কুলিয়ারচরে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে দৃষ্টিপ্রতিবন্ধী বড় ভাইসহ ৪ জনকে মারধোরের অভিযোগ ভোজ্যতেল পরিমাপে কারচুপি ও বিভিন্ন অপরাধে নরসিংদীতে জরিমানা ৩ লাখ টাকা বারইয়ারহাটে আল-আবরার হজ্ব কাফেলার ওমরা কনফারেন্স শেরপুরে বিনা লাইসেন্সে পশুখাদ্য উৎপাদন, ৫০ হাজার টাকা জরিমানা লক্ষ্মীপুর নজরুলের আগমনের শতবর্ষে জেলা সাহিত্য সংসদের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা কুল্যা টু বাঁকা সড়ক মরণফাঁদে পরিণত দ্রুত সংস্কারের দাবি চন্দনাইশে বেশি দামে ইউরিয়া সার বিক্রি, ডিলারকে জরিমানা লাখাইয়ে পবিত্র জসনে জুলুস ঈদে মিলাদুন্নবী (স) উদযাপিত। ৪টার পর ক্যাম্পাসে অবস্থান নিষিদ্ধ, শিক্ষার্থীদের প্রশ্ন ‘কলেজ নাকি কিন্ডারগার্টেন?’ পবিপ্রবিতে র‍্যাগিং: ১৩ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তি, দুজন হল থেকে বহিষ্কার এল আর সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা শ্যামনগরে দরিদ্র নারীদের মাঝে ছাগল বিতরণ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে শেরপুরে প্রস্তুতিমূলক সভা ‎সুন্দরবনে বনদস্যু ‘বড় জাহাঙ্গীর বাহিনী’র তাণ্ডব: ট্রলারসহ ৫ জেলে অপহৃত জাবিপ্রবি সাংবাদিক সমিতির নির্বাচন ৩০ আগস্ট, তফসিল ঘোষণা লালপুরে স্যালোচালিত গাড়ির ধাক্কায় ইজিবাইক চালক নিহত, চালক আটক ঈশ্বরগঞ্জে অবৈধভাবে সার মজুদ রাখায় একজনের কারাদন্ড দুইজনের ৩৫ হাজার টাকা জরিমানা *টেকনাফে র‌্যাবের পৃথক দুইটি অভিযানের একটিতে পরিত্যক্ত অবস্থায় বিদেশী এসএমজি উদ্ধার এবং অপর অভিযানে ৩২৭ রাউন্ড তাজা গুলিসহ নারী আটক* চন্দনাইশে প্রশাসনের লোক পরিচয়ে অস্ত্রের মুখে ২৩ লাখ টাকার ডাকাতি

আকবর আলী কলেজ, ইংরেজি বিভাগের শিক্ষা সফরে ক্যামেরা বন্দি সোমপুর বিহার


দিনটি ছিল শুক্রবার। ভাষার মাস ২৪ ফেব্রুয়ারি ২০২৩, ভোরের কিচির মিচির মধুর কলতানি শেষে সূর্যের আলোয় আলোকিত সরকারি আকবর আলী কলেজ উল্লাপাড়া, সিরাজগঞ্জ। অপেক্ষার প্রহর শেষে সময় গড়িয়ে ৭ টা বাজে। হাটি হাটি পা পা করে সবাই একত্র হয়েছে আকবর আলী কলেজ গেটে। সবার মুখেই একরাশ হাসি বইছে। 

ইতিমধ্যে ৭:১০ মিনিটে বাস চলতে শুরু করলো সোমপুর বিহার, নওগাঁর উদ্দেশ্যে। দীর্ঘ দিন পর যার যার সিটে বসে  আনন্দে বিমোহিত ইংরেজি বিভাগের কৃতি শিক্ষার্থীরা। ২০০৯ সাল থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আকবর আলী কলেজে ইংরেজি বিভাগের পদযাত্রা। অন্যান্য বছরের মত এবারের শিক্ষা সফরেও মেলবন্ধন হয়েছে সকল বর্ষের শিক্ষার্থীদের। উক্ত শিক্ষা সফরে উপস্থিত ছিলেন বিভাগীয় প্রভাষক, সম্মানিত ইয়াহিয়া স্যার, অতিথি হিসেবে ছিলেন জনাব মোরশেদ আলম স্যার, পদার্থ বিভাগ এবং নাসরিন সুলতানা সাহানা ম্যাম। 


বাস চলতে চলতে পথি-মধ্যে তথা বগুড়া পাওয়ার আগে সকালের নাস্তার পর্বের পরিসমাপ্তি হলো। সময় তখন সকাল ৯:৩০ টা এর মত। চলতি বাসে সবার একযোগে আনন্দের আভাস ভেসে উঠেছে। কেউ গান, কবিতা বা ইসলামী সংগীত পরিবেশন করছে গুন গুণ করে। এরপর কিছুক্ষণের মধ্যে শেষ হলো ডিপার্টমেন্ট কর্তৃক টিকিট বিক্রির আরও একটি ধাপ। এভাবে যেতে যেতেই পৌঁছে গেলাম স্বপনের সোমপুর বিহার, নওগাঁর গন্তব্যে। সময় তখন ঠিক দুপুর ১:০০ টা বাজে। তপ্ত দুপুর, কিছুটা বিরক্তও লাগছিলো কিন্তু একঘেয়েমি লাগে নি কখনো। আর এমন মজাদার আয়োজনে একঘেয়েমি লাগবে না এটাই স্বাভাবিক। 

ইতিমধ্যে সবার তড়ি-ঘড়ি করে জুম্মার সালাত আদায়ের কাজ সমাপ্ত হলো । অপরদিকে আঞ্জাম চলছে ভারি ভোজের আয়োজনে। এরপর যে যার মত স্বপ্নকে ছুঁতে ব্যস্ত। এভাবে সবাই অবিচল ইউনেস্কোখ্যাত সোমপুর বৌদ্ধ বিহার পরিদর্শনে। যে যার মত ক্যামেরাতে বন্দি হচ্ছে বাহারি রকম স্টাইলে। উক্ত ঐতিহাসিক সোমপুর বিহারটি ১৯৮৫ সালে ইউনেস্কো থেকে স্বীকৃতি লাভ করে। এভাবে চলতে চলতে ঘরির কাঁটায় পৌঁছে গেল বিকাল ৪:০০ টার দিকে। পরিদর্শন শেষে সমাপ্ত হলো ভোজের পর্ব। এবার কুইজ প্রতিযোগিতার আয়োজন। প্রকৃতপক্ষে এই শিক্ষা সফরের স্বার্থকতা উক্ত কুইজ আয়োজনের মাধ্যমে ফুটে উঠেছে। কুইজের আয়োজন শেষ হয়ে গেল। তখন ঠিক গোধূলি লগ্ন। সারাদিন অতিবাহিত শেষে এবার বিদায়ের পালা। সবাই ব্যস্ত যে যার আসন গ্রহনের কাজে। বাস ছাড়লো তখন ৬:২০ বাজে। বাসে যেতে যেতে এবার চুড়ান্ত আকর্ষণ পর্বের পালা। লটারি এবং কুইজ প্রতিযোগিতা ফলাফল ঘোষণার পালা। চলতে চলতে সফরের শেষ মুহুর্ত চলে আসলো। আনন্দের শেষ জোটে সবাই ব্যস্ত। ১০:৩০ বাজতেই বাস এসে থেমে গেল ক্যাম্পাস গেটে। তারপর সবার বিদায়ের পালা। এমন মুহুর্ত ছেড়ে যেতে না চাইলেও, যেতে বাধ্য হলো নিজ বাস ভবনে। 


সবাই  একে একে বিদায় নিলো আকবর আলী কলেজ গেইট থেকে।  দিনটি শেষ হয়ে গেলেও সহস্রাধিক কাল গেঁথে থাকবে স্মৃতির এলবামে।


• লেখক: মনিরুল ইসলাম

শিক্ষার্থী; ইংরেজি বিভাগ,

সরকারি আকবর আলী কলেজ, উল্লাপাড়া সিরাজগঞ্জ।


আরও খবর





deshchitro-6a2c36a763867-120626104111.webp
রামিসা ধর্ষণ মামলার রায় হতে পারে অনুকরণীয়

৭৩ দিন ১৭ ঘন্টা ১০ মিনিট আগে