গাইবান্ধায় এস.পি.-র বাংলো থেকে এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার। শ্রীমঙ্গলে মাদক ও যৌতুকমুক্ত সমাজ গঠনে ইমাম-মুয়াজ্জিনদের ভূমিকা ও পেশাগত অধিকার সুনিশ্চিতকরণে সভা নাগেশ্বরীতে ইসলামী আন্দোলনের নতুন কমিটি: সভাপতি হারিসুল বারী রনি, সেক্রেটারি রফিকুল ইসলাম মহানবীর জীবন আদর্শ বাস্তবায়নে শান্তি প্রতিষ্ঠা সম্ভব - মঈন খান দিনাজপুরে ২২৭ টন সরকারি সার আত্মসাতের অভিযোগে বিএডিসি’র স্টোরকিপার আটক মাদকমুক্ত ও নিরাপদ পুনট গঠনে জয়পুরহাটের কালাইয়ে গণস্বাক্ষর ও আলোচনা সভা শেরপুরে পবিত্র ঈদ-ঈ-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ঝিনাইগাতীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে গাছের চারা বিতরণ ন‌ওগাঁর নিয়ামতপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে ঈদে মিলাদুন্নবী উদযাপন ‎মোংলায় কোস্টগার্ডের উদ্যোগে বৃক্ষরোপণ ‎কর্মসূচির উদ্বোধন করেছেন পরিবেশ প্রতিমন্ত্রী কটিয়াদীতে ১২রবিউল আওয়াল উপলক্ষ্যে শানে রেসালত সম্মেলন অনুষ্ঠিত শার্শায় ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ভারতে অনুষ্ঠিত আন্তর্জাতিক জলবায়ু বিষয়ক সম্মেলনের যৌথ আয়োজক মাভাবিপ্রবির অর্থনীতি বিভাগ ‎ভরা মৌসুমেও চড়া দামে ইলিশ দিনাজপুরে বর্ণাঢ্য র‌্যালী , আলোচনা সভা, দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে পবিত্র ঈদ এ মিলাদুননবী(সা:) উদযাপন ঝিনাইদহে বাইপাসে বাসচাপায় স্ত্রী নিহত, সেনাসদস্য স্বামী আহত রাজবাড়ীতে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেপ্তার লাঙ্গলবাঁধ মাধ্যমিক বিদ্যালয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত নাগেশ্বরীতে পুকুরে মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে আহত সাংবাদিক, ওঝার কাছে গিয়েও রক্ষা নেই *কক্সবাজারের লিংক রোডে চাঞ্চল্যকর সোলাইমান ধলু হত্যা মামলার এজাহারনামীয় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি হাছনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫*

এক বছরে কিডনি রোগীর সংখ্যা বেড়েছে তিনগুণ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 06-03-2023 11:27:20 pm

দেশে এক বছরে কিডনি রোগীর সংখ্যা বেড়েছে তিনগুণ। এমনকি চিকিৎসকরাও রোগটি থেকে মুক্ত নন, চিকিৎসকদের মধ্যেও কিডনি জটিলতায় মারা যাচ্ছেন। সংখ্যা যাই হোক কিডনি বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশে ধীরে ধীরে কিডনি সমস্যা আক্রান্তের বেড়ে চলেছে। 


উল্লেখ্য, বাংলাদেশে কিডনি রোগীর প্রকৃত সংখ্যা কত তার সুনির্দিষ্ট কোনো পরিসংখ্যান নেই। ২০০৮ সালে কিডনি ফাউন্ডেশনের উদ্যোগে ঢাকার সাভারে ছোট একটি জরিপের উপর ভিত্তি করে বলা হয়েছিল, দেশে ২ কোটি মানুষ কোনো না কোনো কিডনি রোগে ভুগছে।


বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য অনুযায়ী, ২০১৯ সালে কিডনি জটিলতায় যতো মানুষ মারা গেছে, ২০২০ সালে একই কারণে মারা গেছে এর চেয়ে ৩ গুণ। 


বিবিএস’র পরিসংখ্যান বলছে, বাংলাদেশে ২০২০ সালে কিডনি সমস্যায় আক্রান্ত হয়ে মোট ২৮ হাজার ১৭ জন মানুষ মারা গেছে। কিন্তু ২০১৯ সালে মারা গেছেন ১০ হাজার ৬২২ জন। সাংবাদিকদের রক্ত ও প্রশ্রাব পরীক্ষা করে মগবাজারের ইনসাফ বারাকাহ কিডনি হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, তারা ঢাকা রিপোর্টার্স ইউনিটি সদস্যদের ১৯৮ জনের মধ্যে ১৯ শতাংশের মধ্যে কোনো না কোনো কিডনি জটিলতা পেয়েছেন। 


অপরদিকে এই হাসপাতালে ২০২২ সালে কিডনি দিবস উপলক্ষে আয়োজিত মাসব্যাপী মোট এক হাজার ৯৮০ জনের রক্ত ও প্রশ্রাব পরীক্ষা করে ২১ শতাংশের মধ্যে কিডনির সমস্যা পাওয়া গেছে। 


বিবিএস বলছে, ২০২০ সালে দেশে বিভিন্ন রোগে ভুগে মোট ৮ লাখ লাখ ৫৪ হাজার ২৫৩ জন মানুষ মানুষ মৃত্যুবরণ করেছে। এর মধ্যে কিডনি রোগে ভুগে মৃত্যুর সংখ্যা ছিল ২৮ হাজার ১৭ জন। 

 

স্বাস্থ্য অধিদফতর ২০২১ সালে দেশের বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি ৩৯ লাখ ১৪ হাজার ৫৪৪ জন রোগীর তথ্য সংগ্রহ করেছে। এর মধ্যে ১৫ হাজার ৪০৭ জন রোগী এসেছে কিডনি সংক্রান্ত জটিলতা নিয়ে। এই রোগীদের ৫৪১ জনের মৃত্যু হয়েছে। অপরদিকে স্বাস্থ্য অধিদফতর ২০২২ সালে দেশের ওই হাসপাতালগুলোতে ৩৩ হাজার ৩০৬ জন কিডনি রোগী ভর্তি হয়েছিল। এদের মধ্যে মারা গেছে এক হাজার ২৭ জন। 


ইনসাফ বারাকাহ কিডনি হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ইউরোলজিস্ট অধ্যাপক ডা. এম ফখরুল ইসলাম জানিয়েছেন, বাংলাদেশে যেসব কিডনি রোগী ডায়ালাইসিস নিতে আসেন এদের ৫০ শতাংশ কিডনি প্রতিস্থাপনের যোগ্য। বর্তমানে দেশে ডায়ালাইসিস সেন্টারের সংখ্যা ও ডায়ালাইসি মেশিন বেড়েছে কিন্তু কিডনি রোগীর সংখ্যার তুলনায় ডায়ালাইসিস মেশিন খুবই স্বল্প। বর্তমানে বাংলাদেশে ১২২টি ডায়ালাইসিস সেন্টার রয়েছে, তবে এই সেন্টারগুলোর ৮০ শতাংশই বেসরকারি ব্যবস্থাপনায়। 


ফলে ডায়ালাইসিসের উচ্চ ফি’র কারণে সবাই ডায়ালাইসিস নিতে পারেন না। সরকারি ব্যবস্থাপনায় ডায়ালাইসিসসহ কিডনি সমস্যার চিকিৎসক ও চিকিৎসা প্রতিষ্ঠান বাড়াতে হবে।


বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও কিডনি দিবসকে সামনে রেখে মগবাজারের ইনসাফ বারাকাহ কিডনি হাসপাতাল আগামী গত ১ মার্চ থেকে আগামী ১৮ মার্চ পর্যন্ত বিনামূল্যে কিডনি রোগীদের সেবা দেয়ার ঘোষণা দিয়েছে। তারা এ উপলক্ষে কিডনি ক্যাম্পে নিবন্ধিত রোগীদের সিরাম ক্রিয়েটিনিন, ইউনিন আর/ই ও ডেন্টাল চেকআপ ফ্রি করার ঘোষণা দিয়েছে।


ক্যাম্প চলাকালীন বিভিন্ন পরীক্ষায় হাসপাতালে মূল্য রেট থেকে ৫০ শতাংশ ছাড় দেয়ারও ঘোষণা দিয়েছে সোমবার হাসপাতালে আয়োজিত সংবাদ সম্মেলনে। এছাড়া ৩ হাজার টাকার ৬ পরীক্ষা (আল্ট্রসনোগ্রাম, ইসিজি, সিবিসি, সিরাম ক্রিয়েটিনিন, আরবিএস, ইউরিন আর/ই) পরীক্ষা মাত্র এক হাজার করে দেয়ার ঘোষণা দিয়েছে। সংবাদ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন একুশে পদক প্রাপ্ত ড. মনোরঞ্জন ঘোষাল। বক্তব্য রাখেন নেফ্রলজি বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মো: ফিরোজ খান, হাসপাতালে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো: আলতাফ হোসেন।

আরও খবর



6a3ab09a78516-230626101314.webp
লিভার সুস্থ রাখার ৫ সহজ উপায়

৬৪ দিন ১২ ঘন্টা ৩৯ মিনিট আগে


6a1ffff6c89c2-030626042038.webp
অসহ্য গরম থেকে বাঁচতে যা করবেন

৮৪ দিন ১৮ ঘন্টা ৩১ মিনিট আগে




69e8cae914173-220426071937.webp
হামে আক্রান্ত হয়ে দেশে আরও ৫ শিশুর মৃত্যু

১২৬ দিন ১৫ ঘন্টা ৩২ মিনিট আগে