বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত, বিজিবির দাবি ১ আদানির বন্ধ ইউনিট বিদ্যুৎ সরবরাহে ফিরছে আজই আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ আসন্ন ইউপি নির্বাচনে কুলিয়ারচরের সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতির চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা কুষ্টিয়ায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল যুক্তরাষ্ট্রের কাছে ইরান আত্মসমর্পণ করবে না হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত চ্যাট গোপন রাখবেন যেভাবে সৌদি আরবে হুথিদের হামলায় মসজিদ ক্ষতিগ্রস্ত চরবংশী ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন ফারুক কবিরাজ বাঘায় পদ্মার সীমান্ত থেকে বিএসএফ এর হাতে আটক ৫ জনকে ফিরে না পাওয়ায় হতাশায় পরিবার সম্পন্ন হলো পিএমই বিভাগ কর্তৃক আয়োজিত “শান্তর ক্যানভাস”-এর দুইটি পর্ব আদমদীঘিতে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ওসির জনসচেতনতামূলক প্রচারণা ‎ ‎বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে মধুপুরে জনতা অটোমেটিক রাইস মিলে দুর্ধর্ষ ডাকাতি, ৮/৯ লাখ টাকার মালামাল ক্ষয়ক্ষতি পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল, মুকুল প্যানেল বিজয়ী শেরপুরের ঝিনাইগাতীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সেমিনার উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর

ডাচ বাংলা ব্যাংকের ছিনতাই হওয়া টাকা উদ্ধার: ডিবি প্রধান

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 09-03-2023 11:48:22 am

উত্তরায় বেসরকারি ডাচ-বাংলা ব্যাংকের গাড়ি থেকে ছিনতাই হওয়া টাকা উদ্ধার হয়েছে বলে জানিয়েছেন ডিবি প্রধান হারুন অর রশিদ। বৃহস্পতিবার (৯ মার্চ) বিকেলে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন ডিবি প্রধান। 


এসময় তিনি বলেন, বেশকিছু টাকা আমরা উদ্ধার করেছি। বাকি টাকাও উদ্ধারের চেষ্টা চলছে। লা মেরিডিয়ানের দিকে যাচ্ছি। সেখানেই এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।  


এর আগে সকাল সাড়ে ৭টার দিকে এটিএম মেশিনে টাকা রিফিল করতে যাওয়ার পথে ডাচ-বাংলা ব্যাংকের গাড়ি থেকে সোয়া ১১ কোটি ২৫ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে।


তুরাগ থানার পরিদর্শক (তদন্ত) শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে উত্তরার ১৬ নম্বর সেক্টরের ১১ নম্বর ব্রিজ সংলগ্ন এলাকায় একটি বেসরকারি ব্যাংকের টাকা বহনকারী গাড়িতে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। সশস্ত্র একটি চক্র গাড়িটি ঘিরে ধরে টাকা ছিনতাই করে নিয়ে যায়।


পুলিশ বলছে, গাড়িটি বুথে টাকা ঢুকাতে ঢাকা থেকে সাভার ইপিজেড যাচ্ছিল। ব্যাংক কর্তৃপক্ষ দাবি করছে ওই গাড়িতে সোয়া ১১ কোটি টাকা ছিল।


উল্লেখ্য, তুরাগ থানার ওসি মওদুদ হাওলাদার জানান, একটি সিকিউরিটি কোম্পানির গাড়িতে ১১ কোটি ২৫ লাখ টাকা সাভার ইপিজেডের ডাচ-বাংলা ব্যাংকের বুথে রাখার জন্য নিয়ে যাচ্ছিল। পথে সশস্ত্র অবস্থায় ছিনতাইকারীরা অস্ত্রের মুখে জিম্মি করে টাকা ছিনিয়ে নেয় বলে অভিযোগ পেয়েছি। আমরা টাকা উদ্ধারের চেষ্টা চালাচ্ছি।

আরও খবর






6a7ab255d17f7-110826112541.webp
দেশে আরেক দফা আরও বাড়ল স্বর্ণের দাম

৩৩ দিন ২ ঘন্টা ১৬ মিনিট আগে


6a78c75a1ebc0-100826123050.webp
চার আর্থিক প্রতিষ্ঠানকে অকার্যকর ঘোষণা

৩৪ দিন ১৩ ঘন্টা ১০ মিনিট আগে