পবিপ্রবিতে এএনএসভিএম অনুষদের স্টাফের বিরুদ্ধে কুকুর হত্যা চেষ্টার অভিযোগ শ্রীমঙ্গলে সাংবাদিকের বাসা থেকে মোবাইল চুরির ঘটনায় থানায় অভিযোগ লাখাইয়ে পাগলা কুকুরের কামড়ে আহত অর্ধশত,কুকুরকে পিটিয়ে হত্যা। শ্রী রামচন্দ্রের মূর্তি অবমাননার প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন ও বিক্ষোভ,জড়িতদের শাস্তির দাবি চৌদ্দগ্রাম জামায়াতে ইসলামীর ওয়ার্ড দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত ভিটেমাটি নেই, ঝুঁকিপূর্ণ ঘরে গবাদিপশুসহ বসবাস—মানবেতর জীবনযাপন এক পরিবারের পীরগাছায় সন্ত্রাসী কায়দায় বাড়ীঘরে হামলা ভাংচুর জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ NEAB-এর কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক হলেন অভয়নগর উপজেলার কৃতি সন্তান প্রকৌশলী ইরফান কাদির টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত কূপে ট্র্যাজেডি, বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু বানিয়াচং মডেল প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি শিব্বির আহমদ, সেক্রেটারি, আব্দাল মিয়া শ্যামনগরে বজ্রপাতে এক জেলের মৃত্যু সুবর্ণচরে যাত্রী ছাউনিতে মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের কমিটিতে ঈশ্বরগঞ্জের রোমান যুগ্ম-সাধারণ সম্পাদক লোহাগাড়ায় খেলতে গিয়ে পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু এক পরিবারের ৪৩ সদস্যের বসবাস, এ যেন এক টুকরো বাংলাদেশ চৌদ্দগ্রাম মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের(বিএমবিএফ) উদ্যোগে পরিচিতি কার্ড বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত ১৫ বছরেও সংস্কার হয়নি রুপাতলী গ্যাস্টারবাইন পাটনিবাড়ি সড়ক, রাজবাড়ী জেলা বিএডিসি'র কমিটি গঠন:সভাপতি পাংশার ফিরোজ, সাধারণ সম্পাদক গোয়ালন্দের হুমায়ুন নির্বাচিত শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি রোধে ৫ সদস্যের কমিটি গঠনের নির্দেশ পদ্মা ব্যারাজ প্রকল্পে বদলে যাবে ২৪ জেলার দৃশ্যপট, কৃষি ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

রাশিয়ায় ওয়াল স্ট্রিট জার্নালের সাংবাদিক আটক

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 30-03-2023 01:31:22 pm

গুপ্তচরবৃত্তির অভিযোগে এক মার্কিন সাংবাদিককে আটক করেছে রাশিয়া। ওয়াল স্ট্রিট জার্নালে কর্মরত ইভান গার্শকোভিচ নামে ওই সাংবাদিককে কবে আটক করা হয়েছে তা নিশ্চিত করা হয়নি। তবে আটকের বিষয়টি বৃহস্পতিবার (৩০ মার্চ) নিশ্চিত করেছে রাশিয়ার শীর্ষ গোয়েন্দা সংস্থা।


ফেডারেল সিকিউরিটি সার্ভিস (এফএসবি) বলেছে, গোপন তথ্য সংগ্রহের চেষ্টা করার সময় ইভান গার্শকোভিচকে ইয়েকাতেরিনবার্গ শহর থেকে আটক করা হয়েছে। রুশ গোয়েন্দাদের দাবি, গার্শকোভিচ রাশিয়ার সামরিক-শিল্প কমপ্লেক্সের একটি উদ্যোগ সম্পর্কে তথ্য সংগ্রহ করছিলেন, যা রাষ্ট্রীয়ভাবে গোপনীয়।


স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুসারে, মার্কিন এ সাংবাদিক রাশিয়ায় ইউক্রেন যুদ্ধ ও ওয়াগনার গ্রুপের খবর কভার করছিলেন।


স্নায়ুযুদ্ধের পর থেকে রাশিয়ায় এই প্রথমবার গুপ্তচরবৃত্তির অভিযোগে কোনো মার্কিন নিউজ আউটলেটের সাংবাদিককে আটক করা হলো। ইউক্রেন যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্র-রাশিয়ার মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই ঘটলো এ ঘটনা।


গার্শকোভিচ ওয়াল স্ট্রিট জার্নালের মস্কো ব্যুরোর সংবাদদাতা হিসেবে রাশিয়া ও ইউক্রেন কভার করছিলেন। ওয়াল স্ট্রিট জার্নাল এক বিবৃতিতে বলেছে, তারা গার্শকোভিচের নিরাপত্তা নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন। গুপ্তচরবৃত্তির অভিযোগ প্রমাণিত হলে ২০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে তার।


বিশ্বজুড়ে উদ্বেগ

রাশিয়ায় মার্কিন সাংবাদিককে আটকের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বিভিন্ন মিডিয়া গ্রুপ ও সাংবাদিক।


ফিন্যান্সিয়াল টাইমসের মস্কো ব্যুরো প্রধান ম্যাক্স সেডন টুইটারে লিখেছেন, ইভান গার্শকোভিচ একজন চমৎকার সাংবাদিক ও বন্ধু। তার বিরুদ্ধে রাশিয়ার অযৌক্তিক গুপ্তচরবৃত্তির অভিযোগের খবরে আমি হতবাক।


ওয়াশিংটন পোস্টের রাশিয়া সংবাদদাতা ফ্রান্সেসকা এবেল বলেছেন, গার্শকোভিচের বিরুদ্ধে ওঠা অভিযোগ অযৌক্তিক।


রিপোর্টার্স উইদাউট বর্ডারস এ ঘটনায় গভীর উদ্বেগ জানিয়ে বলেছে, এটি প্রতিশোধের মতো দেখাচ্ছে।


গার্শকোভিচের সবশেষ প্রতিবেদনটি প্রকাশিত হয়েছিল চলতি সপ্তাহেই। পশ্চিমা নিষেধাজ্ঞার মধ্যে রাশিয়ার অর্থনীতিতে মন্দাভাব নিয়ে লেখা হয়েছিল প্রতিবেদনটি

আরও খবর

6a3509c5e0008-190626032005.webp
বিশ্ববাজারে তেলের দাম আরও কমলো

১ দিন ৫ ঘন্টা ৪৫ মিনিট আগে





6a1bcfce82d66-310526120606.webp
মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

২০ দিন ৮ ঘন্টা ৫৯ মিনিট আগে



6a09ae979f680-170526060335.webp
ইরান যুদ্ধে ইরাকের তেল-বাণিজ্যে ধস

৩৪ দিন ৩ ঘন্টা ১ মিনিট আগে