শেরপুরের ঝিনাইগাতীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সেমিনার উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল

নান্দাইলে মুক্তিযোদ্ধাদের ব্যবহৃত জিনিসপত্র নিয়ে ব্যতিক্রম আয়োজন


‘আমরা তোমাদের ভুলবো না’এই শিরোনামে ময়মনসিংহের নান্দাইলে স্বাধীনতা যুদ্ধে শহীদ ও প্রয়াত মুক্তিযোদ্ধাদের ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র নিয়ে ব্যতিক্রম আয়োজন করেছে কালের কণ্ঠ'র আঞ্চলিক প্রতিনিধি রবিউল আলম ফরাজির তত্তাবধানে ময়মনসিংহের নান্দাইল শাখা শুভসংঘ। 


ব্যাতিক্রম এই আয়োজনটির উদ্বোধন করেন ময়মনসিংহ-৯ নান্দাইল আসনের জাতীয় সংসদ সদস্য আনোয়ারুল আবেদিন খান তুহিন।


রবিবার (২৬ মার্চ) স্থানীয় চন্ডীপাশা সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে উপজেলা প্রশাসন আয়োজিত ২৬ মার্চ উদযাপন অনুষ্টানের একটি স্টলে ‘আমরা তোমাদের ভুলবো না’ শিরোনামে দিনব্যাপী প্রদর্শিত হয় শহীদ ও প্রয়াত বীরমুক্তিযোদ্ধাদের ব্যবহৃত নানান জিনিস। এই প্রথম ও সম্পূর্ন ব্যতিক্রম একটি বিষয়কে সকলেই স্বাগত জানায়। বিষয়টি মোবাইলে ভাইরাল হলে উৎসুক লোকজন এক নজর দেখতে ভিড় জমায়।


স্টলে মোট ৩৮ জন শহীদ ও প্রয়াত মুক্তিযোদ্ধাদের শার্ট-প্যান্ট, পায়জামা- পাঞ্জাবি, চশমা, লাঠি, চাঁদর, টুপি ছাড়াও তাদের কীর্তির বিভিন্ন ধরনের পদক প্রদর্শিত করা হয়। জিনিসপত্রের সাথে ছবি সংযুক্ত থাকায় আগত দর্শনার্থীরা নিজ নিজ এলাকার বীরমুক্তিযোদ্ধাদের সর্ম্পকে জানতে পেরেছেন।


শহীদ মুত্তিযোদ্ধার সন্তান প্রবাল মজুমদার বলেন,যারা এই আয়োজন করেছেন তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ।আমার হীরেন্দ্র চন্দ্র মজুমদারের এক জোড়া খরম এখানে স্থান পেয়েছে। আমি তাঁদের এই উদ্যোগকে সাধুবাদ জানাই।


বীর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার মাজহারুল হক ফকির বলেন,ব্যতিক্রম এই আয়োজন দেখে সত্যিই আমি অভিভূত।এতে করে আগামী প্রজন্ম মুক্তিযুদ্ধ ও স্থানীয় মুক্তিযোদ্ধাদের সম্পর্কে জানতে পারবে।আমি সাংবাদিক আলম ফরাজিকে এইজন্য ধন্যবাদ জানাই।


কালের কণ্ঠের আঞ্চলিক প্রতিনিধি রবিউল আলম ফরাজি বলেন,স্বাধীনতা যুদ্বে এবং পরবর্তীতে যেসব মুক্তিযোদ্ধা মৃত্যুবরণ করেছেন তাদের স্মৃতি ধরে রাখার জন্যই আমার এই আয়োজন।আশা করি এর মাধ্যমে পরবর্তী প্রজন্ম মুক্তিযোদ্ধাদের সম্পর্কে জানতে পারবে। পাশাপাশি প্রশাসনের নজরে বিষয়টি আসলে হয়তো মুক্তিযোদ্ধাদের স্মৃতি সংরক্ষণে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে একটি স্থায়ী জাদুগর গড়ে উঠবে।


স্টল দেখে এমপি আনোয়ারুল আবেদিন খান তুহিন বলেন, কালের কণ্ঠ শুভসংঘ সব সময় সবার পাশে থাকে। এই ব্যতিক্রম আয়োজনও তাদের সৃষ্টি। আমি আগামি সংসদে এই বিষয়টি নিয়ে কথা বলব। যাতে করে প্রয়াত ও শহীদ মুক্তিযোদ্ধাদের এই জিনিপত্রগুলো নিয়ে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে স্থায়ীভাবে প্রদর্শিত করা যায়।

আরও খবর






6aa2a6cb95834-100926064707.webp
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ

২ দিন ১৪ ঘন্টা ৩৫ মিনিট আগে


deshchitro-6aa2703367438-100926025411.webp
তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার।

২ দিন ১৮ ঘন্টা ২৮ মিনিট আগে