আদমদীঘিতে বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে ১৭মামলা, জরিমানা ১৬ হাজার টাকা ঈদকে সামনে রেখে ঝিনাইগাতীতে অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শহীদ জিয়ার শাহাদত বার্ষিকীর কর্মসূচি উপেক্ষা! অশ্লীল নৃত্য-গানের অভিযোগে বিএনপির দুই নেতা বহিষ্কার ডেপুটি অ্যাটর্নি জেনারেলের সাথে লালপুর উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের সাক্ষাৎ জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালন না করায় বকশীগঞ্জ পৌর বিএনপির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জমকালো ভাবে সেবার আলো ফাউন্ডেশন’-এর ৩য় বর্ষপূর্তি এবং স্মরণিকা মোড়ক উন্মোচন সেচ্ছাসেবী মিলন মেলা অনুষ্ঠিত ‎সুন্দরবনে তিন মাসের নিষেধাজ্ঞা: প্রজনন সুরক্ষায় কড়াকড়ি, সংকটে কর্মহীন বনজীবীরা ‎ ৩ জেলায় ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের উলিপুরে প্রশাসনের উদ্যোগে বর্জ্য অপসারণ ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত উলিপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী পালিত জুয়ার আসর নিয়ে বিরোধ: ঝগড়া থামাতে গিয়ে ব্যবসায়ীর মৃত্যু রায়পুরে এনসিপি নেতাকে মারধর ও বাড়ি ভাঙচুরের অভিযোগ, থানায় আটক আনোয়ার হোসেন ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরছেন কর্মজীবীরা সড়কে আটকে তরুণকে লোহার রড দিয়ে পিটিয়ে হত্যা রাজনীতির পাশাপাশি পাহাড়ে ভ্রমণ পিপাসু মোহাম্মদ জসিম উদ্দিন চিলমারীতে "অবৈধ বালু উত্তোলন বন্ধ ও ব্রহ্মপুত্র নদ-রক্ষায়" স্থানীয়দের শান্তিপূর্ণ মানববন্ধন নোয়াখালীতে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে দোয়া ও মেজবানি নোবিপ্রবিতে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালন সরকারি বিদ্যুতের তার চুরি, ব্যাপক সংঘর্ষ, পুলিশসহ আহত ২৫

গরমে ত্বকের যত্নে উপকারী উপায়

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 20-04-2025 07:19:31 pm

প্রকৃতি এখন একদম বৈরী। সারা দেশে বইয়ে যাচ্ছে তাপপ্রবাহ। গরমে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয় আমাদের ত্বক। সূর্যের অতিবেগুনি রশ্মি এ ক্ষতিটা করে। এ কারণে ত্বক বুড়িয়ে যায়, বিবর্ণ হয়। চামড়া পোড়া রোদের তাপে ত্বকের যে ক্ষতি সামলিয়ে উঠতে নিয়মিত যত্নের প্রয়োজন। এজন্য চাই নিয়মিত পরিচর্যা। তবে সেগুলো চালিয়ে যাওয়া কঠিন কিছু নয়। চলুন দেখি ত্বকের যত্নে উপকারী উপায়গুলো কি কি?


সানস্ক্রিনের ব্যবহার

ত্বককে ক্ষতিকর অতিবেগুনি রশ্মি থেকে রক্ষা করতে সানস্ক্রিন ব্যবহার জরুরি। আর একবার নয়, বার বার মাখার পরামর্শ দেন যুক্তরাষ্ট্রের কলোরাডো ভিত্তিক ত্বক-বিশেষজ্ঞ এলিজাবেথ মুলান্স।


এসপিএফ ৩০, বোর্ড স্পেক্ট্রাম প্রোটেকশন এবং লিপ প্রোটেকশন- এই তিনটি বৈশিষ্ট্য খেয়াল করে সানস্ক্রিন কিনতে হবে, হেল্থলাইন ডটকম’য়ে প্রকাশিত প্রতিবেদনে জানান এই চিকিৎসক।


ক্যালিফোর্নিয়া ভিত্তিক ত্বক-বিশেষজ্ঞ একই প্রতিবেদনে বলেন, “প্রতি দুঘণ্টা পরপর সানস্ক্রিন মাখা উচিত। এটা ত্বক যেমন রোদপোড়া থেকে রক্ষা করে তেমনি ত্বকের ক্যান্সার হওয়ার ঝুঁকিও কমায়।”


“আর ঠোঁটে মাখতেও ভোলা যাবে না। কারণ এই জায়গায় রোদেপোড়া সমস্যাও হয় আবার ক্যান্সারও দেখা দিতে পারে”- বলেন নিউ ইয়র্ক ভিত্তিক ত্বক-বিশেষজ্ঞ ব্যারি গোল্ডম্যান।বাজারে শুধু ঠোঁটে ব্যবহার করার জন্য সানস্ক্রিন পাওয়া যায়।


সবসময় ত্বক আর্দ্র রাখার চেষ্টা

এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কারণ পানিশূন্যতা থেকে ত্বক শুষ্ক, রুক্ষ হয়। দেখা দেয় ‘ব্রেইকআউটস’।


আর এজন্য পর্যাপ্ত পানি পান করতে হবে- পরামর্শ দেন ডা. গোল্ডম্যান।


পানি পানে দেহে ভেতর থেকে যেমন শরীর আর্দ্র থাকে তেমনি বাইরে থেকে ত্বকের আর্দ্রতা ধরে রাখতে ব্যবহার করতে হবে ময়েশ্চারাইজার।


গরমে যদিও ত্বকে তৈলাক্তভাব হয় তারপরও ময়েশ্চারাইজার মাখা জরুরি। আর ঘন নয়, গরম পাতলা বা হালকা-ধর্মী ময়েশ্চারাইজার ব্যবহার করতে হয়। এক্ষেত্রে ময়েশ্চারাইজার যুক্ত সানস্ক্রিন ব্যবহার করা হবে সবচেয়ে ভালো।


ভারী মেইকআপ নয়

গোল্ডম্যান বলেন, “গরমে যত কম মেইকআপ ব্যবহার করা যায় ততই মঙ্গল। তাছাড়া লোমকূপ আটকে দিতেও দায়ী হয় মেইকাপের উপাদান।”


আর মেইকআপ করতে হলে, হালকা প্রসাধনী ব্যবহারের পাশাপাশি এসপিএফ যুক্ত মেইকআপ ব্যবহার করার পরামর্শ দেন এই চিকিৎসক।


সপ্তাহে দুয়েকবার এক্সফলিয়েট করা

সানস্ক্রিন ব্যবহার যেমন গুরুত্বপূর্ণ তেমনি দেহ ঠাণ্ডা রাখতে ঘামও হয়। আর এই দুইয়ে মিলে আটকে যায় লোমকূপ।


“এই কারণে ত্বক এক্সফলিয়েট করা জরুরি”- বলেন ডা. গোল্ডম্যান। তবে ‘সানবার্ন’ বা রোদপোড়া ত্বক এক্সফলিয়েট করতে নিষেধ করেন তিনি।


রোদ প্রতিরোধী পোশাক পরা

শুধু পরিচর্যাই নয়, ত্বক রক্ষায় রোদ আটকায় এমন পোশাকও বেছে নেওয়ার পরামর্শ দেন গোল্ডম্যান এবং মুলান্স।


এজন্য মাথায় চওড়া টুপি পরা, তাপ থেকে বাঁচাতে চুলে স্কার্ফ দেওয়া, রোদে ছাতা ব্যবহার, চোখ রক্ষায় সানগ্লাস পরা ইত্যাদি ব্যবহার জরুরি।


মুখ ধোয়া

গরমে বারবার মুখ ধুতে ইচ্ছে এমনিতেই হয়। এক্ষেত্রে সাধারণ ও হালকা ক্লেঞ্জার ব্যবহার করে মুখ পরিষ্কারের পরামর্শ দেন- গোল্ডম্যান।


এছাড়া মুখ বেশি তৈলাক্ত বোধ হলে বা ঘাম বার বার মুছতে ব্লটিং পেপার বা টিস্যু ব্যবহার করতে বলেন ডা. মুলান।

আরও খবর


69e8cae914173-220426071937.webp
হামে আক্রান্ত হয়ে দেশে আরও ৫ শিশুর মৃত্যু

৩৮ দিন ২৩ ঘন্টা ৪৭ মিনিট আগে




697826a914882-270126084457.webp
প্রতিদিন ঘি খেলে কী হয়?

১২৪ দিন ১০ ঘন্টা ২২ মিনিট আগে


6972c89f0fd66-230126070223.webp
খেজুরের ১০ উপকারিতা

১২৮ দিন ১২ ঘন্টা ৪ মিনিট আগে


6916b52ce199d-141125105052.webp
নীরব ঘাতক ডায়াবেটিস, ভুগছে তরুণরাও

১৯৮ দিন ৮ ঘন্টা ১৬ মিনিট আগে