মোটরসাইকেলের ধাক্কায় আহত হয়ে ১১ দিন মৃত্যুর সঙ্গে লড়ে না ফেরার দেশে জাহাঙ্গীর উলিপুরে আলোকিত শিশু কন্ঠ পরিষদের উদ্যোগ পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত ‎জ্বালানি সংকটেও জাতীয় গ্রিডে স্বস্তি দিচ্ছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র শিক্ষার্থীদের প্রোগ্রামিংয়ে দক্ষ করতে জাবিপ্রবিতে সেমিনার লাখাইয়ে চাচার হাতে ভাতিজা খুন। টিকটকের পরিচয়ে প্রেম, অতঃপর লাখাইয়ে দুই মাস পর অপহরণকারী প্রেমিকসহ ভিকটিম তরুণী উদ্ধার। পীরগাছায় জুয়েল রানা ও তার ছেলের চিকিৎসায় আলোর কাফেলার সহযোগিতা অভয়নগরে গাঁজা বিক্রেতাকে ৯৭ দিনের সশ্রম কারাদণ্ড ‎মোংলা বন্দরে বড় ধরনের রাজস্ব জালিয়াতি শনাক্তঃযন্ত্রাংশের আড়ালে বিলাসবহুল গাড়ির চালান ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার রাজবাড়ীর দৌলতদিয়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিশাল মিছিল রায়পুরে মাদকবিরোধী জনসচেতনতা কার্যক্রম জোরদার পুলিশ ও স্থানীয় জনগণের সম্মিলিত উদ্যোগে বিভিন্ন ইউনিয়নে মাদকবিরোধী প্রচারণা গাইবান্ধায় এস.পি.-র বাংলো থেকে এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার। শ্রীমঙ্গলে মাদক ও যৌতুকমুক্ত সমাজ গঠনে ইমাম-মুয়াজ্জিনদের ভূমিকা ও পেশাগত অধিকার সুনিশ্চিতকরণে সভা নাগেশ্বরীতে ইসলামী আন্দোলনের নতুন কমিটি: সভাপতি হারিসুল বারী রনি, সেক্রেটারি রফিকুল ইসলাম মহানবীর জীবন আদর্শ বাস্তবায়নে শান্তি প্রতিষ্ঠা সম্ভব - মঈন খান দিনাজপুরে ২২৭ টন সরকারি সার আত্মসাতের অভিযোগে বিএডিসি’র স্টোরকিপার আটক মাদকমুক্ত ও নিরাপদ পুনট গঠনে জয়পুরহাটের কালাইয়ে গণস্বাক্ষর ও আলোচনা সভা শেরপুরে পবিত্র ঈদ-ঈ-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ঝিনাইগাতীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে গাছের চারা বিতরণ

নারীর সম্মতি ছাড়া বিয়ে

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 18-08-2022 11:54:34 pm

ফাইল ছবি

◾মুফতি মুহাম্মদ মিনহাজ উদ্দিন



▪️প্রশ্ন: আমি প্রাপ্তবয়স্ক নারী। বাবা আমার সম্মতি ছাড়াই এক ছেলের সঙ্গে বিয়ে ঠিক করে ফেলেন। এখন এই বিয়ে করতে কি আমি বাধ্য?


▪️উত্তর: না, এই বিয়ে করতে আপনি বাধ্য নন। কারণ প্রাপ্তবয়স্ক কনের অনুমতি ছাড়া জোর করে বিয়ে দেওয়া ইসলামের দৃষ্টিতে বৈধ নয়। সুতরাং আপনি যদি বিধবা কিংবা তালাকপ্রাপ্ত হন, তবে আপনার মৌখিক সম্মতি নিয়েই বিয়ে দিতে হবে। আর কুমারী হলে আপনার মৌন সম্মতিই যথেষ্ট। এ ক্ষেত্রে জোর-জবরদস্তি গ্রহণযোগ্য নয়। মহানবী (সা.) বলেন, ‘বিধবা কিংবা তালাকপ্রাপ্ত নারী নিজের বিয়ের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অভিভাবকের চেয়ে বেশি অধিকার রাখে। আর কুমারী নারী নিজের বিয়ের ক্ষেত্রে অনুমতি দেওয়ার অধিকার রাখে। তার মৌন সম্মতিই অনুমতি ধরে নেওয়া হবে।’ (মুসলিম: ১৪২১; আবু দাউদ: ২০৯৮; নাসায়ি: ৩২৬০)


একবার এক তরুণী আয়েশা (রা.)-এর কাছে এসে বললেন, ‘আর্থিক দুরবস্থা ঘোচাতে বাবা তাঁর ভাতিজার সঙ্গে আমার সম্মতি ছাড়াই আমাকে বিয়ে দিয়েছেন।’ আয়েশা বললেন, ‘তুমি বসো, রাসুল (সা.) আসুন।’ এরপর তিনি এলেন এবং ঘটনা শুনে মেয়ের বাবাকে ডাকলেন। এরপর মেয়েকে নিজের সিদ্ধান্ত জানানোর জন্য বললেন। তরুণী বললেন, ‘হে আল্লাহর রাসুল, আমার বাবা যা করেছেন, আমি তাতে সম্মতি দিলাম। আমার উদ্দেশ্য কেবল নারীদের জানানো যে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাবাদের হাতে নয়।’ (নাসায়ি: ৫৩৯০; ইবনে মাজাহ: ১৮৭৪; আহমদ: ২৫০৮৭)



◾উত্তর দিয়েছেন

মুফতি মুহাম্মদ মিনহাজ উদ্দিন

গবেষণা বিভাগীয় প্রধান

মা’হাদুল ফিকরিল ইসলামি

বসুমতি, গুলশান, ঢাকা

আরও খবর

6a6eddbd05f6d-020826120341.webp
আজানের সময় কথা বলা যাবে?

২৫ দিন ১৪ ঘন্টা ৩ মিনিট আগে





6a0b39d358ff4-180526100955.webp
ঈদুল আজহার তারিখ ঘোষণা

১০১ দিন ৩ ঘন্টা ৫৭ মিনিট আগে