আওয়ামী লীগের ব্যানার তৈরির সময় কুলিয়ারচরে আওয়ামী লীগ নেতা আটক বকশীগঞ্জ থানার ওসিকে অপসারণের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল : ওসি বললেন, 'অপপ্রচার' নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগ দিনাজপুরে বিজিবি’র রাতব্যাপী অভিযানে ১জন মাদক কারবারী আটকসহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার জাবিপ্রবি ব্যবস্থাপনা বিভাগ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ কুলিয়ারচর কার্ঢ়ক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের ব্যানার তৈরী সময় একজন আটক শ্যামনগরে শিশুর মেধা বিকাশে শিশু অধিকার সপ্তাহে ক্রীড়া প্রতিযোগিতা শেরপুরে শিশু অপহরণ ও মুক্তিপণ দাবির মামলায় ৪ জনের ১৪ বছর করে কারাদণ্ড করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের আর্থিক সচেতনতায় পুবালী ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং কর্মসূচি পীরগাছায় ৫ ডিসেম্বর মুফতি কাজী ইব্রাহিমের তাফসিরুল কুরআন মাহফিল চিলমারীতে "ইউনিয়ন পরিষদের স্টিয়ারিং কমিটি" সদস্যদের সাথে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে বাঘের আক্রমনে আহত বাবলু পেল এক লক্ষ টাকার চেক কুলিয়ারচরে মাদকবিরোধী অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে পিএফজির মতবিনিময় সভা অনুষ্ঠিত জাবিপ্রবির ব্যবস্থাপনা বিভাগের সেমিনার: চাকরির পেছনে না ছুটে শিক্ষার্থীদের উদ্যোক্তা হওয়ার আহ্বান কুলিয়ারচরে মাদকবিরোধী অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত লাখাই থানা পুলিশের অভিযানে ১৪ লিটার মদ এবং ১০পিস ইয়াবা সহ গ্রেফতার -০২। বানিয়াচংয়ে জেলা পরিষদের বৃক্ষরোপণ শেরপুরে জেলা প্রশাসকের গণশুনানি: ১২৩ জন পেলেন আর্থিক সহায়তা বিশ্ববাজারে বাড়ছে পাটের কদর, রপ্তানি বেড়েছে ২৫ শতাংশ

লাখাইয়ে ডাঁটাশাকে সফলতা পেয়েছেন সব্জিচাষী শাহজাহান।

লাখাইয়ে ডাঁটাশাক চাষে সফলতা পেয়েছে মৌসুমী সব্জি চাষি শাহজাহান। লাখাই উপজেলার করাব ইউনিয়নের করাব গ্রামের মৌসুমি শাকসবজি চাষী শাহজাহান মিয়া চলতি মৌসুমে ডাঁটা চাষ করে আশাতীত সাফল্য লাভ করেছেন। রবি মৌসুমে শাহজাহান রবি মৌসুমে ধনিয়াপাতা, টমেটো, লালশাক সহ অন্যান্য ফসলের পাশাপাশি তার নিজস্ব ২৫ শতাংশ জমিতে ডাঁটা চাষ করেন।জমি তৈরি, সার- বীজ ও পরিচর্যা এতে খরচ হয় প্রায় ২ হাজার টাকার মতো।৮০ দিন পর তার এ জমির ডাঁটা পাইকারি মূল্যে ২৫ হাজার টাকায় বিক্রি করেন।এতে তার মুনাফা হয়েছে ২৩ হাজার টাকার মতো। শাহজাহান মিয়া জানান আমি নিজে বাজারজাত করলে হয়তো ৪০-৪৫ হাজার টাকার মতো বিক্রয় করতে পারতাম। এতে কিছুটা খরচ বাড়লেও মুনাফা হতো অনেক বেশী। শাহজাহান আরোও জানান আমি সারা বছরই মৌসুম ভেদে নানা ধরনের শাকসবজি চাষ করে আসছি। এতে আমি বেশ লাভবান। এ ক্ষেত্রে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর উপসহকারী কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর কর্মকর্তা শাকিল খন্দকার আমাকে সহযোগিতা ও পরামর্শ দিয়ে যাচ্ছেন। এ বিষয়ে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর কর্মকর্তা শাকিল খন্দকার জানান আমরা কৃষকদের শাকসবজি, ফলমূল, তেলজাতিয় ফসল সহ বিভিন্ন ধরনের ফসলের চাষে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দিয়ে যাচ্ছি। কৃষককেরা এর সুফল পাচ্ছে। আমরা চাই যেন আমাদের প্রতি খন্ড জমি চাষের আওতায় আসে।সে লক্ষ্য নিয়ে মাঠ পর্যায়ে কাজ করে আসছি।