মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ পীরগাছায় সরকারি সড়কের তালগাছ কাটার অভিযোগ, প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীরা পুলিশই জনতা, জনতাই পুলিশ" "অপরাধমুক্ত সমাজ গঠনে অংশ নিন" শ্লোগানে শৈলকুপা ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে শৈলকুপায় আইনশৃঙ্খলা রক্ষা ও ভক্তদের নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা শ্যামনগরে সুন্দরবন সুরক্ষার অঙ্গীকার দোহাজারীতে ট্রেনের ধাক্কায় নিহত ২, আহত ২

হিলিতে কমলো পেঁয়াজের দাম

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 04-03-2023 01:01:13 pm

দিনাজপুরের হিলিতে সপ্তাহের ব্যবধানে ভারতীয় পেঁয়াজের দাম কিছুটা কমেছে। রমজানেও এমন দাম থাকবে বলে আশা তাদের। তবে আমদানিকারকরা বলছেন, আমদানি স্বাভাবিক থাকলে এমনিতেই দাম হাতের নাগালে চলে আসবে।


হিলি পানামা পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, আগে থেকেই হিলিবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি চালু আছে। তবে কিছুদিন ধরে আমদানি একটু বেড়েছে। বৃহস্পতিবার (২ মার্চ) বন্দর দিয়ে ২৭৬ মেট্রিন টন পেঁয়াজ আমদানি হয়েছে।


শনিবার (৪ মার্চ) দুপুরে হিলি বাজার ঘুরে দেখা গেছে, বাজারের সবজি দোকানগুলোতে প্রকারভেদে ভারতীয় খোলা পেঁয়াজ ৪ থেকে ৫ টাকা কম দামে বিক্রি হচ্ছে। ২৩ থেকে ২৬ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এসব পেঁয়াজ, যা ২৫ ফেব্রুয়ারি বিক্রি হয়েছে ২৮-৩০ টাকা দরে।


হিলি বাজারের পাইকারি পেঁয়াজ বিক্রেতা মজিবর রহমান বলেন, ‘পেঁয়াজ কাঁচাপণ্য। আমদানির ওপর দাম নির্ভর করে। যেদিন বেশি আমদানি হয় সেদিন দাম কম হয়। আর আমদানি কম হলে দাম বেশি হয়। আজকের বাজার জানা যাবে বিকেলের পর।’


তিনি বলেন, ‘হিলি বন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজবোঝাই ট্রাক ঢোকে দুপুরের পর। এরপর কাগজপত্র সারতে বিকেল হয়ে যায়। তাই যেদিন পেঁয়াজ আমদানি হয়, তার পরের দিন সেই পেঁয়াজ বাজারে আসে। কোনোদিন সন্ধ্যার পরও আসে।’


হিলি বাজারের পেঁয়াজ বিক্রেতা মো. শাকিল বলেন, ১৮ থেকে ২০ টাকা কেজি দরে কিনে ২২ টাকায় ভারতীয় পেঁয়াজ বিক্রি করছি।


আমদানিকারক শাহিনুর রেজা শাহিন বলেন, ‘অন্যন্য মাসের তুলনায় রমজান উপলক্ষে আমদানিকারকরা পেঁয়াজ একটু বেশি আমদানি করেন। তবে কয়েক সপ্তাহের তুলনায় পেঁয়াজের বাজার কিছুটা কমেছে। আমদানি সচল থাকলে কেজি ২০ টাকার নিচে নামার সম্ভাবনা রয়েছে।

আরও খবর
6aae74a66403f-190926054022.webp
নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি

১ দিন ১৫ ঘন্টা ২৮ মিনিট আগে



6aa7a3538506b-140926013339.webp
একনেকে উঠছে ১৫ উন্নয়ন প্রকল্প

৬ দিন ১৯ ঘন্টা ৩৫ মিনিট আগে