বরিশালে আততায়ীর গুলিতে/হামলায় নুরুজ্জামান নিহত, দোষীদের গ্রেপ্তারের দাবি ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স পিএলসির মৃত্যু দাবির চেক হস্তান্তর বরিশালে ফুটপাত দখল-অস্বাস্থ্যকর পরিবেশে ব্যবসা, মোবাইল কোর্টের অভিযানে জরিমানা চিলমারীতে "কিডনি প্রতিস্থাপনের জন্য আর্থিক ভাবে সহায়তা চেয়েছেন" সজীব মিয়া জনতার ঢলে জনসভায় রূপ নিল ইউপি চেয়ারম্যান প্রার্থী জসিম ঢালীর উঠান বৈঠক নাসিরনগরে স্পিডবোট-বাল্কহেড মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১ শেরপুরে জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। কাদের-নাসিমদের অর্ধেক সম্পদ জুলাই শহীদদের দেয়ার নির্দেশ আদালতের স্থানীয় সরকার নির্বাচনের সময় নিয়ে সরকারের সিদ্ধান্তই চূড়ান্ত : ডা. জাহেদ কুলিয়ারচরে মিনি স্টেডিয়াম নির্মাণে ৩ একর জমি অধিগ্রহণের নোটিশ দক্ষিণ চরবংশীতে আওয়ামী লীগ নেতা ফারুক শেখের গোডাউনসহ তিন সারের দোকানে তল্লাশি শ্যামনগরে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত সিনেমা থেকে রাজনীতি: বন্দবিলার ইউপি চেয়ারম্যান সবদুল হোসেন খানের ব্যতিক্রমী পথচলা ওবায়দুল কাদের-আরাফাতসহ ৭ শীর্ষ নেতার রায় আজ দুই পরাশক্তির বিপক্ষে বাংলাদেশ নারী উদ্যোক্তাদের একটি প্রতিনিধিদল নিয়ে শামা ওবায়েদকে চীন সফরের আমন্ত্রণ প্রবাসীদের জরুরি নির্দেশনা দিল ওমানের বাংলাদেশ দূতাবাস বানিয়াচংয়ে দু পক্ষের সংঘর্ষ: নিহত ১ কুতুবদিয়ায় বইছে নির্বাচনী আমেজ চাঁদের পাশে জ্বলজ্বলে তারা, সন্ধ্যার আকাশে অপূর্ব মায়াবী দৃশ্য।

মুনাফার অতিরিক্ত লভ্যাংশ দিচ্ছে লাফার্জহোলসিম

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 05-03-2023 06:49:33 am

শেয়ারবাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি লাফার্জহোলসিম বাংলাদেশের পরিচালনা পর্ষদ ২০২২ সালের সমাপ্ত বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১৫ শতাংশ চূড়ান্ত নগদ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর আগে কোম্পানিটি দুই দফায় ৩৩ শতাংশ নগদ অন্তর্বর্তী লভ্যাংশ দেয়।


অর্থাৎ সব মিলিয়ে ২০২২ সালের জন্য কোম্পানিটি ৪৮ শতাংশ নগদ লভ্যাংশ দিচ্ছে। এতে কোম্পানিটির শেয়ারহোল্ডাররা লভ্যাংশ হিসেবে প্রতিটি শেয়ারের বিপরীতে নগদ ৪ টাকা ৮০ পয়সা করে পাবেন। কোম্পানিটির পরিচালনা পর্ষদের ঘোষণা করা এ লভ্যাংশ সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির করা মুনাফার থেকে বেশি।


কোম্পানিটির কর্তৃপক্ষের দেওয়া তথ্যের ভিত্তিতে রোববার (৫ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে লভ্যাংশ সংক্রান্ত এ তথ্য জানানো হয়েছে।


ডিএসই জানিয়েছে, ২০২২ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরে লাফার্জহোলসিম বাংলাদেশ শেয়ার প্রতি মুনাফা করেছে ৩ টাকা ৮৩ পয়সা।


এই মুনাফার ওপর ভিত্তি করেই লাফার্জহোলসিম বাংলাদেশ চূড়ান্ত ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এর আগে ২০২২ সালের ৩০ জুন সমাপ্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১৫ শতাংশ অন্তর্বর্তীকালীন নগদ লভ্যাংশ দেয়।


এরপর ৩১ অক্টোবর সমাপ্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের ১৮ শতাংশ অন্তর্বর্তীকালীন নগদ লভ্যাংশ দেয় লাফার্জহোলসিম।


সবমিলিয়ে ২০২২ সালে কোম্পানিটি ৪৮ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এতে প্রতিটি শেয়ারের বিপরীতে লভ্যাংশ হিসেবে কোম্পানিটিকে ৪ টাকা ৮০ পয়সা দিতে হচ্ছে। অর্থাৎ প্রতিটি শেয়ারের জন্য মুনাফার চেয়েও ৯৭ পয়সা বেশি লভ্যাংশ দিতে হবে।


চূড়ান্ত লভ্যাংশের বিষয়ে কোম্পানিটির পরিচালনা পর্ষদের নেওয়া সিদ্ধান্ত শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৯ মে। আর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৭ মার্চ।


ডিএসই জানিয়েছে, লভ্যাংশ ঘোষণার কারণে আজ কোম্পানিটির শেয়ারের দামে কোনো সার্কিট ব্রেকার থাকবে না। অর্থাৎ শেয়ারের দাম যতখুশি বাড়তে পারবে। তবে দাম কমার ক্ষেত্রে ফ্লোর প্রাইসের নিয়ম কার্যকর হবে। অর্থাৎ ফ্লোর প্রাইসের নিচে দাম কমতে পারবে না।

Tag
আরও খবর
6aa7a3538506b-140926013339.webp
একনেকে উঠছে ১৫ উন্নয়ন প্রকল্প

১ দিন ৫ ঘন্টা ৫ মিনিট আগে








6a7ab255d17f7-110826112541.webp
দেশে আরেক দফা আরও বাড়ল স্বর্ণের দাম

৩৫ দিন ৭ ঘন্টা ১৩ মিনিট আগে