‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত জাতীয় শিক্ষা সপ্তাহে রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের শ্রেষ্ঠত্ব বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি লোহাগাড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি"

আর কখনও ক্যাম্পাসে ফেরা হবে না ঢাবি ছাত্রী সুইটির

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 19-03-2023 09:00:43 am

ঢাবি ছাত্রী সুইটি ঘটনাস্থলেই মারা যান। © সংগৃহীত ছবি



মাদারীপুরের শিবচরের কুতুবপুর এলাকায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ২০ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন। অই ছাত্রীর নাম ছাত্রী সুইটি (২০)। তার বাবার নাম মাসুদ মিয়া। সুইটির বাড়ি গোপালগঞ্জ সদরের পাঁচুরিয়া গ্রামে। 


রোববার (১৯ মার্চ) সকালে ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি বাস দুর্ঘটনায় পড়ে। শিবচর হাইওয়ে পুলিশের উপপরিদর্শক মো. আব্দুল্লাহেল বাকী বলেন, ঘটনাস্থল থেকে ১৮ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরে হাসপাতালে নেওয়ার সময় দু’জন মারা যান। আহত হয়েছেন আরও ২৬ জন।


জানা গেছে, রোববার ভোরে গোপালগঞ্জ থেকে বাসে ওঠেন বাবা-মেয়ে। পরে বাসটি পদ্মা সেতুর এক্সপ্রেসওয়ে থেকে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সুইটি ঘটনাস্থলেই মারা যান। 


আহতদের মধ্যে সাত জন ঢাকা মেডিক্যাল কলেজে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। ঢাকা মেডিক্যালে ভর্তি আহতরা হলেন- আ. হামিম (৫৫), শেখ ফয়সাল আহমেদ (৪০), বদরুদ্দোজা (৩০), পংকজ কান্তি ঘোষ (৫০) ঝুমা আক্তার (৩৪), মো. এনামুল (৪০) ও বুলবুল (৫০)। 


সোনাডাঙ্গা বাস কাউন্টার ম্যানেজার মো. সবুজ খান বলেন, ফুলতলা থেকে একজন ও সোনাডাঙ্গা থেকে ১৩ জন যাত্রী নিয়ে ছেড়ে যায় ইমাদ পরিবহনের বাসটি। দুর্ঘটনার খবর পেয়ে অনেকেই কাউন্টারে স্বজনদের খোঁজখবর নিচ্ছেন। ৪৩ জন যাত্রী নিয়ে ছেড়ে যায় বাসটি।

আরও খবর