উলিপুরে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত পীরগাছায় নিরাপদ গোশত উৎপাদনে ব্যবসায়ীদের সচেতন করল প্রাণিসম্পদ দপ্তর বিরোধপূর্ণ জমি নিয়ে আদালতের দ্বারস্থ, শান্তিপূর্ণ সমাধানের আহ্বান গলাচিপায় ১০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১ ১০ বছরের সঞ্চয় জর্দার কৌটায় নষ্ট, নিঃস্ব মনোয়ারার আকুতি পাংশায় পাইপগান ও কার্তুজসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার তীব্র স্রোতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যাহত, দুই পাড়ে যানবাহনের দীর্ঘ সারি শেরপুরের ঝিনাইগাতীতে বাফার গোডাউন পরিদর্শন করলেন জেলা প্রশাসক যশোরে কেমিক্যাল ও ভুট্টার গুঁড়া দিয়ে বানানো হচ্ছিল সয়াবিন বড়ি, জরিমানা ১ লাখ শ্যামনগর হাসপাতালে চল্লিশ দিনে ডেঙ্গু রোগী ভর্তি পঁচিশ জন ‎মোংলা-ঢাকা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চালুর সিদ্ধান্ত: উপকূলীয় যাতায়াত ব্যবস্থার নতুন দিগন্ত শিক্ষা ব্যবস্থাকে দীপু মনি ধ্বংস করে দিয়েছে, তার ফাঁসি হওশা উচিত, বুলু আক্কেলপুরে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা *চকরিয়া সরকারি কলেজের যাত্রী ছাউনির পিছন থেকে দেশীয় একনলা বন্দুক উদ্ধার করেছে র‌্যাব-১৫* *টেকনাফের শাপলাপুরে র‌্যাবের অভিযানে নিখোঁজের দুদিন পর দুই ভিকটিম উদ্ধার* বহুলী ইউনিয়নেকে স্মার্ট ও মডেল ইউনিয়ন গড়ার অঙ্গীকার এস এম রঞ্জুর, উচ্ছ্বসিত এলাকাবাসী জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ১০০ ডলার ছুঁইছুঁই বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ১০০ ডলার ছুঁইছুঁই কেরানিহাটে বিরোধ মীমাংসার বৈঠকেই রক্তপাত, ছুরিকাঘাতে প্রাণ গেল তরুণ হামিমের

নোয়াখালীতে গরু ব্যবসায়ী খুন আটক ৫, রহস্য উদঘাটনে ডিবি পুলিশ তৎপর



নোয়াখালীর সুবর্ণচরে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে গরু বেপারী দিদারুল আলম ওরফে বেচু (২০) খুনের ঘটনায় পাঁচ আসামীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।  

গ্রেফতারকৃতরা হলো- উপজেলার চরকলমী গ্রামের মো: সিরাজ উদ্দিনের ছেলে মো: বেলাল (২০), একই গ্রামের মো.মাহফুজের ছেলে মো: রাশেদ(৩০) মৃত আমিনুল হকের ছেলে মো: মাইন উদ্দিন ওরফে পিষ্টু (৩২), মৃত আবুল কালামের ছেলে  মো: লোকমান হোসেন (৩৭), দক্ষিণ চরকলমী গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে মো: মহিন উদ্দিন ওরফে চাঁন মিয়া (২১)।  

মঙ্গলবার ( ১৪ মার্চ ) দুপুর ১টার দিকে এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো: শহীদুল ইসলাম পিপিএম (বার) ।  

নিহত মো: দিদার উল আলম ওরফে বেচু (২০) উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের চরলক্ষী গ্রামের মাইন উদ্দিন বেপারীর ছেলে। শুক্রবার (১০ মার্চ) দুপুর পৌনে ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে, গত ৬ মার্চ বিকেলের দিকে উপজেলার ছমিরহাট থেকে আসার পথে মোহাম্মদপুর ইউনিয়নের চরলক্ষী গ্রামের গোলাম মাওলার কিল্লা সংলগ্ন শওকতের প্রজেক্টের দক্ষিণ পাশে এ ঘটনা ঘটে।  

সংবাদ সম্মেলনে এসপি জানায়, গত ৬ মার্চ বিকেলে গরু বিক্রি করে উপজেলার ছমির হাট বাজার থেকে বাড়ি ফেরার পথে গরু বেপারী দিদারকে এক দল ছিনতাইকারী ছুরিকাঘাত করে তার সাথে থাকা সকল টাকা ও মুঠোফোন নিয়ে যায়। পরে ঘটনাস্থলে স্থানীয় এক অটোচালক তাকে দেখতে পেয়ে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরবর্তীতে অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার ১০ মার্চ দুপুরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

এসপি আরো জানায়, গ্রেফতারকৃত আসামী মো: বেলাল কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যাকান্ডের ঘটনার বর্ণনা দিয়ে ও হত্যাকান্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করে। একই সাথে এ হত্যাকান্ডের সঙ্গে নিজের ও অপর ৬ আসামীর জড়িত থাকার কথা স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। পরে তার জবানবন্দি অনুসারে আরো ৪ আসামীকে গ্রেফতার করা হয় এবং হত্যাকান্ডে ব্যবহৃত ব্যবহৃত  ছুরি,গাছের ঢাল,ও একটি অটোরিকশা উদ্ধার করা হয়। সোমবার ১৩ মার্চ অপর আসামী মো: রাশেদ (৩০) বিজ্ঞ আদালতে হত্যাকান্ডের ঘটনার বর্ণনা দিয়ে, ঘটনায় নিজের সম্পৃক্ত থাকার কথা স্বীকার করে স্বীকারোক্তিমুলক জবানবন্দি দেয়।

আরও খবর