'বেগম পাড়া' নাটক নিয়ে বড় পর্দায় আসার অপেক্ষায় শাহীন আহমেদ রাজ সেবা করার প্রত্যয়ে মেম্বার পদপ্রার্থী হচ্ছেন মিজান শিক্ষকতা জীবনের ইতি, ভালোবাসায় সিক্ত ঝর্ণা ইয়াসমিনের বিদায় অসহায় বৃদ্ধ দম্পতির পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন দুই হাজার টাকা ঘুষ নিয়ে ফেঁসে যাচ্ছেন গোয়ালন্দের নির্বাচন কর্মকর্তা,ভিডিও ভাইরাল, শোকজ ‎ দিনাজপুরে অবৈধ মজুদের দায়ে ১,৩৯১ বস্তা সার জব্দ,‌ ৪ ডিলারকে জরিমানা ঝিনাইগাতী উপজেলার বিভিন্ন প্রাতিষ্ঠানিক পুকুর ও জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ সাতক্ষীরায় দুই কোমলমতি শিক্ষার্থীর মৃত্যু জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী একনেকে উঠছে ১৫ উন্নয়ন প্রকল্প সম্মেলন স্কুলের পাশে অচেতন অবস্থায় উদ্ধার অজ্ঞাত যুবক যশোর হাসপাতালে ভর্তি পীরগাছায় বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ঢাকা উত্তর সিটিতে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে শান্তিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত মোবাইল অ্যাপ ভিত্তিক ভয়ংকর জুয়া খেলায় আসক্ত বিভিন্ন শ্রেণি পেশার মানুষ পৈতৃক ভিটা নিয়ে সালিশ, অর্থ লেনদেনের অভিযোগ ঘরছাড়া শিশুর পা কেটে নামানো হয় ভিক্ষাবৃত্তিতে, ৭ মাস পর বাবার বুকে ফিরল রায়হান গোল্ড মেডেল পেলেন শাহেদুল আলম ও ফাহমিদা ফয়সাল আয়েশা, সংবর্ধনা ৭৩ কৃতী শিক্ষার্থীকে শ্রীমঙ্গলে বায়তুল আমান মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ, মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তির ঘোষণা ১৯ সেপ্টেম্বর 'ঢাকা টু রংপুর' লংমার্চ' সফল করতে পীরগাছা উপজেলা জামায়াতের প্রস্তুতিমূলক সভা

মেসি জাদুতে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার দারুণ জয়

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 24-03-2023 05:42:32 am

© সংগৃহীত ছবি


বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পর এটিই মেসি-ডি মারিয়াদের প্রথম ম্যাচ। তবে বুয়েনস আয়ার্সের এস্তাদিও মনুমেন্টাল স্টেডিয়ামে উপস্থিত প্রায় ৮৪ হাজার দর্শকের মুখ দেখে মনে হয়েছে, পানামার বিপক্ষে এই ম্যাচের ফল তাদের কাছে কোনো বিষয়ই না। কেননা ম্যাচটি যে তাদের সুযোগ করে দিয়েছিল দেশের জাতীয় বীরদের অভিবাদন জানানোর জন্য।


বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায় শুরু হওয়া ম্যাচে পানামার বিপক্ষে ২-০ গোলে জয় পেয়েছে আর্জেন্টিনা। দলের হয়ে গোল দুইটি করেছেন থিয়াগো আলমাদা ও লিওনেল মেসি।


পেশাদার ক্যারিয়ারে ক্লাব ও আন্তর্জাতিক ফুটবল মিলিয়ে এটি মেসির ৮০০তম গোল। সবচেয়ে বেশি ৮৩০ গোল করে এই তালিকার শীর্ষে আছেন পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো।


এদিকে কাতার বিশ্বকাপের ফাইনালে খেলা শুরুর একাদশ নিয়েই আজ মাঠে নেমেছিল লিওনেল স্ক্যালোনির দল। যার ফলস্বরূপ ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষকে চাপে রাখে মেসি-ডি মারিয়ারা। তবে একচেটিয়া আক্রমণ করেও সুবিধা করতে পারেনি আলবিসেলেস্তেরা। প্রথমার্ধে গোলের উদ্দেশ্যে ১০টি শট নেয়া দলটির কেবল দুটি শট ছিল লক্ষ্যে।


বিরতির পর সময় পার হলেও কাঙ্ক্ষিত গোলের দেখা পাচ্ছিল না আর্জেন্টিনা। সবশেষ ৭৮তম মিনিটে ডেডলক ভাঙতে সক্ষম হয় তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। মেসির বাঁকানো ফ্রি কিক পানামার পোস্টে লেগে ফিরলে লিয়ান্দ্রো পারেদেস ভলি করতে গিয়ে পারেননি। পাশেই দাঁড়ানো থিয়াগো আলমাদা বাঁ পায়ের শটে দলের হয়ে প্রথম গোল করেন।



এরপর নির্ধারিত সময়ের এক মিনিট বাকি থাকতে রেকর্ড গড়ার গোলটি করেন মেসি। এর আগে তার দুইটি ফ্রি কিক পোস্টে লেগে ফিরে এলেও, এবার আর ব্যর্থ হননি তিনি। দারুণ এক বাঁকানো শটে রক্ষণ দেয়ালের ওপর দিয়ে নিশানা খুঁজে নেন এলএমটেন। যার মধ্য দিয়েই জয়টাও নিশ্চিত হয়ে যায় আলবিসেলেস্তেদের।

আরও খবর





6a68d6f51ca4c-280726102109.webp
বাংলাদেশ দলের ঘাটতি কোথায় বললেন সাকিব

৪৭ দিন ২১ ঘন্টা ৪৫ মিনিট আগে