নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

নান্দাইলে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান


২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ময়মনসিংহের নান্দাইলে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। 


উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রবিবার (২৬ মার্চ) দুপুর ১২টায় চন্ডিপাশা সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে, নান্দাইল উপজেলার ২ শত ৬২ জন বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ মুক্তিযোদ্ধার পরিবারের সদস্যদের সংবর্ধনা ও সম্মাননা দেওয়া হয়।


উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল মনসুরের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে সংবর্ধনা প্রদান করেন, নান্দাইল আসনের সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিন।


এ সময় বীর মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যদের ফুল দিয়ে বরণ করা হয়। পরে ২শত ৬২ জন বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ মুক্তিযোদ্ধার পরিবারের সদস্যদের বিছানার চাদর এবং খেজুর প্রদান করা হয়।


বীর মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠসন্তান উল্লেখ করে এমপি আনোয়ারুল আবেদীন খান তুহিন বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে মুক্তিযোদ্ধারা যুদ্ধে অংশ নিয়েছিলেন বলেই একটি স্বাধীন- সার্বভৌম দেশ পেয়েছি। স্বাধীনতা সংগ্রামে বীর মুক্তিযোদ্ধাদের অবদান অপরিসীম। তাদের এই আত্মত্যাগের মূল্য কিছুতেই শোধ হবে না।


আজকের এই দিনে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্য, জাতীয় চার নেতা, বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। এমপি তুহিন বলেন, যারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে বিজয়ী করে তাদের ষড়যন্ত্রের জবাব দেবেন আপনারা।


এসময় উপস্থিত ছিলেন,উপজেলা চেয়ারম্যান মো.হাসান মাহমুদ জুয়েল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা জুয়েল, সহকারী কমিশনার (ভূমি)এটিএম আরিফ,নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ,সমাজসেবা কর্মকর্তা ইনসান আলী,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মাজহারুল হক ফকির প্রমুখ।

আরও খবর