চরবংশী ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন ফারুক কবিরাজ বাঘায় পদ্মার সীমান্ত থেকে বিএসএফ এর হাতে আটক ৫ জনকে ফিরে না পাওয়ায় হতাশায় পরিবার সম্পন্ন হলো পিএমই বিভাগ কর্তৃক আয়োজিত “শান্তর ক্যানভাস”-এর দুইটি পর্ব আদমদীঘিতে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ওসির জনসচেতনতামূলক প্রচারণা ‎ ‎বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে মধুপুরে জনতা অটোমেটিক রাইস মিলে দুর্ধর্ষ ডাকাতি, ৮/৯ লাখ টাকার মালামাল ক্ষয়ক্ষতি পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল, মুকুল প্যানেল বিজয়ী শেরপুরের ঝিনাইগাতীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সেমিনার উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান

নোয়াখালীর বেগমগঞ্জে র‌্যাব -১১ এর অভিযানে অস্ত্রসহ একজন গ্রেফতার


নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার বাংলা বাজার এলাকায় অভিযান চালিয়ে তানজিদ হোসেন রনি (২২) নামের এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এসময় তার কাছ থেকে একটি পাইপগান, এক রাউন্ড গুলি ও দুটি ককটেল জব্দ করা হয়েছে।


বাংলাবাজার এলাকায় বুধবার ২২ মার্চ দিবাগত রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।


বৃহস্পতিবার (২৩ মার্চ) সকালে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে বেগমগঞ্জ থানার মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।র‌্যাব-১১ নোয়াখালী ক্যাম্পের কোম্পানী কমান্ডার মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।


গ্রেফতারকৃত তানজিদ হোসেন রনি বেগমগঞ্জ উপজেলার নরোত্তমপুর গ্রামের আবু তাহেরের ছেলে।


র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে বাংলা বাজার এলাকায় অভিযান চালায় র‌্যাব-১১, সিপিসি ৩ নোয়াখালী ক্যাম্পের একটি দল। অভিযানকালে বাজার সংলগ্ন সড়কের ওপর সন্দেহজনক ঘুরাফেরা করায় তানজিদ হোসেন রনিকে গ্রেফতার করা হয়। পরে তার কথাবার্তা সন্দেহ হলে জিজ্ঞাসাবাদে সে তার কাছে অস্ত্র আছে বলে স্বীকার করে। পরে তার দেহে তল্লাশি চালিয়ে পাইপগান, গুলি ও ককটেল জব্দ করা হয়। গ্রেফতার রনি ওই এলাকায় মারামারি, দাঙ্গা-হাঙ্গামাসহ বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যকক্রমের সঙ্গে জড়িত।


কমান্ডার মাহমুদুল হাসান জানান, গ্রেফতার আসামীর বিরুদ্ধে আগেও থানায় একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে বেগমগঞ্জ মডেল থানায় আরও একটি মামলা দায়ের করা হয়। ধৃত আসামীকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হয়েছে।

আরও খবর





6aa2a6cb95834-100926064707.webp
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ

২ দিন ১৫ ঘন্টা ২৬ মিনিট আগে