‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত জাতীয় শিক্ষা সপ্তাহে রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের শ্রেষ্ঠত্ব বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি লোহাগাড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি"

দিনাজপুরে কিশোরের গলাকাটা মরদেহ উদ্ধার।

দিনাজপুরের চিরিরবন্দরে আলোকডিহি ইউনিয়নের গছাহার গ্রামের আইজুল মেম্বার পাড়া এলাকায় রাস্তার ধারে ফসলি জমির পাশে মিরাজুল ইসলাম (১৪) নামে এক কিশোরের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে চিরিরবন্দর থানার পুলিশ। 
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত ১০টার দিকে উপজেলার আলোকডিহি গ্রামে।
মিরাজুল ইসলাম একই উপজেলার নশরতপুর ইউনিয়নের রাণীরবন্দর পশুহাট এলাকার আমিনুল ইসলামের ছেলে ও পালপাড়া দ্বি-মূখী পল্লী উন্নয়ন আদর্শ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র বলে জানাগেছে।
মঙ্গলবার (১৪ মার্চ) রাত সাড়ে ১১ টার দিকে চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি-)বজলুর রশিদ   বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীরা জানায়, অনুমানিক রাত ১০ টার দিকে ওই এলাকার রাস্তা দিয়ে বাজার গামী কয়েকজন পথচারী তার গলা কাটা মরদেহ দেখতে পায়। পরে স্থানীয়দের খবর দিলে চিরিরবন্দর থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে

মিরাজের বাবা আমিনুল ইসলাম বলেন,রাত ৮ টার দিকে আমার ছেলে বাজার করতে রাণীরবন্দর বাজারে যায়। পরে  রাত ১০টা পার হয়ে গেলেও সে বাড়ি ফিরে না আসায় তাকে অনেক খোঁজাখুজি করি। পরে জানতে পারি আমার ছেলের গলাকাটা মরদেহ নাকি রাস্তার পড়ে আছে। পড়ে গিয়ে আমার ছেলে মিরাজের সাথে থাকা বাই-
সাইকেলটিসহ রাস্তার ধারে তার গলাকাটা মরদেহ দেখতে পাই।
চিরিরবন্দর থানার অফিসার অফিসার ইনচার্জ  মো.বজলুর রশিদ জানান, রাত সাড়ে ১০টার দিকে স্থানীয়রা গলাকাটা  কিশোরকে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে কিশোর মিরাজের মরদেহ উদ্ধার করা হয়।এখন পর্যন্ত প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন‍্য দুজনকে আটক করা হয়েছে।এবং খুব শীঘ্রই মিরাজ হত‍্যাকান্ডের রহস‍্য ও আসামীদের ধরতে পারবে বলে ওসি বজলুর রশিদ জানান। 

Tag
আরও খবর