শিক্ষকদের আরও দায়িত্ববান হওয়ার আহ্বান এমপি সাদিক রিয়াজ চৌধুরী মিরসরাইয়ে অসুস্থ বিএনপি সমর্থককে দেখতে গেলেন কৃষকদল নেতা আনোয়ার, দিলেন আর্থিক সহযোগিতা ও খাদ্য সামগ্রী আমাদের আশ্রয়কেন্দ্র, আমাদের অধিকার: শীর্ষক ক্যাম্পেইন বনবিভাগ সাতক্ষীরারেঞ্জ থেকে দুবলারচরের রাস পূজায় ৭টি ট্রলারে ২২৪ জন পূণ্যার্থীর যাত্রা এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: প্রধানমন্ত্রী চেয়ারম্যানের তদারকিতে গোকর্ণ ইউনিয়নের গ্রাম আদালতের মামলার তথ্য VCMIS-এ হালনাগাদ নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: পীরগাছায় ইটাকুমারী রেসিডেন্সিয়াল মডেল একাডেমির উদ্বোধন পবিপ্রবির সৃজনী স্কুল অ্যান্ড কলেজে অটোমেশন সফটওয়্যারের উদ্বোধন গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ, গ্রেফতার ৩ আমার বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা চালিয়েছে আ.লীগের সন্ত্রাসীরা: সাদিক কায়েম মা হলেন অভিনেত্রী মৌসুমী হামিদ সুন্দরবনে রাসপূর্ণিমার ধর্মীয় আনুষ্ঠানিকতা শুরু আজ, বসবেনা কোন মেলা মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার: সুজাতপুরে সেমিনার কাফনের কাপড় পরে অবস্থান কর্মসূচি পালন করবে সাংবাদিকরা জোরারগঞ্জ মারকাজুত তাহফিজ মাদ্রাসার বার্ষিক রিপোর্ট উপস্থাপন, ২০২৭ সালের শিক্ষা কার্যক্রম নিয়ে আলোচনা পীরগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে লক্ষাধিক টাকার মাদকদ্রব্য উদ্ধার দিনাজপুরে এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের হাত ধরে দীর্ঘ ২৬বছর পর শংকরপুর মহাবিদ্যালয়ের উন্নয়নের যাত্রা শুরু কুলিয়ারচরে প্রতারণার শিকার ভুক্তভোগী, গ্রাম আদালতের রায় অমান্য করে ভূমি আত্মসাতের অভিযোগ পীরগাছায় কাল মাওলানা আবরারুল হক আসিফের তাফসিরুল কোরআন মাহফিল বুধহাটা-পাইথালী সড়কের বেহাল দশা, ৫ মাসেও শুরু হয়নি সংস্কার কাজ

নোবিপ্রবির বিজিই বিভাগের আর্থিক সহায়তা পেলো প্রয়াত ইউসুফ আলীর পরিবার



নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(নোবিপ্রবি) প্রয়াত নিম্নমান অফিস সহকারী মো.ইউসুফ আলীর পরিবারকে নগদ এক লক্ষ টাকা অনুদান দিয়েছে বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি এন্ড জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগ।



বুধবার(২৯ মার্চ) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-২ এর সপ্তম তলায় বিজিই বিভাগে প্রয়াত ইউসুফ আলীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিলের অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. দিদার-উল-আলম নিহতের পরিবারের হাতে এ নগদ অর্থ তুলে দেন। 



জানা যায়,গত মাসের ২২ ফেব্রুয়ারী মার যান বিজিই বিভাগের নিম্নমান অফিস সহকারী মো.ইউসুফ আলী।মৃত্যুকালে ইউসুফ আলী দুই পুত্র, এক কন্যা ও স্ত্রীকে রেখে যান।পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যাক্তির মৃত্যুতে বেশ অসহায় হয়ে পড়ে সবাই।তাই সার্বিক দিক বিবেচনায় পরিবারের পাশে দাড়াতে এক লক্ষ টাকা সহায়তা প্রদান করেন বিজিই বিভাগের শিক্ষকরা।



প্রধান অতিথির বক্তব্যে নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. দিদার-উল-আলম বলেন, ইউসুফ আলী অত্যন্ত ভালো মানুষ ছিলেন।তার আচার ব্যবহার খুবই অমায়িক ছিলো।আমি তার আত্মার মাগফিরাত কামনা করছি। সেই সাথে তার শোকসপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকশ করছি। সেই সাথে উপস্থিত সকলের কাছে দোয়া প্রার্থনা করেন উপাচার্য।





এসময় বিজিই বিভাগের চেয়ারম্যান ড.মফিজুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান অনুষদের ডীন আতিকুর রহমান ভুইঞা,বিবি খাদিজা হলের প্রভোস্ট ড. রফিক ইসলাম।এছাড়াও এপ্লাইড ক্যামিস্ট্রি এন্ড ক্যামিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড.ইউসুফ মিয়া, বিজিই বিভাগের সহযোগী অধ্যাপক ড.নছর আলী,ড.মুরাদ হোসাইন, প্রভাষক মো.আব্দুল কাদের,মো.ইয়াসিন মিয়াসহ অন্যান্য শিক্ষকবৃন্দ ও বিজিই বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আরও খবর