পীরগাছায় জান্নাতুল মাওয়া মডেল মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদপত্র বিতরণ মধুপুরে এনসিপি নেতার বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা, প্রোপাগান্ডামূলক ও মানহানিকর দুর্নীতির তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন বহুমুখী লড়াইয়ের আভাস বহুলীতে: বিকল্প ভাবমূর্তির খোঁজে বহুলীবাসী, ক্লিন ইমেজে নজর কাড়ছেন এস এম রঞ্জু পে-স্কেলের গেজেট কবে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট দিনাজপুরে ১০কেজি ওজনের গাঁজার গাছ ও ৩হাজার পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক ‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান

আইরিশদের বিপক্ষে আজ টি-টোয়েন্টি লড়াই, এগিয়ে বাংলাদেশ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 27-03-2023 05:29:06 am

© সংগৃহীত ছবি

বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারিয়ে আগের সিরিজে ইতিহাস গড়েছিল বাংলাদেশ। তাও আবার নিজেদের পিছিয়ে থাকা টি-টোয়েন্টি ফরম্যাটে। এরপর তো তারা জস বাটলারদের হোয়াইটওয়াশও করে বসে। ঠিক তখনই বাংলাদেশে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে আসে আয়ারল্যান্ড। ওয়ানডে সিরিজে পাত্তা না পাওয়া আইরিশদের বিপক্ষে সোমবার (২৭ মার্চ) টি-টোয়েন্টি মিশনে নামছেন সাকিব আল হাসানরা।


দুটি ওয়ানডে ম্যাচেই দাপট নিয়ে জয় পাওয়া সাকিবরা স্বাভাবিকভাবেই এই ফরম্যাটেও এগিয়ে আছেন। বৃষ্টি বাধা না পেলে ওই সিরিজে আইরিশদের হোয়াইটওয়াশেরও সুযোগ ছিল। এছাড়া বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি পরিসংখ্যানেও পিছিয়ে আছে সফরকারীরা। আগের পাঁচ দেখায় বাংলাদেশ তিনটিতে জয়, একটি পরিত্যক্ত এবং একটি ম্যাচে আইরিশরা জয় পেয়েছিল।


সোমবার (২৭ মার্চ) টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে মুখোমুখি হবে দু’দল। দুপুর ২টায় ম্যাচটি শুরু হবে। এর আগেরদিন (২৬ মার্চ) অনুশীলনে ব্যস্ত সময় পার করেছিল দু’দলই। তবে সেখানে ছিলেন না টাইগার অধিনায়ক সাকিব আল হাসান এবং ওপেনার লিটন দাস।


ওয়ানডেতে জয়ের ধারা ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটেও অব্যাহত রাখার কথা জানিয়েছেন টাইগারদের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। তিনি বলছিলেন, ‘কী হবে সেটা নিয়ে ভাবছি না। সেভাবেই খেলতে চাই, যেটা সবচেয়ে ভালো পারব। আমার মনে হয়, এভাবে আক্রমণাত্মক ও স্বাধীনতা নিয়ে খেলতে পারলে, এই দল সবসময়ই ভালো করবে।’


অন্যদিকে, আয়ারল্যান্ড ইতোমধ্যেই বাংলাদেশকে হোয়াইটওয়াশের হুমকি দিয়ে রেখেছে। প্রধান কোচ আইনরিখ মালান জানান, ‘এই সিরিজ দারুণ চ্যালেঞ্জের হবে। এর আগে তারা (বাংলাদেশ) বিশ্বচ্যাম্পিয়ন দলকে হারিয়েছে এই ফরম্যাটে। কিন্তু একইসঙ্গে আমরাও এটা নিয়ে রোমাঞ্চিত। বিশ্বকাপে দেখিয়েছি আমরাও এমন ব্র্যান্ডের ক্রিকেট খেলতে পারি। যেটা রোমাঞ্চকর, মানুষ দেখতে আগ্রহী। আশা করি এটা চালিয়ে যেতে পারলে ৩-০ তে জয় এমনিতেই আসবে। এই ধরনের কন্ডিশনে নিজেদের পরীক্ষা করতে পারা অভিজ্ঞ ও তরুণদের জন্য দারুণ অভিজ্ঞতার সুযোগ।’

আরও খবর
6aa8dcb5ddf5a-150926115045.webp
দুই পরাশক্তির বিপক্ষে বাংলাদেশ

৩ দিন ২ ঘন্টা ১৩ মিনিট আগে







6a68d6f51ca4c-280726102109.webp
বাংলাদেশ দলের ঘাটতি কোথায় বললেন সাকিব

৫১ দিন ১৫ ঘন্টা ৪২ মিনিট আগে