ইরানে নতুন হামলার প্রস্তুতি, ইসরায়েলের বিমানঘাঁটির ভেতরে কী চলছে? ৫ ডিসেম্বর বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী বরমী তে চেয়ারম্যান পদপ্রার্থী রনি আকন্দের মাদক বিরোধী র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মিরসরাইয়ে ১৯১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সমন্বয় সভা ও সংসদ সদস্য নুরুল আমিনকে সংবর্ধনা চৌমুহনীতে ৭০০ কোটি টাকায় বাইপাস সড়ক নির্মাণের পরিকল্পনা জোড্ডা পশ্চিম ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, দুই সদস্যের তদন্ত কমিটি গঠন জন্মনিবন্ধন, ওয়ারিশ ও নাগরিক সনদে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ; ১ শতাংশ তহবিলের আয়-ব্যয়ের হিসাব তদন্তের দাবি মধুপুরে একসঙ্গে তিন ছেলের জন্ম, পরিবারে আনন্দের বন্যা মেগা ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান কুলিয়ারচরে বিউটি পার্লার থেকে যুবকের মরদেহ উদ্ধার মিরসরাইয়ে ৮ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে আলোকিত মিরসরাই মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বিছানার নিচে পাইপগান,অস্ত্রসহ গ্রেপ্তার যুবক আরামনগর সমাজকল্যাণ সংঘের মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত শেরপুরে নারী মিনি ম্যারাথন অনুষ্ঠিত, অংশ নিলেন প্রায় ৫০০ নারী বারইয়ারহাটে যাত্রা শুরু করল দুবাই আবায়া মল, উদ্বোধনে এক সপ্তাহ ১০ শতাংশ ছাড় শান্তিগঞ্জ নির্বাচন অফিসে টাকা ছাড়া মিলেনা সেবা, হয়রানি ও টাকা লেনদেনের অভিযোগ মেগা ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা শ্রীমঙ্গলে নবীনদলের কেন্দ্রীয় কমিটিতে ইসমাইল ও রুমেল নির্বাচিত হওয়ায় আনন্দ মিছিল নলডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের নতুন সাংগঠনিক সম্পাদক রাসেল, প্রচার সম্পাদক রবিউল পীরগাছায় চৌধুরাণী তা'লিমুল কুরআন একাডেমির অভিভাবক সমাবেশ

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, রাবি শাখায় ইফতার মাহফিল অনুষ্ঠিত

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে "উন্মুক্ত প্রতিযোগিতা-২০২৩"-এর আয়োজন করে। আজ বিকেল ৫.৩০ ঘটিকায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। 

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ক্লাবের উপদেষ্টা আইন বিভাগের সহকারী অধ্যাপক সাদিকুল ইসলাম সাগর, সাবেক সহ-সভাপতি আহমেদ রুবেল, বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম কেন্দ্রীয় শাখার সম্পাদকীয় পরিষদের সদস্য মো: খায়রুল ইসলাম দুখু, ক্লাবের সাধারণ সম্পাদক নাজমুন নাহার জেমি, ক্লাবের সভাপতি মো: আরিফুল ইসলাম সহ ক্লাবের কমিটি মেম্বার ও সদস্যরা। 

কবিতায় প্রথম হয়েছে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী মো: জসিম উদ্দিন, দ্বিতীয় হয়েছে  ইনফরমেশন সায়েন্স ও লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী প্রশান্ত কুমার এবং তৃতীয় হয়েছে ইংরেজি বিভাগের শিক্ষার্থী মোনালিসা মুজিব মিম। 

ছোটগল্পে প্রথম হয়েছে বাংলা বিভাগের শিক্ষার্থী জুঁই রাণী বর্মণ, দ্বিতীয় হয়েছে ইসলামি স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মাইশা বিন মেরি এবং তৃতীয় হয়েছে ইনফরমেশন সায়েন্স ও লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী মাহমুদুল হাসান।


সাদিকুল ইসলাম সাগর স্যার তার বক্তব্যে বলেন, "বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম লেখকদের একসাথে সাথে নিয়ে চলতে কাজ করছে। লেখা এমন এক শক্তি যেখানে, কেও বাধা দিতে পারে না। দেশ ও জাতির কল্যাণে লেখকদের ভূমিকা অনেক।  সকল তরুণ লেখকদের শুভকামনা জানাই।"


বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ শেষে, আলোচনা সভা ও ইফতারের আয়োজন করা হয়।

আরও খবর