লাখাইয়ে চাচার হাতে ভাতিজা খুন। টিকটকের পরিচয়ে প্রেম, অতঃপর লাখাইয়ে দুই মাস পর অপহরণকারী প্রেমিকসহ ভিকটিম তরুণী উদ্ধার। পীরগাছায় জুয়েল রানা ও তার ছেলের চিকিৎসায় আলোর কাফেলার সহযোগিতা অভয়নগরে গাঁজা বিক্রেতাকে ৯৭ দিনের সশ্রম কারাদণ্ড ‎মোংলা বন্দরে বড় ধরনের রাজস্ব জালিয়াতি শনাক্তঃযন্ত্রাংশের আড়ালে বিলাসবহুল গাড়ির চালান ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার রাজবাড়ীর দৌলতদিয়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিশাল মিছিল রায়পুরে মাদকবিরোধী জনসচেতনতা কার্যক্রম জোরদার পুলিশ ও স্থানীয় জনগণের সম্মিলিত উদ্যোগে বিভিন্ন ইউনিয়নে মাদকবিরোধী প্রচারণা গাইবান্ধায় এস.পি.-র বাংলো থেকে এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার। শ্রীমঙ্গলে মাদক ও যৌতুকমুক্ত সমাজ গঠনে ইমাম-মুয়াজ্জিনদের ভূমিকা ও পেশাগত অধিকার সুনিশ্চিতকরণে সভা নাগেশ্বরীতে ইসলামী আন্দোলনের নতুন কমিটি: সভাপতি হারিসুল বারী রনি, সেক্রেটারি রফিকুল ইসলাম মহানবীর জীবন আদর্শ বাস্তবায়নে শান্তি প্রতিষ্ঠা সম্ভব - মঈন খান দিনাজপুরে ২২৭ টন সরকারি সার আত্মসাতের অভিযোগে বিএডিসি’র স্টোরকিপার আটক মাদকমুক্ত ও নিরাপদ পুনট গঠনে জয়পুরহাটের কালাইয়ে গণস্বাক্ষর ও আলোচনা সভা শেরপুরে পবিত্র ঈদ-ঈ-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ঝিনাইগাতীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে গাছের চারা বিতরণ ন‌ওগাঁর নিয়ামতপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে ঈদে মিলাদুন্নবী উদযাপন ‎মোংলায় কোস্টগার্ডের উদ্যোগে বৃক্ষরোপণ ‎কর্মসূচির উদ্বোধন করেছেন পরিবেশ প্রতিমন্ত্রী কটিয়াদীতে ১২রবিউল আওয়াল উপলক্ষ্যে শানে রেসালত সম্মেলন অনুষ্ঠিত শার্শায় ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

চাপ কমাতে ঢাকার বাইরেও বার্ন চিকিৎসা ব্যবস্থা করতে হবে

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 13-03-2023 06:30:53 am

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে আধুনিক প্রযুক্তিনির্ভর স্মার্ট দেশ হিসেবে দেখতে চান। এরই অংশ হিসেবে দেশের স্বাস্থ্য ব্যবস্থায় সব ধরনের আধুনিক প্রযুক্তি ব্যবহার হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।


স্বাস্থ্যমন্ত্রী জানান, দেশে অবকাঠামো ও ব্যবস্থাপনায় কিছু দুর্বলতা আছে, এজন্য বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটসহ ঢাকায় এসব রোগীর চিকিৎসায় সব ব্যবস্থা রয়েছে। তবে এসব হাসপাতালে চাপ কমাতে জেলা পর্যায়েও বার্নের চিকিৎসার ব্যবস্থা করতে হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।


রোববার (১২ মার্চ) রাজধানীর একটি হোটেলে হেলথ বুলেটিন ২০২০ মোড়ক উন্মোচন ও সিম বিতরণ অনুষ্ঠানে জাহিদ মালেক এসব কথা বলেন।


স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশ দেখতে চেয়েছেন। চিকিৎসা ক্ষেত্রে তাই সব উন্নত টেকনোলজি চালু করেছেন। যারা সুস্থ লোক, শিক্ষিত তারাই স্মার্ট। শিক্ষিত এবং স্মার্ট জনগণ নিয়েই স্মার্ট বাংলাদেশ গড়ে ওঠবে।


সাম্প্রতিক সময়ে অগ্নিকাণ্ডের ঘটনার বিষয়ে তিনি বলেন, আমাদের কিছু ঘাটতি রয়েছে৷ যার জন্য বিভিন্ন জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। মানুষ গ্যাস থেকে বা বিভিন্নভাবে আগুনে দগ্ধ হচ্ছে। আগুন যেন না লাগে সেদিকে সতর্কতা বাড়াতে হবে। যারা আহত হচ্ছেন, তাদের ঢাকায় আনতে হচ্ছে। তাই শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ছাড়াও সব ক্ষেত্রে এ রোগীদের চিকিৎসা ব্যবস্থা চালু করতে হবে। জেলা পর্যায়েও এ সেবা দিতে হবে।


হেল্থ বুলেটিনের প্রসঙ্গে তিনি বলেন, পুরো হেল্থ সেক্টরের কার্যক্রমই হলো হেল্থ বুলেটিন। এর মাধ্যমেই জানা যাবে হেল্থ সেক্টরে কী কী উন্নয়ন হয়েছে। আমাদের এখন লক্ষ্য ডিজিটালাইজেশন। তার প্রক্রিয়া চলছে। অনুমোদন হলেই আমরা কাজ শুরু করবো।


গত তিন বছরে দেশের প্রতিটি সেক্টরে প্রধানমন্ত্রী কাজ করেছেন। তার মধ্যে স্বাস্থ্যখাতেও অনেক কাজ করেছেন। স্বাস্থ্যসেবা যাতে ভালো হয়, তার জন্য এ সেবায় যারা জড়িত তাদের সম্মান দেখিয়েছেন।


স্বাস্থ্যখাতে প্রযুক্তির ব্যবহার তুলে ধরে তিনি বলেন, স্বাস্থ্য খাতের অনেক উন্নয়নের কথা আপনারা জানেন না। স্বাস্থ্য বিষয়ক যতগুলো ইনস্টিটিউট আছে, তার আইটি সেক্টরে উন্নয়ন করা হয়েছে। আইটির মাধ্যমে আমরা করোনার সময় নানাভাবে সেবা দিয়ে এসেছি৷ টেলিমেডিসিন, ভিডিও কনফারেন্সের মাধ্যমে রোগী দেখা হয়েছে। আমরা আটটি ডিভিশনেই মানসম্মত সেবাদানের জন্য হাসপাতাল করতে চাই। এটাই আমাদের স্বপ্ন।


তিনি আরও বলেন, এখন মানুষের মধ্যে একটু আত্মবিশ্বাসের অভাব রয়েছে। আমরা যদি ভালো সেবা দেই, হাসপাতাল পরিষ্কার-পরিচ্ছন্ন রাখি, ভালো ব্যবহার করি তাহলেই মানুষের আত্মবিশ্বাস বাড়বে।


এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আনোয়ার হোসেন হাওলাদার, আতিকুর রহমান ও স্বাস্থ্য অধিদপ্তরের অধ্যাপক আবুল বাশার মুহাম্মদ খুরশিদ আলম প্রমুখ।

আরও খবর



6a3ab09a78516-230626101314.webp
লিভার সুস্থ রাখার ৫ সহজ উপায়

৬৪ দিন ২৩ ঘন্টা ৪৩ মিনিট আগে


6a1ffff6c89c2-030626042038.webp
অসহ্য গরম থেকে বাঁচতে যা করবেন

৮৫ দিন ৫ ঘন্টা ৩৫ মিনিট আগে




69e8cae914173-220426071937.webp
হামে আক্রান্ত হয়ে দেশে আরও ৫ শিশুর মৃত্যু

১২৭ দিন ২ ঘন্টা ৩৬ মিনিট আগে