মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ পীরগাছায় সরকারি সড়কের তালগাছ কাটার অভিযোগ, প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীরা পুলিশই জনতা, জনতাই পুলিশ" "অপরাধমুক্ত সমাজ গঠনে অংশ নিন" শ্লোগানে শৈলকুপা ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে শৈলকুপায় আইনশৃঙ্খলা রক্ষা ও ভক্তদের নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা শ্যামনগরে সুন্দরবন সুরক্ষার অঙ্গীকার দোহাজারীতে ট্রেনের ধাক্কায় নিহত ২, আহত ২

২০২৭ সালের আগে ইংল্যান্ডে সিরিজ খেলবে বাংলাদেশ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 10-03-2023 03:46:33 pm

ঘরের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলছে স্বাগতিক বাংলাদেশ। ২০১৬ সালের পর প্রথমবার বাংলাদেশে খেলতে এসেছে জস বাটলারের নেতৃত্বাধীন ইংল্যান্ড দল। কিন্তু ২০১০ সালের পর ইংল্যান্ডের মাটিতে তাদের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলেনি টাইগাররা। তাই চলমান বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজের মধ্যেই সেই প্রসঙ্গে আলোচনা চলছে। 


ইংল্যান্ড দলের সঙ্গে বাংলাদেশ সফরে এসেছিলেন ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি) চেয়ারম্যান রিচার্ড থমসন। ওয়ানডে সিরিজ চলাকালীন সময়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী ও বোর্ডকর্তাদের সঙ্গে আলোচনায় বসেছিলেন তিনি।


সেখানেই ইংল্যান্ডে সিরিজ আয়োজনের বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে। তবে সব ঠিক থাকলেও ২০২৭ সালের আগে কোনো এক ফাঁকা সূচিতে লাল-সবুজের দলকে আতিথ্য দিতে চায় ওয়ানডে ও টি-টোয়েন্টির বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। এমন খবরই জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যমগুলো।


ব্রিটিশ গণমাধ্যমের দাবি, সেই আলোচনাতেই দুই বোর্ডের মাঝে সিরিজ আয়োজন নিয়ে কথা হয়েছে। সেখানেই ২০২৭ সালের আগে কোনো সময়ে বাংলাদেশকে আতিথ্য দেওয়ার প্রস্তাব দিয়েছেন তিনি, যদিও এখনও সব আলোচনার পর্যায়ে রয়েছে।


মেইল অনলাইন বলছে, ২০২৩ থেকে ২০২৭ সালের মাঝে অস্ট্রেলিয়া ও ভারত একাধিকবার ইংল্যান্ড সফর করবে। এই সিরিজগুলোর মাঝেই কোনো এক সময়ে বাংলাদেশ সিরিজ অন্তর্ভুক্ত করার পরিকল্পনা আছে ইসিবির। 


এদিকে ২০১০ সালে সর্বপ্রথম ইংল্যান্ড সফরে গিয়ে দুই টেস্ট ও তিন ওয়ানডে ম্যাচের সিরিজ খেলেছিল বাংলাদেশ। টেস্টে দুই ম্যাচেই পরাজয় বরণ করলেও, ওয়ানডে সিরিজে এক ম্যাচে জয় তুলে নেওয়ায় ২-১ ব্যবধানে হেরেছিল টাইগাররা। 


২০১৬ সালে বাংলাদেশে এসে টেস্ট সিরিজ ১-১ ব্যবধানে ড্র করেছিল ইংলিশরা, ওয়ানডে সিরিজ জিতেছিল ২-১ ব্যবধানে। এবার ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে ইংল্যান্ড। তবে টি-টোয়েন্টি সিরিজে তিন ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে আছে বাংলাদেশ।

আরও খবর
6aad34ee4db54-180926065614.webp
আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী

২ দিন ১৩ ঘন্টা ৫৬ মিনিট আগে


6aa8dcb5ddf5a-150926115045.webp
দুই পরাশক্তির বিপক্ষে বাংলাদেশ

৫ দিন ২১ ঘন্টা ১ মিনিট আগে







6a68d6f51ca4c-280726102109.webp
বাংলাদেশ দলের ঘাটতি কোথায় বললেন সাকিব

৫৪ দিন ১০ ঘন্টা ৩১ মিনিট আগে