জোরপূর্বক বসতবাড়ি ভাঙচুর প্রতিবাদে সংবাদ সম্মেলন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য সেনবাগে অপরাধ দমনে পুলিশের কঠোর নজরদারি, গুরুত্বপূর্ণ স্থানে ৭ চেকপোস্ট শিক্ষার সনদ নয়, দক্ষতাই হোক মূল পরিচয় কুলিয়ারচরে হাতকড়াসহ পালানো আ.লীগ নেতা ১০ ঘণ্টা পর আটক: এ ঘটনায় ওসি প্রত্যাহার নাগেশ্বরী উপজেলার ২নং রায়গঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে মো: ইউসুফ আলী (মোল্লার) শুভেচ্ছা ও প্রার্থিতা ঘোষণা সাতকানিয়ায় বিএনপির ব্যানার ছেঁড়ার অভিযোগে ৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি, ভাঙনে স্কুল নদীগর্ভে নড়াইলের লোহাগড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে হাবিবা খানম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশের নানা নির্দেশনা দা দিয়ে কুপিয়ে গৃহবধূকে হত্যাচেষ্টার অভিযোগ এসআই জিল্লুর রহমানের বিরুদ্ধে মামলার ভয় দেখিয়ে টাকা আদায়সহ বাদী-বিবাদীর কাছে ঘুষগ্রহণের অভিযোগ ঝিনাইগাতী এলএসডিতে বোরো সংগ্রহের স্টক ভেরিফিকেশন ও খাদ্যশস্যের মান যাচাই করলেন ইউএনও মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের বরিশালে আততায়ীর গুলিতে/হামলায় নুরুজ্জামান নিহত, দোষীদের গ্রেপ্তারের দাবি সাগর-রুনি হত্যা মামলার বিচার, সাংবাদিক শাহীনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে রাজশাহী প্রেসক্লাব ও বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির মানববন্ধন ১৬ দিন ধরে নিখোঁজ নোয়াখালীর কাঠমিস্ত্রি কামাল বগুড়ায় লাইসেন্স ছাড়া পশুখাদ্য ও ওষুধের ব্যবসা, ৫০ হাজার টাকা জরিমানা। ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স পিএলসির মৃত্যু দাবির চেক হস্তান্তর বরিশালে ফুটপাত দখল-অস্বাস্থ্যকর পরিবেশে ব্যবসা, মোবাইল কোর্টের অভিযানে জরিমানা চিলমারীতে "কিডনি প্রতিস্থাপনের জন্য আর্থিক ভাবে সহায়তা চেয়েছেন" সজীব মিয়া

উচ্চশিক্ষায় বাংলাদেশি শিক্ষার্থীদের ফুল-ফ্রি স্কলারশিপ দিচ্ছে রোমানিয়ার বিশ্ববিদ্যালয়

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 07-03-2023 09:27:01 am

রোমানিয়ার ট্রান্সিলভানিয়া বিশ্ববিদ্যালয় ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ফুল-ফ্রি স্কলারশিপ নিয়ে আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডিতে পড়ার সুযোগ দিচ্ছে। বাংলাদেশসহ যে কোনো দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন করা যাবে। আবেদনের শেষ সময় আগামী ১৬ মার্চ।


রোমানিয়া বর্তমানে ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে সবচেয়ে দ্রুত বর্ধনশীল অর্থনৈতিক দেশগুলোর মধ্যে একটি। এর মূলে দেশটির শিক্ষাব্যবস্থা। দেশটির বিশ্ববিদ্যালয়গুলো আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য নানান ধরনের স্কলারশিপ প্রদান করে থাকে। তেমনই একটি স্কলারশিপ হচ্ছে এই রোমানিয়ার ট্রান্সিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের ‘ট্রান্সিলভানিয়া একাডেমিকা স্কলারশিপ’।


শিক্ষার্থীরা আমেরিকান স্টাডিজ, অটোমোটিভ ইঞ্জিনিয়ারিং, ব্যবসায় প্রশাসন, ডিজিটাল মিডিয়া, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং কম্পিউটার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, প্রোডাক্ট ডিজাইন ইঞ্জিনিয়ারিং ও সাইবার সিকিউরিটিসহ বিভিন্ন বিষয়ে পড়াশোনা করতে পারবেন। স্নাতকের মেয়াদ ৪ বছর, স্নাতকোত্তরের ২ বছর এবং পিএইচডির মেয়াদ ৩ বছর। 

ট্রানসিলভানিয়া ইউনিভার্সিটি রোমানিয়ার ব্রাসভের একটি উচ্চ শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান। ব্রাসভের উচ্চশিক্ষার ভিত্তি স্থাপিত হয়েছিল ১৯৪৮ সালে, যখন সিলভিকালচার ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়েছিল। ১৯৪৯ সালে, মেকানিক্স ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয় এবং ১৯৫৩ সালে, সিলভিকালচার ইনস্টিটিউট ফরেস্ট্রি ইনস্টিটিউটে পরিণত হয়। 


◾সুযোগ-সুবিধাসমূহ

* সম্পূর্ণ টিউশন ফি মওকুফ করা হবে।

* শিক্ষার্থীদের মাসিক উপবৃত্তি হিসেবে ৮০০ রোমানিয়ান লিউ প্রদান করা হবে। বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় ১৯ হাজার টাকা।

* ডরমিটরিতে বিনামূল্যে থাকার ব্যবস্থা।


◾আবেদনের যোগ্যতা

* স্নাতকের জন্য উচ্চ মাধ্যমিকে ভালো ফলধারী হতে হবে।

* স্নাতকোত্তরের জন্য স্নাতকে ভালো ফলধারী হতে হবে।

* পিএইচডির জন্য স্নাতকোত্তরে ভালো ফলধারী হতে হবে।

* ইংরেজিতে ভালো দক্ষতা থাকতে হবে।

* বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রয়োজনীয়তা পূরণ করতে হবে।


◾প্রয়োজনীয় নথিপত্র

* আবেদনকারীর সিভি।

* একাডেমিক পেপারস।

* তিনটি রেফারেন্স লেটার।

* মোটিভেশন লেটার।

* রিসার্চ প্রপোজাল (পিএইচডি)।

* অন্যান্য পেপারস (যদি থাকে)।


◾আবেদন পদ্ধতি

আবেদন করতে ক্লিক করুন  https://tas.unitbv.ro/?page_id=4

বিস্তারিত জানতে ক্লিক করুন :https://tas.unitbv.ro/#Amount


রোমানিয়া দক্ষিণ-পূর্ব ইউরোপে অবস্থিত ৯২,০৪৫.৬ বর্গমাইলের একটি দেশ। ২০১৮ সালের জনগণনা অনুযায়ী দুই কোটির মতো মানুষ বসবাস করে দেশটিতে। দেশটির উল্লেখযোগ্য নগরীর মধ্যে রয়েছে ব্রাসোভ, ইয়াশ, তিমিশোআরা, ক্লুজ নাপোকা, কন্সটান্টা প্রভৃতি।


আরও খবর