ত্র রয়েছে। রাশিয়ার সঙ্গে যৌথভাবে ব্রাহ্ম উদ্ভাবন করে ভারত।


মার্চে দুর্ঘটনার পর পাকিস্তান বিমানবাহিনী এক বিবৃতিতে দাবি করেছিল, তাদের মাটিতে আঘাত করা ক্ষেপণাস্ত্রের গতি ছিল শব্দের চেয়ে তিনগুণ বেশি। এটি আকাশে ৪০ হাজার ফুট উচ্চতায় ওঠার পর পাকিস্তানের ১২৪ কিলোমিটার ভেতরে আঘাত হানে। এই ক্ষেপণাস্ত্র ভারত ও পাকিস্তানের অনেক বেসামরিক বিমান এবং অনেক পাকিস্তানির জীবন ও সম্পদ বিপন্ন করে তুলেছিল। 


ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছিলেন, অস্ত্রব্যবস্থার নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেয় ভারত। পাকিস্তানের ঘটনার তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।


সীমান্ত ছাড়াও নানা ইস্যুতে ভারত ও পাকিস্তানের মধ্যে দ্বন্দ্ব রয়েছে। কাশ্মিরে সন্ত্রাসী তৎপরতাকে উসকানি ও মদদ দেওয়ার জন্য ইসলামাবাদকে দায়ী করে থাকে নয়াদিল্লি। ১৯৪৭ সালে স্বাধীন হওয়ার পর তিনবার যুদ্ধে জড়িয়েছে দেশ দুটি। 

আরও খবর




6a09ae979f680-170526060335.webp
ইরান যুদ্ধে ইরাকের তেল-বাণিজ্যে ধস

২৭ দিন ২২ ঘন্টা ৭ মিনিট আগে