এসএসসিতে জিপিএ-৫ পেয়ে উচ্ছ্বসিত নওশীন তাসনীম রোজা, লক্ষ্য ডাক্তার হওয়া গোয়ালন্দে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে প্রস্তুতিমূলক সভা জয়পুরহাটে শিশু সুরক্ষা ও যৌন শোষণ প্রতিরোধে মতবিনিময় সভা শ্রীবরদীর সিংগারুনা ইউনিয়নে ভার্মি কম্পোস্ট সার তৈরি, স্থাপন, ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত শ্রীবরদীতে ভার্মি কম্পোস্ট সার তৈরি, স্থাপন, ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত নোয়াখালীতে অটোরিকশা চালককে ধরে নিয়ে গুলি নোয়াখালীতে জাতীয় সাংবাদিক সংস্থার নতুন কমিটি চূড়ান্ত, সন্ধ্যার দিকে বিদ্যুতের লোডশেডিং কমে আসবে: প্রতিমন্ত্রী লোহাগাড়ার প্রবাসী মৌলানা নাছির উদ্দীনের ইন্তেকাল পটুয়াখালীর গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ তরুণ গ্রেপ্তার নাগেশ্বরীতে ইউপি চেয়ারম্যানের অনুমতিতেই কাটা হলো শতবর্ষী গাছ, ইউএনও-বন কর্মকর্তা 'অজ্ঞাত' নন্দীগ্রামে নানা আয়োজনে দৈনিক করতোয়া সুবর্ণজয়ন্তী পালিত আশাশুনিতে ২০০ পরিবারের মাঝে রেইন ওয়াটার হার্ভেস্টিং ট্যাংক বিতরণ লাখাইয়ে ডাল ও পাতাসহ ৮ ফুট ২ ইঞ্চি লম্বা গাঁ*জার গাছ চাষের অপরাধে গ্রেফতার -০১। কাজী এহসানুল হক জিহাদের লেখা কবিতা "দরদাম" ফরহাদ সরদারকে নিয়ে অপপ্রচার, প্রতিবাদে সোচ্চার ছাত্র সমাজ ঝিনাইগাতীতে নিখোঁজের আট দিন পর ধান ব্যবসায়ী বিল্লালের অর্ধগলিত মরদেহ উদ্ধার ঝিনাইগাতীতে এসআইএল-এর আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও যুব সেমিনার শেরপুরে নারীসহ পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক আটক বাল্যবিবাহ, শিশুশ্রম ও বিদ্যালয় থেকে ঝরে পড়া শিশু মুক্ত উপজেলা গড়ার লক্ষ্যে ঘোষণা অনুষ্ঠান

নান্দাইলে জমি বিরোধের জেরে ভাগিনাদের হাতে মামা খুন,আটক ১


বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে ময়মনসিংহের নান্দাইলে জাহাঙ্গীরপুর ইউনিয়নের দিঘলাপাড়া গ্রামে বৃদ্ধ মামা মাজিম উদ্দিনকে (৭০) পিটিয়ে ও কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে ভাগিনাদের বিরুদ্ধে।এ ঘটনায় আহত হয়েছেন নিহতের স্ত্রী ও ছেলে।

শুক্রবার (২৪ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মাজিম উদ্দিনের মৃত্যু হয়।এ ঘটনার পর থেকে অভিযুক্ত ভাগনেরা পলাতক রয়েছেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, মাজিম উদ্দিনের (৭০) সঙ্গে বসতবাড়ির দুই শতক জমির মালিকানা নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছিল ভাগিনা আব্দুল কাদির ও আব্দুর রাশিদের সঙ্গে। এ নিয়ে সালিসে ঘটনার মিমাংসা হলেও ভাগিনার ছেলেরা মানতে নারাজ। এ অবস্থায়  শুক্রবার দুপুরের পর দুই পক্ষের মধ্যে ফের বিরোধ বাধে। এতে উভয় পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। 

এসময় মাজিম উদ্দিনকে ভাগনেরা কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে। পরে মাজিম উদ্দিনের স্বজনরা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৭টার দিকে তার মৃত্যু হয়। 

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ  মুঠোফোনে বলেন,মাজিম উদ্দিনের নিহতের ঘটনায় এখনো কোন মামলা হয়নি। তবে জান্নাত নামে একজনকে আটক করা হয়েছে।

আরও খবর



6a7b62f9f0415-110826115921.webp
জুলাই অভ্যুত্থান দমনে ৩ লাখ গুলি ব্যবহার

১ দিন ২০ ঘন্টা ২৩ মিনিট আগে